আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া . আবু তালিব গোত্রের লোকজন বললেন, আমরা নই বরং আমাদের বিরোধী পক্ষই জাদুমন্ত্র ও মিথ্যাচারের অভিযোগে অভিযুক্ত হওয়ার যোগ্যতর পাত্র । তোমরা কী মনে কর ? আমরা তো দেখছি যে, আমাদের সাথে সম্পর্কচ্ছেদের প্রশ্নে তোমরা যে এক্যবদ্ধ হয়েছ আমাদের কর্ম অপেক্ষা সেটিই জাদুমন্ত্রের বলে অভিহিত হওয়ার অধিকতর যোগ্য তোমাদের এ একমত্যের বিষয় যদি জাদুর ভেন্কিবাজি না হতো, তা হলে ‘তোমাদের চুক্তিনামা নষ্ট হত না। সেটিতো তোমাদেরই হাতে ছিল। ওই চুক্তিনামায় মহান আল্লাহ্‌র যত নাম ছিল তিনি তার সবগুলো মুছে দিয়েছেন। আর সীমালংঘন ও সত্যদ্রোহিতার কথাগুলো অবশিষ্ট রেখেছেন । এখন বল, আমরা জাদুকর, নাকি তোমরা ? এ প্রেক্ষিতে বনু আব্দ মানাফ, বনু কুসাই, হাশিমী নারীদের গর্ভজাত কতক কুরায়শী পুরুষ যাদের মধ্যে ছিলেন আবুল 'বুখতারী, মুতঈম ইব্‌ন আদা, যুহাফ়র ইব্‌ন আবূ উমাইয়া ইব্ন মুগীরা, যামআ ইব্‌ন আসওয়াদ, হিশাম ইব্‌ন আমর (চুক্তিনামাটি তার কাছে ছিল । তিনি বনু আমির ইব্‌ন লুওয়াই গোত্রের লোক ছিলেন) এবং বনু আমির গোত্রের অন্য কতক সন্তরান্ত ও নেতৃস্থানীয় লোক বলে উঠলেন এ চুক্তিনামায় যা আছে তার সাথে আমাদের কোন সম্পর্ক বা দায়-দায়িত্ব নেই । তখন আবূ জাহ্‌ল (তার উপর আল্লাহ্র লা‘নত বর্ষিত হোক) বলল, এটি একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র । রাতের বেলা এ ষড়যন্ত্র চূড়ান্ত করা হয়েছে। এরপর চুক্তিনামা সম্পর্কে, যারা চুক্তিনামা প্রত্যাখ্যান ও সেটির সাথে সম্পর্কচ্যুতির ঘোষণা দিলেন তাদের প্রশংসায় এবং আবিসিনিয়ার নাজাশীর প্রশংসা করে আবূ তালিব একটি কবিতা রচনা ও আবৃত্তি করেন । বায়হাকী (র) বলেন, আমার শায়খ আবূ আবদুল্লাহ্‌ হাফিয এরূপই বর্ণনা করেছেন, মূসা ইব্‌ন উকবার বর্ণনার ন্যায় । অর্থাৎ ইব্‌ন লাহিয়া...... উরওয়া ইব্‌ন যুবায়র সূত্রে । ইতোপূর্বে মূসা ইব্‌ন উক্বার বর্ণনা উল্লিখিত হয়েছে যে, তিনি বলেছেন, আবিসিনিয়ায় হিজরতের ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ্‌ (সা)- জজ ছা গযব £7 তত হাতক গজক, অন্তরীণ হওয়ার পর । আমি বলি, আবূ তালিবের যে লামিয়া কাসীদার কথা আমরা পূর্বে উল্লেখ করেছি, সেটিও তিনি রচনা করেছিলেন তাদের গিরিসঙ্কটে অবস্থান নেয়ার পর । সুতরাং সেখানেই কবিতাটির উল্লেখ করা অধিকতর যুক্তিযুক্ত ছিল, যা আমরা করে এসেছি । আল্লাহ্‌ তা‘আলাই ভাল জানেন । এরপর বায়হাকী (র) ইউনুস সূত্রে মুহাম্মদ ইব্‌ন ইসহাক থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) তার রিসালাতের বাণী প্রচার করেই যাচ্ছিলেন বনূ হাশিম ও বনু আবদুল মুত্তালিবের লোকজন তার সহায়তায় এগিয়ে এসেছিলেন । তারা তাকে ওদের হাতে সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মূলত কুরায়শ সম্পৃদায়ভুক্ত অন্যান্য গোত্রের ন্যায় বনু হাশিম এবং বনূ আবদুল মুত্তালিব গোত্রও ধর্ম বিশ্বাসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরোধী ছিল। কিন্তু তারা loci a dia Al Aad CLs ls od aL Ld Les Gl LLG বাচিয়ে রেখেছিল । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।