আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৩ ' কা'বাগৃহের ছাদের সাথে ঝুলানো ছিল । আল্লাহ্‌ তা'আলার নামের স্থানগুলোও পোকায় খেয়ে . ফেলে ৷ ফলে শির্ক, জুলুম-অত্যাচার এবং আত্মীয়তা ছিন্নকারী বিষয় সম্বলিত বিবরণগুলো অবশিষ্ট থাকে । চুক্তিনামার এ অবস্থা সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা প্রিয়নবী (সা)-কে অবহিত করেন। তিনি চাচা আবূ তালিবকে এটা জানান । আবূ তালিব বললেন, উজ্জ্বল নক্ষত্ররাজির কসম, সে নিশ্চয়ই আমার সাথে মিথ্যা কথা বলেনি ৷ বন্‌ আবদিল মুত্তালিব গোত্রের কতক সঙ্গী-সাথী নিয়ে তিনি মাসজিদুল হারামে উপস্থিত হন। সেখানে কুরায়শগণ উপস্থিত ছিল । তাদেরকে এদিকে আসতে দেখে কুরায়শগণ মনে করেছিল যে, সুকঠিন দুঃখ-দুর্দশায় অতিষ্ঠ এরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে হস্তান্তর করার উদ্দেশ্যে গিরিসংকট থেকে বেরিয়ে এসেছে সেখানে উপস্থিত হয়ে আবূ তালিব বললেন, তোমাদের এখানে একটা ঘটনা ঘটেছে তা আমরা এখন তোমাদেরকে বলবো না । তোমরা যে চুক্তিনামা তৈরী করেছ আগে সেটি নিয়ে আস । তারপর তোমাদের আর আমাদের মাঝে কোন আপোস রফা হলেও হতে পারে। চুক্তিনামা উপস্থিত করার পূর্বে তারা সেটি দেখে ফেলে কিনা এ আশংকাফ় তিনি এ কথা বললেন । রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাদের হাতে সমর্পণ করা হবে এ ব্যাপারে সন্দেহ..সংশয়ের উর্ধ্বে উঠে এবং নিশ্চিত হয়ে তারা চুক্তিনামাটি হাযির করে। সেটি সকলের সম্মুখে রাখা হয় । তারা বলল, এখন সে সময় এসেছে যে, তোমরা আমাদের প্রস্তাব গ্রহণ করবে এবং এমন এক বিষয়ের প্রতি তোমরা ফিরে আসবে যা তোমাদের সনম্পুদায়কে পুনরায় এক্যবদ্ধ করবে। ওই একটি মাত্র ব্যক্তি আমাদের ও তোমাদের মধ্যকার সম্পর্ক ছিন্নভিন্ন করে দিয়েছে। তোমরা নিজেদের সম্প্রদায় ও গোত্ৰকে ধ্বংস ও বিপর্যস্ত করে দেয়ার জন্যে ওই বিপজ্জনক লোকটিকে আস্কারা দিয়েছ! আবূ তালিব বললেন, আমি তোমাদের নিকট এসেছি তোমাদেরকে একটি ন্যায়ানুগ প্রস্তাব দেয়ার জন্যে । আমার ভাতিজা কখনো মিথ্যা বলে না। সে আমাকে জানিযেছে যে, তোমাদের নিকট যে চুক্তিনামা রয়েছে তার সাথে আল্লাহ্‌ তা'আলার কোন সম্পর্ক নেই ৷ সেটিতে আল্লাহ্‌ তাআলার যত নাম ছিল তার সবগুলো তিনি মিটিয়ে ফেলেছেন । তোমাদের অকৃতজ্ঞতা, আমাদের সাথে আত্মীয়তা ছিনব করা এবং আমাদের প্রতি তোমাদের জুলুম-নির্যাতনের বিষয়গুলো তাতে অবশিষ্ট রেখেছেন । সুতরাং ভাতিজা যা বলেছে ঘটনা যদি তা-ই হয়ে থাকে, তাহলে তোমরা হুশিয়ার হও! আল্লাহ্র কসম, আমাদের শেষ ব্যক্তিটির মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা কখনো তাকে তোমাদের হাতে সমর্পণ করব না । আর সে যা বলেছে তা যদি অসত্য হয়, তবে আমরা নিশ্চয় তাকে তোমাদের হাতে তুলে দিব । এরপর তোমরা তাকে হত্যা করবে, নাকি জীবিত রাখবে সেটা তোমাদের ইচ্ছা । তারা বলল, ঠিক আছে, আপনার প্রস্তাবে আমরা রাষী। এরপর তারা চুক্তিনামা খুলল এবং সত্যবাদী সত্যায়িত রাসূল যেমন বলেছেন ঘটনা হুবহু তেমনি দেখতে পেল । কুরায়শরা যখন দেখল যে, ঘটনা আবূ তালিবের বর্ণনা মুতাবিকই ঘটেছে, তখন তারা বলল, আল্লাহর কসম, এটি নিশ্চয়ই তোমাদের ওই লোকের জাদু । এ কথা বলে তারা ইতোপূর্বেকার সম্মতি প্রত্যাহার করে এবং পূর্বের চাইতেও জঘন্য কুফরীতে প্রত্যাবর্তন করে এবং রাসূলুল্লাহ্‌ (সা) ও তার স্বগোত্রীয়দের প্রতি কঠোর জুলুম-নির্যাতনের অঙ্গীকারে অবিচল থাকে । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।