আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া এবং এ সকল প্রেক্ষাপটে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াত ও সত্যতার পক্ষে প্রকাশিত দলীল- প্রমাণাদি এ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। যুহরী থেকে মূসা ইব্‌ন উকবা বর্ণনা করেছেন যে, মুশরিকগণ ইতোপূর্বে মুসলমানদের প্রতি যত অত্যাচার ও জুলুম-নির্যাতন চালাচ্ছিল পরবর্তীতে তারা তার চেয়েও কঠোরতর নির্যাতন চালাতে শুরু করে। যার ফলে মুসলমানদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠে৷ তারা নানা প্রকারের কঠোর বিপদ-আপদের সম্মুখীন হন প্রকাশ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-কে হত্যার ষড়যন্ত্রে ওকমত্যে পৌছে। ওদের কর্মতৎপরতা লক্ষ্য করে আবূ তালিব নিজে বনু আবদুল মুত্তালিব গোত্রের সকল লোককে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হতে বললেন এবং হত্যা প্রয়াসীদের হাত থেকে তাকে রক্ষা করার নির্দেশ দিলেন। বনু আবদুল মুত্তালিব গোত্রের মুসলিম-কাফির নির্বিশেষে সকলে রাসূলুল্লাহ্‌ (সা)-এর পাশে এসে দাড়ান। কেউ আসেন শোষ্ঠীগত সম্মান রক্ষার তাড়নায় আর কেউ আসেন ঈমানী চেতনায় । কুরায়শের লোকেরা দেখল যে, স্বগোত্রীয় লোকেরা ভার পক্ষপাতে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং এঁ প্রশ্বে তারা এক্যবদ্ধ হয়ে উঠেছেন। তখন মুশরিকরা সিদ্ধান্তে উপনীত হয় যে, তাকে হত্যা করার জন্যে ওঁরা যতক্ষণ তাদের হাতে সমর্পণ না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা ওদের সাথে উঠাবসা করবে না ক্রয়-বিক্রয় করবে না এবং ওদের ঘর-বাড়ীতে প্রবেশ করবে না । এমর্মে তারা একটা চুক্তিনামা ও অঙ্গীকার-পত্র সম্পাদন করে নিল যে, রাসূলুল্লাহ্‌ (সা)-কে সমর্পণ না করা পর্যন্ত তারা বনু হাশিম গোত্রের সাথে কোন আপোস-মীমাংসা করবে না এবং কোন প্রকারের সহানুভূতি-সহমর্মিতা প্রদর্শন করবে না। এ প্রেক্ষিতে বনূ হাশিম গোত্রের লোকজন আবূ তালিব গিরিসঙ্কটে অন্তরীণ থাকেন। এ সময়ে তারা অবর্ণনীয় দুঃখ-কষ্টে পতিত হন । কুরায়শরা এদের হাট-বাজার বন্ধ করে দেয়। তাদেরকে তারা কোন ভোগ্যপণ্য বিক্রির জন্যে মক্কায় আসতে দিত না। আবার তাদের কিছু ক্রয়ের প্রয়োজন হলে কুরায়শী লোকেরা, এগিয়ে গিয়ে তা ক্রয় করে নিত যাতে অস্তরীণ লোকদের নিকট ওই পণ্যদ্রব্য পৌছতে না পারে। এর দ্বারা তাদের একমাত্র উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-কে নাগালের মধ্যে পাওয়া এবং তাকে হত্যা করা । চাচা আবূ তালিব তখন রাসূলুল্লাহ্‌ (সা)-কে রক্ষা করার জন্যে নানা কৌশল অবলম্বন করতেন । রাতের বেলা অন্তরীণ লোকেরা যখন ঘুমোতে যেত, তখন তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে তার বিছানায় শোয়াতেন। উদ্দেশ্য হল কোন ষড়যন্্রকারী যদি সেখানে থাকে, তবে সে যেন রাসূলুল্লাহ্‌ (সা)-কে ওখানে দেখে। পরে সবাই ঘুমিয়ে পড়লে আবূ তালিব তার কোন পুত্রকে কিংবা ভাইকে কিংবা চাচাত ভাইকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিছানায় যেতে বলতেন এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে অন্য একটি বিছানায় নিয়ে আসতেন এবং তিনি সেখানে ঘুমোতেন। এ অবস্থায় তৃতীয় বছরের মাথায় বনু আব্দ মানাফ, বনু কুসাই এবং বনু হাশিমের নারীদের গর্ভজাত কতক লোক এ অমানবিক আচরণের জন্যে নিজেদেরকে দোষারোপ করে। তারা উপলব্ধি করে যে, এর মাধ্যমে তারা আত্মীয়তা বন্ধন ছিন্ন করেছে এবং মানবাধিকার লংঘন করেছে। সে রাতেই তারা সিদ্ধান্ত নেয় যে, ইতোপূর্বে সম্পাদিত চুক্তিনামা তারা ভঙ্গ করবে এবং ওই চুক্তির সাথে সম্পর্কচ্ছেদ করবে। এদিকে আল্লাহ্‌ তা‘আলা তাদের চুক্তিপত্রের প্রতি উইপোকা পাঠালেন চুক্তিপত্রের যে যে স্থানে চুক্তি বিষয়ক শব্দ ছিল সে সে স্থানগুলো পোকাতে খেয়ে ফেলে । বর্ণিত আছে যে, চুক্তিপত্রটি www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।