Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬১ Ie EE TO mi As MS CD I HUE a cll alll Eso re Le SS dG LS Al 55 SCN Ala UG OUP RG CEL EON a HO 1 Arr DOr SU HONEY Sd cs htt a Bs UA ECR SE ET “পরম দয়ালু দয়াময় আল্লাহ্র নামে । আসহাম ইব্ন আবজুর নাজাশীার পক্ষ থেকে আল্লাহ্র রাসূল মুহাম্মদ (সা)-এর প্রতি । হে আল্লাহ্র নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ্র রহমত ও বরকত নাযিল হোক! যে মহান সত্তা আমাকে ইসলামের প্রতি হিদায়াত করেছেন তিনি ব্যতীত কোন ইলাহ্ ও উপাস্য নেই । হে আল্লাহ্র রাসূল! আপনার চিঠি আমার নিকট পৌছেছে। ওই চিঠিতে আপনি ঈসা (আ)-এর বর্ণনা দিয়েছেন। আসমান ও যমীনের প্রতিপালকের কসম, ঈসা (আ) সম্পর্কে আপনি যা, উল্লেখ করেছেন তিনি তার চাইতে এতটুকুও অতিরিক্ত নন। আপনি আমার প্রতি যে বিষয়গুলো সম্বলিত পত্র প্রেরণ করেছেন তা আমি উপলব্ধি করেছি। আপনার চাচাত ভাই ও তার সাথীদের জন্যে আতিথ্যের ব্যবস্তু করেছি । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি সত্যবাদী এবং আল্লাহ্র সত্যায়িত রাসূল আমি আপনার প্রতি আনুগত্য প্রকাশ করেছি এবং আপনার চাচাত ভাইয়ের নিকট বায়আত করেছি । আর আপনার চাচাত ভাইয়ের মাধ্যমে বিশ্ব-প্রতিপালক আল্লাহ্র নিকট আত্মসমর্পণ করেছি । হে আল্লাহ্র নবী! আমি বারিহা ইব্ন ইসহাম ইব্ন আবজুরকে আপনার নিকট প্রেরণ করলাম । আমি তো আমার নিজের ব্যতীত অন্য কারো উপর কর্তৃত্বশীল নই । আপনি যদি চান, তাহলে আমি আপনার খিদমতে হাযির হবো । তবে আমি নিশ্চিত সাক্ষ্য দিচ্ছি যে, আপনি যা বলেন, তা অকাট্য সত্য ৷” পরিচ্ছেদ কুরায়শদের বয়কট রাসূলুল্লাহ্ (সা)-কে সাহায্য করার প্রশ্নে বনু হাশিম ও বনু আবদিল মুত্তালিব গোত্রের আহ্বানের প্রেক্ষিতে কুরায়শী অন্যান্য গোত্রেরা বিরোধিতা করে এবং রাসূলুল্লাহ্ (সা)-কে তাদের নিকট হস্তান্তর না করা পর্যন্ত ওই গোত্রদ্বয়ের সাথে বিয়ে-শাদী ও বেচা-কেনার সম্পর্ক ছিন্ রাখার ব্যাপারে নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করে এবং দীর্ঘদিন যাবত ওদেরকে আবু তালিব গিরিসঙ্কটে অন্তরীণ করে রাখে এ বিষয়ে তাদের নিবর্তনমূলক ও অন্যায় চুক্তিপত্র তৈরী ১ = www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।