আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৯ Se sal Sl lle BU lL urs CO sgl ola dss Ee এটি রাসূলুল্লাহ-এর পক্ষ থেকে আবিসিনিয়ার রাজা আসহাম নাজাশীর প্রতি প্রেরিত লিপি । শান্তি বর্ষিত হোক তার উপর যে হিদায়াতের:পথ অনুসরণ করে। আল্লাহ্‌ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে এবং সাক্ষ্য দেয় যে, আল্লাহ্‌ ব্যতীত কোন ইলাহ্‌ নেই । তিনি একক, তার কোন শরীক নেই । তিনি স্ত্রী কিংবা সন্তান গ্রহণ করেননি এবং যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে, মুহাম্মদ (সা) আল্লাহ্র বান্দা ও রাসূল । আমি আপনাকে আল্লাহ্‌ তা'আলার প্রতি দাওয়াত দিচ্ছি। আমি নিশ্চয়ই আল্লাহ্র রাসূল । আপনি ইসলাম গ্রহণ করুন, তাহলে নিরাপত্তা পাবেন । হে কিতাবিগণ! এসো সে কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে অভিন্ন । যেন আমরা আল্লাহ্‌ ব্যতীত অনা কারো ইবাদত না করি। কোন কিছুকেই তার শরীক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ্‌ ব্যতীত প্রতিপালকরূপে গ্রহণ না করে । যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বল, তোমরা সাক্ষী থাক, আমরা মুসলিম (২৩) (৩ : ৬৪) হে নাজাশী! আপনি যদি ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানান, তবে আপনার সম্প্রদায়ের সকল খৃস্টানের পাপ আপনার উপর বর্তবে । বায়হাকী (র) আবিসিনিয়ায় হিজরত সম্পর্কিত ঘটনা বর্ণনা করার পর এভাবে চিঠি বিষয়ক আলোচনা উল্লেখ করেছেন । অবশ্য এভাবে উল্লেখ করার যথার্থতা সন্দেহমুক্ত নয়। কারণ, এচিঠি দেয়া হয়েছিল হযরত জাফর (রা) ও তার সঙ্গীগণ যে নাজাশীর সাথে কথা বলেছিলেন সে নাজাশীর পরে ক্ষমতাসীন নাজাশীকে ৷ বস্তুত মক্কা বিজয়ের প্রাক্কালে রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্র প্রতি দাওয়াত দিয়ে অন্যান্য রাষ্ট্রনায়কদেরকে যে পত্রাবলী দিয়েছিলেন এটি তারই একটি ৷ এ সময় তিনি রোম সম্রাট হিরাক্লিয়াস, পারস্য সম্রাট কিসরা, মিসর-রাজ ফিরআওন এবং আবিসিনিয়ার রাজা নাজাশীর নিকট পত্র প্রেরণ করেছিলেন । যুহরী বলেন, সকল রাষ্ট্র প্রধানের নিকট রাসূলুল্লাহ্‌কেই মর্মের পত্র প্রেরণ করেছিলেন । সকল চিঠিতেই এ আয়াত ছিল। এটি সূরা আলে-ইমরানের আয়াত । এটি যে মাদানী সূরা তাতে কোন দ্বিমত নেই । এ আয়াতগুলো সূরার প্রথম দিকের আয়াত । আলোচ্য সূরার প্রথম দিকের ৮৩ টি আয়াত নাজরানের খৃস্টান প্রতিনিধিদেরকে উপলক্ষ করে নাযিল হয়েছে। তাফসীর গ্রন্থে আমরা এটি উল্লেখ করেছি । সকল প্রশংসা আল্লাহ্র । সুতরাং এ পত্রখানা দেয়া হয়েছিল দ্বিতীয় নাজাশীকে ৷ প্রথম নাজাশীকে নয় । বর্ণনায় “আসহাম” নামের উল্লেখ সম্ভবত কোন বর্ণনাকারীর নিজস্ব উপলব্ধি প্রসৃত সংযোজন । আল্লাহ্‌ই ভাল জানেন। এ আলোচনার সাথে উপরোক্ত পত্র অপেক্ষা নিম্নে বর্ণিত পত্রটি উদ্ধৃত করা অধিকতর প্ৰাসংগিক ও যুক্তিসংগত ৷ বায়হাকী (র) উল্লেখ করেছেন যে, হাকিম...... মুহাম্মদ ইব্‌ন ইসহাক সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) জাফর ইব্‌ন আবূ তালিব ও তাঁর সঙ্গীদের www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।