আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৭ মাথার উপর ৷ এবার তিনি ক্লান্ত হয়ে বসে পড়লেন । ওরা সকলে তখন তাকে ঘেরাও করে রয়েছে । তিনি বলছিলেন, তোমাদের যা মন চায় করতে পার, তবে আল্লাহ্‌র কসম করে বলছি, আমরা যদি সংখ্যায় ৩০০ জন থাকতাম, তাহলে কি আমরা তোমাদেরকে এমন ছেড়ে দিতাম, না তোমরা আমাদের এভাবে ছেড়ে দিতে ? তারা এ পরিস্থিতিতে ছিল। হঠাৎ রেশমী চাদর ও নকশা খচিত জামা গায়ে বয়োবৃদ্ধ এক কুরায়শী ব্যক্তি সেখানে উপস্থিত হয়। সে বলে, তোমাদের কী হলো হে ? তারা বলল, উমর ধর্মত্যাগী হয়েছে । বৃদ্ধটি বলল, থাম, একজন লোক তার নিজের জন্যে যা ভাল মনে করেছে তা গ্রহণ করেছে। এখন তোমরা কী করতে চাও ? তোমরা কি মনে করেছ আদী গোত্রের লোকেরা তাদের একজন লোককে এ অবস্থায় তোমাদের হাতে ছেড়ে দেবে ? তোমরা ওর পথ ছেড়ে দাও ৷ আল্লাহ্র কসম, এরপর তারা ভয় পেয়ে সকলে তার কাছ থেকে এমন ভাবে সরে পড়ে যেমন কাপড় গা থেকে সরে পড়ে যায় । ইব্‌ন উমর (রা) বলেন, পরবর্তীতে আমার পিতা যখন মদীনায় হিজরত করলেন, তখন আমি বললাম, পিত! মক্কায় যেদিন আপনি ইসলাম গ্রহণ করেছিলেন, সেদিন আপনার উপর আক্ৰমণকারী লোকজনকে ধমক মেরে যে ব্যক্তি আপনার নিকট থেকে সরিয়ে দিয়েছিল, সে ব্যক্তিটি কে ছিল ? উত্তরে তিনি বললেন, বৎস, সে হল আস ইব্‌ন ওয়াইল সাহমী । এটি একটি মযবূত ও উৎকৃষ্ট সনদ । এ বর্ণনা থেকে প্রমাণিত হয় যে, উমর (রা) বিলম্বে ইসলাম গ্রহণ করেছিলেন। কারণ, উহুদ যুদ্ধের দিন ইব্‌ন উমর নিজেকে মুজাহিদ তালিকাভুক্ত করার জন্যে উপস্থিত হয়েছিলেন। তখন তার বয়স মাত্র চৌদ্দ বছর । উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল তৃতীয় হিজরীতে । যখন তার পিতা ইসলাম গ্রহণ করেন, তখন তিনি মোটামুটি চালাক-চতুর ছিলেন । এ হিসেবে ধরে নেয়া যায় যে, হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেছেন হিজরতের চার বছর পূর্বে । এ হিসেবে তার ইসলাম গ্রহণের ঘটনা ঘটে নবুওয়াতের নবম বছরে । আল্লাহ্‌ই ভাল জানেন । বায়হাকী (র) বলেন, হাকিম....... ইব্‌ন ইসহাক সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মক্কায় অবস্থান করছিলেন । তার নবুওয়াতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ায় আবিসিনিয়া থেকে প্রায় কুড়ি জন খৃস্টান রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে হাযির হয়। তখন তিনি একটি মজলিসে বসা ছিলেন । তারা তার সাথে আলাপ-আলোচনা করে এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কুরায়শের কতক লোক কা‘বাগৃহের আশে-পাশে তাদের আসরে উপস্থিত ছিল। রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাদের যা জিজ্ঞেস করার ছিল তা জিজ্ঞেস করার পর তিনি তাদেরকে আল্লাহ্‌ তা'আলার দিকে দাওয়াত দেন এবং তাদের নিকট কুরআন তিলাওয়াত করেন। কুরআন তিলাওয়াত শুনে তাদের দু’চোখ বেয়ে অশ্রু গড়াতে থাকে । তারা তার আহ্বানে সাড়া দেয়, তার প্রতি ঈমান আনয়ন করে। তাকে সত্যবলে মেনে নেয় এবং তার সম্পর্কে তাদের ইনজীল কিতাবে যেসকল পরিচয় পেয়েছে তার মধ্যে সে গুলোর সত্যতা উপলব্ধি করে। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।