আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া থাকি। নামায শেষ করে তিনি চলে যান ৷ তিনি ফিরে গিয়ে ইব্‌ন আবু হুসাইনের গৃহে উঠতেন । ইব্‌ন আবুল হুসাইনের গৃহ ছিল আদ-দারুর রাকতায়। সেটি পরবর্তীতে মুআবিয়ার মালিকানাধীনে আসে । উমর (রা) বলেন, আমি তার পেছন পেছন যাত্রা করি । হযরত আব্বাসের বাড়ী এবং ইব্‌ন আযহারের বাড়ীর মধ্যবরতীস্থানে আমি তার নাগাল পাই । আমার পদধ্বনি শুনে তিনি আমাকে চিনে ফেললেন । তিনি মনে করেছিলেন তাকে কষ্ট দেয়ার ও তার ক্ষতি করার উদ্দেশ্যেই বুঝি আমি তার নিকট উপস্থিত হয়েছি। তাই তিনি আমাকে সজোরে ধমক দিলেন। তারপর বললেন, “ইব্নুল খাত্তাব! এ সময়ে তুমি এখানে কেন ? আমি বললাম,” আমি এসেছি আল্লাহ্র প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার জন্যে এবং আল্লাহ্‌র পক্ষ থেকে যা এসেছে তা সত্য বলে মেনে নেয়ার জন্যে!” আমার উত্তর শুনে তিনি আল্লাহ্র প্রশংসা করলেন এবং বললেন $ “হে উমর! মহান আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন ।” তারপর তিনি আমার বুকে হাত বুলিয়ে দিলেন এবং ঈমানে আমার দৃঢ়তার জন্যে দুআ করলেন । এরপর আমি চলে গেলাম ৷ তিনি ঘরে ঢুকে পড়লেন ৷ ইব্‌ন ইসহাক বলেন উমরের ইসলাম গ্রহণ উক্ত ঘটনা দু'টির কোন্‌্টির প্রেক্ষিতে হয়েছিল তা আল্লাহ্‌ তা'আলাই জানেন । আমি বলি, উমর (রা)-এর জীবনী গ্রন্থের প্রথম ভাগে আমি তার ইসলাম প্রহণের ঘটনা এবং এ সম্পর্কিত যত বর্ণনা ও মন্তব্য রয়েছে তার সবগুলো বিস্তারিত ভাবে উল্লেখ করেছি । সকল প্রশংসা আল্লাহ্র । ইব্‌ন ইসহাক বলেন, নাফি’ ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, হযরত উমর (রা) যখন ইসলামগ্রহণ করলেন, তখন তিনি বললেন, কুরায়শের মধ্যে সবচেয়ে দ্রুত বার্তা প্রচার করতে পারে কে ? তাকে বলা হল যে, জামীল ইব্‌ন মা'মার জুমাহী তা পারে । পরের দিন সকালে উমর (রা) তার নিকট গেলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) বলেন, আমিও তিনি কী করেন তা দেখার জন্যে তার পেছনে পেছনে গেলাম | তখন আমি এ বয়সের বালক যে, যা দেখি তা বুঝতে পারি । উমর (রা) এলেন জামীলের নিকট ৷ তাকে বললেন, তুমি কি জান হে জামীল! আমি তো ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদ (সা)-এর ধর্মে প্রবেশ করেছি । ইব্‌ন উমর (রা) বলেন, আল্লাহর কসম, সে আর দেরী করেনি, কোন উত্তরও দেয়নি এবং চাদরটি টেনে নিয়ে ছুটে চলল । আমি আর উমর (রা) তার পেছনে পেছনে ছুটলাম । মাসজিদুল হারামের দরজায় গিয়ে সে দাড়ায় এবং উচ্চৈস্বঃরে চীৎকার করে বলে, হে কুরায়শ সম্প্রদায়! ওরা তখন কা'বাগৃহের আশে-পাশে তাদের আসরে উপস্থিত ছিল । তোমরা শুনে নাও, খাত্তাবের পুত্র ধর্মত্যাগী হয়েছে। তখন তার পেছন থেকে উমর (রা) বলে উঠলেন, সে মিথ্যা বলেছে, আমি বরং ইসলাম গ্রহণ করেছি এবং সাক্ষ্য দিয়েছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন ইলাহ্‌ নেই এবং মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল । একথা শুনে তারা সবাই হযরত উমর (রা)-এর উপর ঝাপিয়ে পড়ে । তিনি একা ওদের সকলের বিরুদ্ধে লড়তে লাগলেন । ওরা সবাই একযোগে তার বিরুদ্ধে লড়তে লাগল । এভাবে যুদ্ধ চলতে চলতে সূর্য এসে পড়ল তাদের www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।