Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৫ গিট ধরে তিনি সজোরে এক ঝাঁকুনি দিলেন। তারপর বললেন, “খাত্তাব তনয় । কি উদ্দেশ্যে এসেছ ? আল্লাহর কসম, তুমি এ মন্দ পথে থেকে যাও আর শেষ পর্যন্ত তোমার উপর আল্লাহ্র গযব নাযিল হোক তা আমি চাই না ।” এবার উমর বললেন ইয়া রাসূলাল্লাহ্! আমি এসেছি আল্লাহ্ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার জন্যে এবং তার প্রতি আল্লাহ্র পক্ষ থেকে নাযিলকৃত বিষয়ের প্রতি । বর্ণনাকারী বলেন, একথা শুনে রাসূলুল্লাহ্ (সা) সজোরে তাকবীর বলে উঠলেন ৷ তাতে এ ঘরে অবস্থানকারী সকলে বুঝে নিলেন যে, হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেছেন । তখন থেকে সাহাবায়ে কিরাম (রা) ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়েন এবং হযরত হামযা (রা)-এর ইসলাম গ্রহণের পর হযরত উমর (রা) বাড়ি ইসলাম গ্রহণ করায় মুসলমানদের মনোবল বহুলাংশে বৃদ্ধি পায়। তারা আশ্বস্ত হন যে, এঁরা দু'জনে এখন রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষ থেকে প্রতিরোধ করবেন এবং এদের সাহায্যে মুসলমানগণ শত্রুদের অত্যাচারের মুকাবিলা করবেন । ইব্ন ইসহাক বলেন, মদীনায় অবস্থানকারী বর্ণনাকারিপণ হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণ সম্পর্কে এরূপ বর্ণনা করেছেন। ইব্ন ইসহাক বলেন, আবদুল্লাহ্ ইবন আবূ নাজীহ মক্কী তার সমসাময়িক আতা’, মুজাহিদ এবং অন্যান্য বর্ণনাকারী থেকে হযরত উমরের ইসলাম গ্রহণ সম্পর্কে তার নিজের বর্ণনা এভাবে উদ্ধৃত করেছেন যে, তিনি বলতেন, আমি ইসলাম থেকে বহুদূরে অবস্থান করছিলাম । জাহিলী যুগে আমি মদ পানে আসক্ত ছিলাম । মদ ছিল আমার প্রিয় বসজ্তু। আমি রীতিমত মদপান করতাম ৷ হাযূরা নামক স্থানে আমাদের এক মদপানের আসর বসত । কুরায়শের অভিজাত লোকজন সেখানে সমবেত হত ৷ এক রাতে আমি সাথীদের সঙ্গে সাক্ষাতের জন্যে সেখানে যাই ৷ কিন্তু ওদের কাউকেই সেখানে পেলাম না আমি মনে মনে বললাম, তাহলে অমুক মদ্যপের নিকট যাই আশা করি তার নিকট মদ পাব এবং সেখানে মদ পান করব ৷ আমি তার বাড়ি পৌছি কিন্তু তাকেও পেলাম না। এবার মনে মনে বললাম, এখন যদি কা'বাগৃহে গিয়ে সাতবার কিংবা সত্তরবার তাওয়াফ করি, তবে তাওতো ভাল হয় । হযরত উমর (রা) বলেন, এরপর আমি মাসজিদুল হারামে আসি । হঠাৎ দেখতে পাই রাসূলুল্লাহ্ (সা) দাড়িয়ে নামায আদায় করছেন। তিনি তখন সিরিয়ার দিকে মুখ করে নামায আদায় করতেন । তার এবং সিরিয়ার মধ্যখানে থাকত কা'বাগৃহ। রুকন-ই-আসওয়াদ এবং রুকন-ই-ইয়ামানীর মধ্যবর্তী স্থান ছিল তার নামাযের স্থান । উমর (রা) বলেন, তাকে দেখে আমি মনে মনে বললাম, আজ রাতে আমি যদি মুহাম্মদের কথাবার্তা শুনি, তাহলে আমি বুঝতে পারব যে, তিনি কী বলেন ? আমি মনে মনে বললাম, তার কাছে গিয়ে আমি যদি শুনি, আহলে তিনি আমাকে দেখে ফেলবেন এবং তাতে তার একাগ্রতা বিঘ্নিত হবে। তাই আমি হাজারে আসওয়াদের দিকে আসি এবং কাবার গিলাফের মধ্যে ঢুকে পড়ি । তারপর ধীরে ধীরে অতি সন্তৰ্পণে অগ্রসর হই ৷ গিলাফের ভিতর দিয়ে যেতে যেতে আমি ঠিক তার সম্মুখে গিয়ে তার দিকে মুখ করে দাড়িয়ে যাই ৷ তার মাঝে আর আমার মাঝে ব্যবধান শুধু কা'বার গিলাফ টুকু । তাঁর কুরআন পাঠ শুনে আমার মন বিচলিত হয়। আমার কান্না এসে পড়ে এবং ইসলাম আমার অন্তরে স্থান করে নেয় ৷ রাসূলুল্লাহ্ (সা)-এর নামায শেষ না হওয়া পর্যন্ত আমি ওখানে দাড়িয়ে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।