আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া জানতে পেরেছি যে, তোমরা দু’জনে মুহাম্মদ-এর দীন কবূল করেছ। এ বলে তিনি তার ভগ্ন্পতি সাঈদ ইব্ন যায়দের উপর আক্রমণ করলেন এবং তাকে বেধড়ক পেটাতে লাগলেন । ফাতিমা তার স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলেন । উমর তাকেও প্রহারে প্রহারে রক্তাক্ত করে তুললেন । শেষ পর্যন্ত ফাতিমা (রা) ও তার স্বামী বললেন, “হ্যা, আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আল্লাহ্‌ ও তীর রাসূলের প্রতি ঈমান এনেছি । এখন আপনার যা ইচ্ছা করতে পারেন ।” বোনের রক্তাক্ত শরীর দেখে উমর নিজের কৃতকর্মের জন্যে পাঠজ্জিত হলেন এবং প্রহার বন্ধ করে দিলেন। বোন ফাতিমাকে বললেন, ইতোপূর্বে তোমরা যা করছিলে সেটি আমাকে দাও। মুহাম্মাদ কি নিয়ে এসেছেন তা আমি একটু দেখি । উমর লেখাপড়া জানা লোক ছিলেন। ফাতিমা (রা) বললেন, আপনি সেটির অমর্যাদা করবেন বলে আমার আশংকা হচ্ছে৷ তিনি বললেন, না, ভয় করো না । পাঠ শেষে ওই কপি ফাতিমাকে ফিরিয়ে দিবেন বলে তিনি আপন উপাস্যের শপথ করলেন। একথা শুনে হযরত উমর ইসলাম গ্রহণ করবেন এমন আশার সঞ্চার হয় ফাতিমার মনে ৷ ফাতিমা (রা) বললেন, ভাইয়া! শির্ক অনুসরণ করার কারণে আপনি অপবিত্র হয়ে আছেন.। পবিত্রতা অর্জন ব্যতীত কেউ এটি স্পর্শ করতে পারেনা । উমর উঠে দাড়ালেন এবং গোসল সেরে এলেন ৷ ফাতিমা (রা) লিপিকাটি তাকে দিলেন। তাতে সূরা ত্বা-হা লিখিত ছিল । উমর তা পাঠ করতে লাগলেন । শুরু থেকে কিছু পাঠ করার পর তিনি বলে উঠলেন, কী চমৎকার! এটি কত সুন্দর ও মর্যাদাপূর্ণ বাণী । উমরের কথা শুনে খাব্বাব ইবৃন আরত গোপন স্থান থেকে বেরিয়ে এলেন এবং বললেন, হে উমর! আল্লাহ্র কসম, আমি নিশ্চিত আশা রাখি যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর দু‘আর প্রেক্ষিতে মহান আল্লাহ্‌ আপনাকে বিশেষভাবে কবূল করেছেন । কারণ আমি গতকাল রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলতে শুনেছি তিনি বলছিলেন Els ee 3 Un on pall 0 C3 217 হে আল্লাহ্‌! আবুল হিকাম ইব্‌ন হিশাম অথবা উমর ইব্ন খাত্তাবের দ্বারা আঁপনি ইসলামের শক্তি বৃদ্ধি করে দিন । সুতরাং হে উমর! আপনি আল্লাহ্‌কে ভয় করুন, তার পথ অবলম্বন করুন । উমর বললেন, হে খাব্বাব! আমাকে বল, মুহাম্মদ (সা) কোথায় আছেন ? আমি যাতে তার মিকট গিয়ে ইসলাম গ্রহণ করতে পারি। খাব্বাব (রা) বললেন, কতক সাহাবীসহ মুহাম্মদ (সা) সাফা পাহাড়ের পাদদেশে একটি বাড়ীতে অবস্থান করছেন। উমর তার তরবারি হাতে নিলেন। সেটি কোষমুক্ত করে রাসূলুল্লাহ (সা) ও তার সাহাবীদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ছুটে চললেন গন্তব্যে পৌছে তিনি দরজায় করাঘাত করলেন । শব্দ শুনে একজন সাহাবী দরজার ফাক দিয়ে বাইরে তাকালেন । খোলা তরবারি হাতে উমরকে দেখে ভীত-সন্তরস্ত হয়ে তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ফিরে যান এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! খোলা তরবারি হাতে উমর দ্বার প্রান্তে দাড়িয়ে আছেন । হযরত হামযা (রা) বললেন, ওকে আসতে দাও, সে যদি ভাল চায় তবে আমরা তাকে সে সুযোগ দিব । আর সে যদি কোন মন্দ উদ্দেশ্যে এসে থাকে তবে তার নিজ তরবারি দিয়েই আমরা তাকে হত্যা করব । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, ওকে ভেতরে আসার অনুমতি দাও ৷ অনুমতি দেয়া হল । কক্ষে প্রবেশ করার পর রাসূলুল্লাহ্‌ (সা) তার প্রতি এগিয়ে গেলেন । উমরের কোমর অথবা চাদরের www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।