আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৩ উমর (রা) ৪০তম ইসলাম গ্রহণকারী ব্যক্তি । অবশ্য, হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণ বিষয়ক যে ঘটনা ইব্‌ন ইসহাক বর্ণনা করেছেন, তাতে উপরোক্ত ব্যাখ্যার সমর্থন পাওয়া যায় । ইব্‌ন ইসহাক বলেছেন, হযরত উমর (রা)- লা যাহা যাহ ত যে সায়ার লক এসেছে তা এরূপ ৪ তার বোন ফাতিমা ‘বনত খাত্তাব ছিলেন সাঈদ ইব্ন যায়দ ইব্‌ন আমর ইব্‌ন নুফায়ল এর স্ত্রী । তারা স্বামী-স্ত্রী দু'জনেই ইতোপূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। তারা ইসলাম গ্রহণের বিষয়টি উমর থেকে গোপন রেখেছিলেন । বনু আদী গোত্রের নুআয়ম ইব্‌ন আবদুল্লাহ্‌ নামের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন । তার ইসলাম গ্রহণের বিষয়টি তিনিও নিজ সম্প্রদায়ের লোকদের নিকট থেকে গে'পন রেখেছিলেন । খাববাব ইব্‌ন আরত (রা) বিভিন্ন সময়ে উমরের বোন ফাতিমার বাড়িতে এসে তাকে কুরআন শিক্ষা দিতেন । একদিন উমর নাঙ্গা তরবারি হাতে রাসূলুল্লাহ্‌ (সা) ও তার সাথীদেরকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হন । তাকে জানানো হয় যে, রাসূলুল্লাহ্‌ (সা) ও তার সাহাবীগণ সাফা পাহাড়ের নিকটে একটি বাড়িতে অবস্থান করছেন । নারী-পুরুষ মিলে তাদের সংখ্যা ছিল চল্লিশ-এর কাছাকাছি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট তখন তার চাচা হামযা (রা), আবু বকর ইব্‌ন আবু, কুহাফা (রা) এবং আলী ইব্‌ন আবূ তালিব (রা) সহ মক্কায় অবস্থানকারী মুসলমানগণ ছিলেন। পথে উমরের সাথে দেখা হয় নুআয়ম ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা)-এর ৷ নুআয়ম বললেন, উমর! কোথায় যাচ্ছ? উমর বলল, “যাচ্ছি তো ধর্মত্যাগী মুহাম্মদ (সা)-এর উদ্দেশ্যে । সে কুরায়শ জাতির এক্য বিনষ্ট করেছে। জ্ঞানী-গুণীদেরকে মূর্খ ঠাওরিয়েছে। কুরায়শদের ধর্মের নিন্দা ও দোষারোপ করেছে এবং আমার দেবতাদেরকে গালমন্দ করেছে। আমি তাকে খুন করব ৷” নুআয়ম (রা) বললেন, উমর! তোমাদের আত্মগরিমা তোমাকে প্রতারিত করেছে । তুমি যদি মুহাম্মদ (সা)-কে খুন কর, তবে তুমি কি মনে করেছ যে, আবৃ্দ মানাফ গোত্র তোমাকে দুনিয়াতে বিচরণ করার জন্যে ছেড়ে দেবে ? আগে নিজ পরিবারের দিকে ফিরে গিয়ে তাদেরকে ঠিক কর । উমর বললেন, আমার পরিবারের কার কথা বলছ ? নৃআয়ম বললেন, তোমার চাচাত ভাই ও ভগ্নিপতি সাঈদ ইব্‌ন যায়দ এবং তোমার সহোদরা ফাতিমার কথা বলছি ৷ আল্লাহ্র কসম, তারা দু'জনে ইসলাম গ্রহণ করেছেন এবং মুহাম্মদ (সা)-এর দীন কবূল করেছেন। তুমি আগে ওদেরকে ঠিক কর। উমর তখন ছুটে গেলেন তার বোন ফাতিমার বাড়ী অভিমুখে । খাব্বাব ইবন আরত তখন ফাতিমা (রা)-এর বাড়ীতে ছিলেন। সূরা ত্বা-হা লিখিত একটি কপি থেকে তিনি ফাতিমাকে কুরআন পাঠ শিক্ষা দিচ্ছিলেন। উমরের আগমন আঁচ করতে পেরে খাব্বাব (রা) একটি ক্ষুদ্র কক্ষে অথবা গৃহকোণে লুকিয়ে গেলেন ৷ ফাতিমা (রা) কুরআনের কপিটি তার উরুর নীচে লুকিয়ে রাখলেন ৷ গৃহের দরজার পাশে এসেই উমর ফাতিমাকে খাববাবের কুরআন শেখানোর শব্দ শুনেছিলেন। ঘরে প্রবেশ করে ফাতিমাকে বললেন, একটু আগে আমি কিসের শব্দ শুনছিলাম ? ফাতিমাও তার স্বামী বললেন, কই না-তো, আপনি কিছুই শুনেননি । উমর হুংকার ছেড়ে বললেন, আমি অবশ্যই শুনেছি । আর আল্লাহ্র কসম, আমি S০- = Wwww.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।