আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া পরিস্থিতি কুরায়শদেরকে বিক্ষুব্ধ করে তোলে । আবদুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) বলেন, হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত আমরা কা'বা শরীফের নিকট নামায আদায় করতে পারতাম না । হযরত উমর (রা) যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি কুরায়শদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং নিজে কা'বা শরীফে নামায আদায় করলেন । আমরাও তার সাথে সেখানে নামায আদায় করলাম । আমি বলি, সহীহ্‌ বুখারীতে ইব্‌ন মাসউদ (রা)-এর একটি হাদীছ আছে । তিনি বলেছেন, “হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণের পর থেকে আমরা শক্তিশালী হতে লাগলাম যিয়াদ বুকাঈ বলেন, ইব্‌ন মাসউদ (রা) বলেছেন, হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণ করাই ছিল একটি বিজয়। তার হিজরত ছিল বিরাট সাহায্য এবং তার শাসন ছিল একটি রহমত ৷ হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণের পূর্বে আমরা কাবা শরীফের নিকট নামায আদায় করতে পারতাম না: তার ইসলাম গ্রহণ করার পর কুরায়শদের প্রতি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং কা’বাগৃহের নিকট নামায আদায় করলেন । আমরাও তার সাথে নামায আদায় করলাম । ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণের আবিসিনিয়ার হিজরতের পর হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেন। ইব্‌ন ইসহাক...... উম্মে আবদুল্লাহ্‌ বিনত আবু হাছামা থেকে বর্ণনা করেন । তিনি বলেন, আল্লাহর কসম, আমরা আবিসিনিয়ার দিকে যাচ্ছিলাম । জরুরী প্রয়োজনে আমির (রা) বাইরে গিয়েছিলেন! হঠাৎ উমর এসে উপস্থিত হলেন। তিনি আমার নিকট এসে দাড়ালেন । তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি । তার বহু জুলুম-নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম । উমর (রা) বললেন, হে উম্মে আবদুল্লাহ্‌ তোমরা কি দেশ ছেড়ে চলে যাচ্ছে ? আমি বললাম হ্যা আপনারা যখন আমাদেরকে নানা ভাবে কষ্ট দিচ্ছেন, নির্যাতন করছেন, তখন আমরা আল্লাহ্র দুনিয়ার অন্য কোন দেশে চলে যাব । যেখানে মহান আল্লাহ্‌ আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করবেন । তখন উমর বললেন, তাই হোক, আল্লাহ্‌ তোমাদের সহায় হোন । সে মুহূর্তে আমি উমরের মধ্যে এমন নমতা ও উদারতা লক্ষ্য করলাম, যা ইতোপূর্বে কখনো তার মধ্যে দেখা যায়নি । এরপর তিনি নিজ গন্তব্যে চলে গেলেন । আমার যা মনে হল আমাদের দেশত্যাগে তিনি ব্যথিত হয়েছিলেন । ইতোমধ্যে প্রয়োজন সমাধা করে আমির ফিরে এলেন । আমি বললাম, হে আবূ আবদুল্লাহ্‌! একটু আগে আপনি যদি উমরের নমতা ও উদারতা এবং আমাদের ব্যাপারে দুঃখিত হওয়ার পরিস্থিতিটা দেখতে পেতেন! আমির বললেন, উমর ইসলাম কবুল করুন তুমি কি তা' কামনা কর ? আমি বললাম. হ্যা, তা বটে । তিনি বললেন, খাত্তাবের গাধা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে, ততক্ষণ তোমার এ দেখা সত্বেও তাতে উমরের রুক্ষতা ও কঠোরতার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছিলেন । আমি বলি, যারা মনে করেন যে, হযরত উমর (রা) ৪০তম ইসলায় গ্রহণকারী ব্যক্তি এ বর্ণনা তাদের সমন্তব্যকে রদ করে দেয়৷ কারণ, আবিসিনিয়ায় হিজরতকারী মুসলমানদের সংখ্যা ৮০-এর উপরে ছিল । তবে উপরোক্ত মন্তব্য সঠিক বলে ধরে নেয়া যাবে তখন, যখন বলা হবে যে, হিজরতকারীদের হিজরতের পর যারা মক্কায় অবশিষ্ট ছিলেন তাদের সংখ্যা অনুসারে হযরত www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।