আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫১ আমি বলি, নাজাশী (রা)-এর জানাযায় আবূ হুরায়ারা (রা)-এর উপস্থিতি একথা প্রমাণ করে যে, খায়বার বিজয়ের পর তার ইনতিকাল হয়েছে । খায়বার বিজয়ের দিনে জা‘ফর ইব্‌ন আবু তালিব (রা) অবশিষ্ট মুহাজিরদেরকে নিয়ে আবিসিনিয়া থেকে মদীনায় ফিরে এসেছিলেন। এ প্রেক্ষিতেই রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন, আল্লাহ্র কসম, আমি বুঝে উঠতে পারছি না, আমি জাফরের আগমনে বেশী আনন্দিত, না খায়বার বিজয়ের জন্যে বেশী আনন্দিত । তারা ফিরে আসার সময় নাজাশীর পক্ষ থেকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্যে প্রচুর উপঢৌকন নিয়ে এসেছিলেন। আবূ মূসা আশআরী (রা)-এর সাথিগণ এবং আশআরী সম্প্রদায়ের নৌকাযাত্রী লোকজন জা‘ফর ইব্‌ন আবূ তালিবের সহযাত্রী হয়েছিলেন । নাজাশীর পক্ষ থেকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমত করার জন্যে উপহার সামগ্রী ও জাফর ইব্‌ন আবূ তালিবের সাথে নাজাশী তার এক ভ্রাতুষ্পূত্রকে প্রেরণ করেছিলেন, ওই ভ্রাতুম্পুত্রের নাম ছিল যু-নাখতারা কিংবা যু-মাখমারা । সুহায়লী বলেন, নবম হিজরীর রজব মাসে নাজাশীর ইনতিকাল হয়। এ মন্তব্যের যথার্থতা পর্যালোচনা সাপেক্ষ । আল্লাহ্‌ই ভাল জানেন । বায়হাকী বলেন, ফকীহ্‌ আবূ ইসহাক....... আবূ উমামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নাজাশীর পাঠানো প্রতিনিধিদল রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপস্থিত হওয়ার পর তিনি নিজে তাদের খিদমত করতে লাগলেন । সাহাবায়ে কিরাম আরয করলেন, ইয়া রাসুলাল্লাহ্‌ ! ওদের খিদমতের জন্যে আমরাই তো যথেষ্ট । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, ওরা আমার সাহাবীদের প্রতি সম্মানজনক আচারণ করেছে, তার বিনিময়ে আমি নিজ হাতে ওদের প্রতিদান দিতে চাই । এরপর বায়হাকী (র) বলেন, আবূ মুহাম্মদ আবদুল্লাহ্‌ ইব্‌ন ইস্পাহানী ....... আর কাতাদা (র) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, নাজাশীর প্রতিনিধি দল রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হয়। তখন তিনি নিজে ওদের সেবা করতে শুরু করেন। সাহাবায়ে কিরাম (রা) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আপনার পক্ষ থেকে আমরাই তো ওদের সেবা করার জন্যে যথেষ্ট । উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, ওরা আমার সাহাবীদের প্রতি সম্মানজনক আচরণ করেছে, আমি নিজ হাতে ওদেরকে কিছু প্রতিদান দেয়া পসন্দ করি । আওযাঙঈ থেকে তালহা ইব্ন যায়দ একা এ হাদীছ বৰ্ণনা করেছেন । বায়হাকী (র) আরো বলেন, আবুল হুসাইন...... ইব্ন বিশরান আমর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমর ইব্‌ন আস আবিসিনিয়া থেকে ফিরে এসে তার বাড়িতে অবস্থান করছিল। বাইরে বের হচ্ছিল না । লোকজন বলল, ওর কি হল, বাড়ী থেকে বের হয় না কেন ? তখন আমর বলল, নাজাশী আসহামা বিশ্বাস করে যে, তোমাদের প্রতিপক্ষ মুহাম্মাদ (সা) একজন সত্য নবী । ইব্‌ন ইসহাক বলেন, আমর ইব্‌ন আস এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ রাবীআ সাহাবীগণকে ফেরত আনতে ব্যর্থ হয়ে নাজাশীর পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত উত্তর নিয়ে কুরায়শদের নিকট ফিরে আসে । এদিকে উমর ইব্‌ন খাত্তাব (রা) ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন । তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্সম্পন্ন ও আত্মমর্যাদাশীল লোক । তার বিরুদ্ধে কিছু বলার সাহস কারো ছিল না। তার এবং হামযার মাধ্যমে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণ নিরাপত্তা লাভ করেছিলেন। এসকল www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।