আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন তার অতিরিক্ত কিছু নন। এতে তারা তার প্রতি সন্তুষ্ট হয় এবং স্বগৃহে ফিরে যায়। এ ংবাদ রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট পৌছে । নাজাশী যখন ইনতিকাল করেন, তখন রাসুলুল্লাহ (সা) তীর জানাযার নামায আদায় করেন এবং তার জন্যে ক্ষমা প্রার্থনা করেন। সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, যেদিন নাজাশীর মৃত্যু হয়, সেদিন রাসূলুল্লাহ্‌ (সা) তার মৃত্যু সংবাদ প্রচার করেন এবং সাহাবায়ে কিরামকে নিয়ে জানাযার নামাযের উদ্দেশ্যে ঈদগাহে আসেন । এরপর সবাইকে সারিবদ্ধভাবে দাড় করিয়ে চার তাকবীরের সাথে জানাযার নামায আদায় করেন। ইমাম বুখারী (র) বলেন, “নাজাশীর ইনতিকাল বিষয়ক অধ্যায়” আবু রাবী...... হযরত জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নাজাশী যখন ইনতিকাল করেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আজ একজন নেক্‌কার লোক ইনতিকাল করেছেন। তোমরা সকলে প্রস্তুত হও, তোমাদের ভাই আসহামাহ্‌-এর জন্যে জানাযার নামায পড়। আনাস ইব্ন মালিক, আবদুল্লাহ্‌ ইবন মাসউদ ও অন্যান্য অনেক সাহাবী থেকে এটি বর্ণিত হয়েছে। কোন কোন বর্ণনায় আছে যে. তার সাম মুসহিমা ৷ তিনি মূলত আসহামাহ্‌ ইব্‌ন আবনহুর । তিনি একজন নেক্‌কার, বুদ্ধিমান, মেধাবী, ন্যায়পরায়ণ ও বিজ্ঞ লোক ছিলেন । আল্লাহ্‌ তার প্রতি সন্তুষ্ট হোন এবং তাকে সন্তুষ্ট করুন । ইব্‌ন ইসহাক সূত্রে ইউনুস বলেন, নাজাশীর মূল নাম মাসহামা ৷ বায়হাকী এটির বিশুদ্ধ রূপ আসাম বলে মন্তব্য করেছেন। আসহাম শব্দের র্থ দান-দক্ষিণা । তিনি এও বলেছেন যে, নাজাশী হল আবিসিনিয়া রাজ্যের উপাধি । যেমন বলা হয় কিস্রা, হিরাকল প্রভৃতি । আমি বলি হিরাকল দ্বারা সম্ভবত রোম সমাট কায়সারের কথা বুঝানো হয়েছে । কারণ, রোমান নগরসমূহের দ্বী পগুলোসহ সিরিয়ার রাজাকে বলা হয় কায়সার । পারস্য সম্রাটের উপাধি কিসরা । সমগ্র মিসরের সম্বাটের উপাধি ফিরআওন । আলেকজান্দ্িয়ার রাজার উপাধি মুকাওকিস । ইয়ামান ও শাহারর রাজার উপাধি তুব্বা’। আবিসিনিয়ার রাজার উপাধি নাজাশী । শীস এবং কারো কারো মতে ভারতবর্ষের সম্মাটের উপাধি বাতলীমূস এবং তুর্কদের সম্বাটের উপা'ব খাকান। কোন কোন আলিম বলেছেন, যেহেতু নাজাশী তার ঈমান গ্রহণের বিষয়টি গোপন রাখতেন এবং যেদিন তার ইনতিকাল হয়, সেদিন সেখানে তার জানাযার নামায পড়ার কেউ ছিল না, সেহেতু রাসূলুল্লাহ্‌ (সা) মদীনায় তাঁর জানাযার নামায আদায় করেন। এ প্রেক্ষিতেই ফকীহ্গণ বলেছেন যে, কোন ব্যক্তি যে দেশে মৃত্যুবরণ করে, সে দেশে যদি তার জানাযা পড়া হয়, তবে যে দেশে সে অনুপস্থিত, সে দেশে তার জানাযা পড়া বৈধ নয়। এজন্যে মদীনা মুনাওয়ারা ব্যতীত অন্য কোন স্থানে রাসূলুল্লাহ্‌ (সা)-এর জানাযার নামায হয়নি ৷ মক্কাতেও নয়, অন্য কোন স্থানেও নয় । হযরত আবূ বকর (রা), উমর (রা), উছমান (রা)-সহ অন্যান্য সাহাবীর ক্ষেত্রেও এমন কোন বিবরণ পাওয়া যায় না যে, তারা যেখানে ইনতিকাল করেছেন এবং যেখানে তাদের জানাযা হয়েছে, সেখানে ব্যতীত অন্য কোন শহরে তাদের জানাযা হয়েছে৷ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।