Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৯ আমি জানি “আপনার জয় হোক” আপনি একজন সন্মানিত ও মর্যাদাবান ব্যক্তি । দূর-দূরাস্ত থেকে আগত পথিক আপনার নিকট দুঃখ-কষ্টের সম্মুখীন হয় না। 58 Le ULE LE CULT ls Urs di SLMS আমি এও জানি যে, মহান আল্লাহ্ আপনাকে শক্তি ও প্রাচুর্য দান ও অনুগ্রহ দানে ধন্য করেছেন এবং সকল প্রকার কল্যাণ অর্জনের উপায়-উপকরণ আপনার নিকট মওজুদ রয়েছে । ইব্ন ইসহাক থেকে ইউনুস বর্ণনা করেছেন যে, ইয়াযীদ ইব্ন রূমান উরওয়া ইব্ন যুবায়র থেকে বর্ণনা করেছেন । তিনি বলেছেন, নাজাশী কথাবার্তা বলেছিলেন হযরত উছমান ইব্ন আফ্ফান (রা)-এর সাথে । তবে প্রসিদ্ধ বর্ণনা হল, তিনি কথা বলেছিলেন হযরত জা'ফর (রা)-এর সাথে । ইব্ন ইসহাক থেকে যিয়াদ বুকাঈ বলেছেন, ইয়াযীদ ইব্ন রূমান উরওয়া সূত্রে হযরত আইশা (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, নাজাশীর মৃত্যুর পর সর্বত্র আলোচিত হত যে, তার কবরের উপর সর্বদা জ্যোতি ও আলো দেখা যেত ৷ ইমাম আবূ দাউদ........... মুহাম্মদ ইব্ন ইসহাক সূত্রে ওই সনদে উদ্ধৃত করেছেন যে, যখন নাজাশীর মৃত্যু হয়, তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম যে, তার কবরের উপর সর্বদা আলো ও জ্যোতি দৃশ্যমান হচ্ছে । যিয়াদ বর্ণনা করেছেন, মুহাম্মদ ইব্ন ইসহাক থেকে তিনি বলেছেন যে, জাফর ইব্ন মুহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, একদিন আবিসিনিয়ার অধিবাসীরা একত্রিত হয় । তারা নাজাশীকে বলে, আপনি আমাদের ধর্ম ত্যাগ করেছেন। একথা বলে তারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। রাজা হযরত জাফর ও তার সাথীদের নিকট সংবাদ পাঠান এবং একটি নৌকা প্রস্তুত করে দিয়ে তাদেরকে বলেন যে, আপনারা ভালোয় ভালোয় এ নৌকাতে উঠুন । আমার সম্পর্দায়ের বিরুদ্ধে লড়াইয়ে আমি পরাজিত হলে আপনারা যেখানে ইচ্ছা চলে যাবেন আর আমি বিজয়ী হলে আমার রাজ্যেই থাকবেন । এরপর তিনি এক টুকরা কাগজ নিলেন । তাতে লিখলেন, “তিনি সাক্ষ্য দিচ্ছেন যে, আল্লাহ্ ব্যতীত কোন মা’বুদ নেই, মুহাম্মদ (সা) আল্লাহ্র বান্দা ও রাসূল ৷ তিনি আরো সাক্ষ্য দিচ্ছেন যে, ঈসা (আ) আল্লাহ্র বান্দা, তার রাসূল তার রূহ এবং তার কালেমা, যেটিকে তিনি মারয়ামের প্রতি নিক্ষেপ করেছেন।” লিখিত কাগজটি তিনি তার জুব্বার ডান কাধের মধ্যে লুকিয়ে রাখলেন । এরপর তিনি আবিসিনীয়দের নিকট গেলেন । তারা তখন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সারিবদ্ধভাবে দাড়িয়েছিল । তিনি বললেন, আবিসিনিয়বাসিগণ! তোমাদের সন্মান পাওয়ার জন্যে আমি কি সর্বাধিক যোগ্য পাত্র নই? তারা বলল, “হ্যা,অবশ্যই । তিনি বললেন, তোমাদের মধ্যে আমার আচার-আচরণ কেমন? তারা বলল, সুন্দর ও সবেত্তিম চরিত্র । তিনি বললেন, এখন তোমাদের মধ্যে আমার অবস্থান কেমন ? তারা বলল, আপনি আমাদের ধর্মত্যাগ করেছেন এবং আপনি মনে করেন যে, ঈসা (আ) আল্লাহ্র বান্দা ও রাসূল । তিনি বললেন, ঈসা সম্বন্ধে তোমরা কি বল ? তারা বলল, আমরা বলি যে, তিনি আল্লাহ্র পূত্র । নাজাশী তার জুব্বার উপর দিয়ে বুকে হাত রেখে এই সাক্ষ্য দিয়ে বললেন, ঈসা ইব্ন মারয়াম এর চেয়ে মোটেই অতিরিক্ত কিছু নন । অর্থাৎ তিনি যা www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।