Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৭ নিয়ে এসো ৷ নাজাশীর খোজে ওরা বেরিয়ে পড়ে । অবশেষে তাকে খুঁজে পায় এবং ফিরিয়ে নিয়ে আসে ৷ রাজমুকুট পরিয়ে তারা তাকে সম্রাটের সিংহাসনে অধিষ্ঠিত করে । ক্রেতা ব্যবসায়ীটি বলল, আপনারা আমার নিকট থেকে যুবককে যখন ফিরিয়ে নিয়ে গেলেন, তখন আমার মূল্যটা ফেরত দিন । লোকজন বলল, না, তা দেয়া হবে না। সে বলল, তাহলে আল্লাহ্র কসম, আমি নিজে তার সাথে কথা বলব ৷ ব্যবসায়ী নিজে নাজাশীর সাথে সাক্ষাত করে বলল, রাজন! আমি একটি যুবক ক্রয় করেছিলাম । বিক্রেতাদেরকে আমি তার মূল্যও পরিশোধ করে দিয়েছি । পরে তারা এসে আমার নিকট থেকে যুবকটিকে কেড়ে নেয় ৷ কিন্তু আমার মূল্য ফেরত দেয়নি। নাজাশী সর্বপ্রথম উত্থাপিত এই মামলায় নিজের দৃঢ়তা প্রদর্শন করে রায়ে বললেন, “তোমরা হয় ব্যবসায়ীর মূল্য ফেরত দিবে, নতুবা তোমাদের বিক্রীত যুবক তাকে ফিরিয়ে দেবে। ওই যুবককে নিয়ে যেখানে ইচ্ছা সে চলে যাবে। তারা বলল, আমরা বরং তার মূল্য ফিরিয়ে দেব। তারা মূলা ফেরত দিয়ে দেয়। এই ঘটনার প্রেক্ষাপটেই নাজাশী বলেছিলেন, “আমার রাজত্ব আমার নিকট ফিরিয়ে দেয়ার সময় মহান আল্লাহ তো আমার নিকট থেকে ঘুষ নেননি যে, তার ব্যাপারে আমি ঘুষ নেব, আর আমার ক্ষেত্রে লোকজন তো আমার আনুগত্য করেনি যে, আমি তাদের কথা মত চলবো!” মুসা ইব্ন উকবা (রা). বলেন, নাজাশীর পিতা ছিলেন আবিসিনিয়ার রাজা তার পিতার যখন মৃত্যু হয়, তখন নাজাশী ছিলেন ছোট শিশু মৃত্যুকালে নিজ ভাইকে তিনি ওসীয়্যত করেছিলেন ৪ “আমার পুত্র সাবালক না হওয়া পর্যন্ত রাজত্ তোমার হাতে থাকবে সাবালকত্ব প্রাপ্তির পর সে-ই রাজা হবে ।” পরবর্তীতে তার ভাই নিজে রাজত্বের জন্য লালায়িত হয়ে পড়ে এবং জনৈক ব্যবসায়ীর নিকট নাজাশীকে বিক্রি করে দেয়। ওই রাতেই নাজাশীর চাচার মৃত্যু হয়। আবিসিনিয়ার জনগণ তখন নাজাশীকে ফিরিয়ে নিয়ে এসে তার মাথায় রাজমুকুট পরিয়ে দেয় । মূসা ইব্ন উকবা এভাবে সংক্ষিপ্তাকারে এ বর্ণনা উদ্ধৃত করেন । ইব্ন ইসহাকের বর্ণনাটি অধিকতর বিস্তারিত এবং সুবিন্যস্ত । আল্লাহ্ই ভাল জানেন । ইব্ন ইসহাকের বর্ণনায় আছে যে, কুরায়শ প্রতিনিধি হিসেবে নাজাশীর নিকট আমর ইব্ন ‘আস এবং আবদুল্লাহ্ ইব্ন আবূ রাবীআকে প্রেরণ করা হয়েছিল । পক্ষান্তরে মূসা ইব্ন উকবা, উমাবী এবং অন্যান্যদের বর্ণনায় এসেছে যে, তারা আমর ইব্ন ‘আস এবং আম্মারা ইব্ন ওয়ালীদ ইব্ন মুগীরাকে প্রেরণ করেছিল। কাবা শরীফের সম্মুখে নামায আদায়ের সময় যেদিন রাসূলুল্লাহ্ (সা)-এর পিঠে উটের নাড়িভুঁড়ি তুলে দেয়া হয়েছিল, সেদিনের ঘটনায় উপস্থিত কাফিরদের হাসাহাসির প্রেক্ষিতে রাসূলুল্লাহ্ (সা) যে সাতজনের বিরুদ্ধে বদ দু'আ করেছিলেন আন্মারা ইব্ন ওয়ালীদ ইব্ন মুগীরা ছিল তাদের একজন ৷ ইতোপূর্বে আবূ মূসা আশআরী ও ইব্ন মাসউদ (রা)-এর হাদীছে এ ঘটনা আলোচিত হয়েছে । বস্তুত আমর ইব্ন ‘আস এবং আনম্মারা ইব্ন ওয়ালীদ ইব্ন মুগীরা দু'জনে যখন মক্কা থেকে বের হয়, তখন আমর ইব্ন ‘আসের সাথে তার স্ত্রী ছিল । আম্মারা ছিল সুদর্শন যুবক ৷ তারা দু'জনে একসাথে নৌকায় উঠে । আম্মারার লোলুপ দৃষ্টি পড়ে আমরের স্ত্রীর উপর,। সে আমর ইব্ন ‘আসকে সমুদ্রে ফেলে দেয় যাতে সে সাগরে ডুবে মরে যায় ৷ কিন্তু আমর সাঁতরিয়ে জীবন রক্ষা করে এবং নৌকায় উঠে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।