আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া জনসাধারণ আমার আনুগত্য করেনি যে, আমি এ বিষয়ে তাদের আনুগত্য করব ? নাজাশীর এই বক্তব্যের ব্যাখ্যা তুমি জানো ? আমি বললাম, জী না, তা তো জানি না। এ বিষয়ে আবূ বকর ইব্‌ন আবদুর রহমান উম্মে সালামার বরাতে আমাকে কিছু বলেননি । উরওয়া বললেন, হযরত আইশা (রা) আমার নিকট বর্ণনা করেছেন যে, নাজাশীর পিতা নিজেও একজন রাজা ছিলেন। তার একটি ভাই ছিল ভাইটির ছিল ১২ টি পুত্র । পক্ষান্তরে নাজাশীর পিতার তিনি ছিলেন একমাত্র পুত্র । আবিসিনিয়ার অধিবাসিগণ নিজেদের মধ্যে এ নিয়ে-পরামর্শ করে যে, আমরা যদি এখন ক্ষমতাসীন রাজাকে হত্যা করে তার ভাইকে সিংহাসনে বসাই, তাহলে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো ও সার্বভৌমত্ব দীর্ঘ দিন সুসংহত থাকবে আর রাজার ভাইয়ের রয়েছে ১২জন পুত্র । পিতার মৃত্যুর পর এই ১২জন পুত্র ধারাবাহিক ভাবে রাষ্ট্র পরিচালনায় সক্ষম হবে। ফলে দীর্ঘদিন যাবত বাধা-বিপত্তি ও মতভেদ ছাড়া রাষ্ট্র পরিচালিত হবে। এই পরিকল্পনায় তারা ক্ষমতাসীন রাজাকে হত্যা করে এবং তার ভাইকে সিংহাসনে অধিষ্ঠিত করে। নাজাশীও তার চাচার নিকট উপস্থিত হন এবং তার উপর প্রভাব বিস্তার করেন । পরিস্থিতি এমন দাড়ায় যে, তার পরামর্শ ছাড়া রাজা কোন কাজই করতে পাতেন না নাজাশী অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ লোক ছিলেন। রাজার নিকট নাজাশীর. মর্যাদা দেখে লোকজন শংকিত হয়ে পড়ে৷ তারা বলাবলি করত, এই যুবক তো তার চাচার উপর প্রভাব বিস্তার করে ফেলেছে। এক সময় সে যে রাজার পদ দখল করে'বসবে না সে ব্যাপারে আমরা তো নিশ্চিত নই । আমরা তার পিতাকে হত্যা করেছি তা সে জানে সুতরাং একবার যদি সে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে, তবে আমাদের সকল সম্ত্রান্ত লোককে সে খুন করে ফেলবে তাকে মেরে ফেলার জন্যে কিংবা দেশ থেকে বহিষ্কার করার জন্যে তারা সলা-পরামর্শ করতে থাকে । তারপর তার চাচার নিকট গিয়ে বলে, আপনার উপর এই যুবকের প্রভাব আমরা লক্ষ্য করেছি। আপনি তো জানেন যে, আমরা তার পিতাকে হত্যা করে আপনাকে তার স্থানে বসিয়েছি। এখন যে পরিস্থিতি তাতে সে যে একদিন সিংহাসন দখল করবে না সে ব্যাপারে আমরা নিরাপদ বোধ করছি না । ক্ষমতা আয়ত্ত করতে পারলে সে আমাদের সকলকে খুন করে ফেলবে । আপনি হয় তাকে হত্যা করুন, না হয় তাকে দেশান্তরিত করুন । রাজা বললেন, “ধিক, গতকাল তোমরা তার পিতাকে হত্যা করেছ আর আজকে আমি তাকে হত্যা করব ? তবে আমি তাকে দেশ থেকে বের করে দিব। তারা নাজাশীকে নিয়ে বের হয় এবং একটি বাজারে নিয়ে ৬০০ কিংবা ৭০০ দিরহামে বিক্রি করে দেয়৷” ব্যবসায়ী তাকে নৌকায় তুলে যাত্রা করে সন্ধ্যা বেলা হেমস্তকালীন প্রচণ্ড ঝড়-তুফান শুরু হয় তার চাচা বৃষ্টিতে নেমেছিলেন । প্রচণ্ড বস্মাঘাতে তার মৃত্যু হয়। লোকজন ছুটে যায় তার পুত্রদের-নিকট । তারা লক্ষ্য করে যে, তাদের সকলেই অযোগ্য ও গণ্ডমূর্খ । তাদের কারো মধ্যেই কোন প্রকারের সদ্গুণ ছিল না । ফলে তাদের মধ্যে মারাত্মক মতানৈক্য দেখা দেয়। তারা পরম্পরে বলাবলি করে যে, তোমরা যাকে গতকাল বিক্রি করে দিয়েছিলে, সে ব্যতীত এমন কোন রাজা তোমরা খুঁজে পাবে না যে তোমাদের: রাজ্যে শৃংখলা ফিরিয়ে আনতে পারবে। আবিসিনিয়ার অধিবাসীদের কল্যাণ যদি তোমাদের কাম্য হয়, তবে তাকে দূরে নিয়ে যাওয়ার পূর্বেই খুঁজে www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।