Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৫ রাজার এ বক্তব্যে সেনাপতিদের মধ্যে গুঞ্জরণ সৃষ্টি হয়। তিনি বললেন, আল্লাহ্র কসম, তোমরা গুঞ্জরণ কর আর অসন্তুষ্ট হও আমি যা বলেছি তাই সঠিক । মুসলমানদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, আপনারা যেতে পারেন। এ রাজ্যে আপনারা সম্পূর্ণ নিরাপদ ৷ কেউ আপনাদেরকে গালি দিলে জরিমানা দিতে হবে। কেউ আপনাদের গালি দিলে জরিমানা দিতে হবে। কেউ আপনাদেরকে গালি দিলে জরিমানা দিতে হবে। একে একে তিনবার তিনি এ ঘোষণা দিলেন। আপনাদের কাউকে কষ্ট দিয়ে আমি স্বর্ণখণ্ডের অধিকারী হব, তাও আমি পসন্দ করি না। ইব্ন ইসহাক থেকে যিয়াদের বর্ণনায় আছে, আমি স্বর্ণের মালিক হই তাও আমার পসন্দ নয়। ইব্ন হিশাম বলেন, রাজা তখন স্বর্ণখণ্ডের পরিবর্তে 'স্বর্ণের পাহাড়’ শব্দ বলেছিলেন । এরপর নাজাশী বললেন, আল্লাহ্ তা'আলা যখন আমাকে রাজত্ব ফিরিয়ে দিলেন, তখন তিনি আমার থেকে ঘুষ নেননি আর তখন লোকজন আমার আনুগত্য করেনি। তাহলে আমি তাদের কথা মানতে যাবো কেন ? তারপর তিনি তার লোককে বললেন, কুরায়শ প্রতিনিধিদের দেয়া উপঢৌকন সামগ্রী ফিরিয়ে দাও । ওসবে আমার প্রয়োজন নেই । আর তাদেরকে বললেন, তোমরা দু'জন আমার রাজ্য ছেড়ে চলে যাও । এরপর তারা যা নিয়ে এসেছিল তা সহ ব্যর্থতার গ্রানি নিয়ে চলে গেল । আমরা উত্তম রাষ্ট্রের উত্তম মানুষের প্রতিবেশে সেখানে বসবাস করতে থাকি । ইতোমধ্যে আবিসিনিয়ার জনৈক বিদ্রোহী ব্যক্তি নাজাশীর রাজ্য কেড়ে নিতে উদ্যত হয় ৷ এতে আমরা ভীষণ দুঃখ পাই । আমরা এ জন্যে শংকিত হয়ে পড়ি যে, সে লোক যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তবে নাজাশী আমাদের যেরূপ কদর করেছেন ওই ব্যক্তি তা নাও করতে পারে । আমরা আল্লাহ্র দরবারে নাজাশীর জন্যে দুআ ও সাহায্য প্রার্থনা করতে থাকি । নাজাশী যুদ্ধাভিযানে বের হলেন। আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীগণ নিজেদের মধ্যে আলোচনা করলাম যে, আমাদের মধ্য থেকে ঘটনাস্থলে কে যাবে এবং দেখবে কোন পক্ষ বিজয়ী হচ্ছে যুবায়র (রা) বয়সে সর্বকনিষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি বললেন, “আমি যাবো” । উপস্থিত সাথিগণ চামড়ার একটি মশক ফুলিয়ে তার বুকের নীচে বেধে দেন ওই মশকে ভর করে সাতার দিয়ে তিনি নীলনদ পার হন । তিনি নদীর অপর তীরের যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌছেন। শেষ পর্যন্ত রাজত্বের দাবীদার বিদ্রোহী লোকটি পরাস্ত ও নিহত হয়। নাজাশীর জয় হয়৷ যুবায়র (রা) ফিরে আসেন । দূর থেকে চাদর নেড়ে তিনি আমাদেরকে বিজয়ের সুসংবাদ জানিয়ে বলেন, সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ্ তা'আলা নাজাশীকে জয়ী করেছেন। আমি বললাম, আল্লাহ্র কসম, নাজাশীর বিজয়ে আমরা যা খুশী হয়েছিলাম অন্য কোন বিষয়ে তেমন খুশী হয়েছি বলে আমাদের জানা নেই । এরপর আমরা সেখানে বসবাস করতে থাকি । ইতোমধ্যে আমাদের কেউ কেউ মক্কায় ফিরে আসেন এবং কেউ কেউ ওখানে থেকে যান। যুহরী বলেন, উম্মে সালামা (রা) থেকে বর্ণিত এই বর্ণনা আমি উরওয়া ইব্ন যুবায়র (রা)-কে শুনাই । তখন উরওয়া বললেন, আল্লাহ্ যখন আমার রাজত্ব ফিরিয়ে দিলেন, তখন তিনি তো আমার নিকট থেকে ঘুষ নেননি যে, আমি তার ব্যাপারে ঘুষ নিব ? এবং তখন SS www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।