আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আমাদের একান্ত আশা যে, আপনার আশ্রয়ে আসার পর কেউ আমাদের উপর জুলুম করতে পারবে না। রাবী বলেন, তখন নাজাশী বললেন, তোমাদের নবী তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তার কোন অংশ কি তোমার নিকট আছে ? ইতোমধ্যে তিনি তার ধর্মযাজকদেরকে ডেকে এনেছিলেন । তীর পাশে বসে তারা ধর্মগ্রন্থ খুলে বসলেন ৷ হযরত জাফর বললেন, হ্যা বাণী আছে রাজা বললেন, তা নিয়ে এসো এবং পড়ে শুনাও ? হযরত জাফর সূরা মারয়ামের শুরু থেকে কিছু অংশ তিলাওয়াত করলেন ৷ তা শুনে নাজাশী কাদতে শুকু করলেন । অশ্রুতে তার দাড়ি ভিজে গেল ৷ ধর্মযাজকরা কেদে কেদে তাদের ধর্মগ্রন্থ ভিজিয়ে ফেললেন ৷ এবার রাজা বললেন, এই বাণী নিশ্চয়ই সেই জ্যোতির্ময় উৎস থেকে উৎসারিত হয়েছে, যেখান থেকে মূসা (আ)-এর বাণী উৎসারিত হয়েছিল । কুরায়শ প্রতিনিধিদেরকে তিনি বললেন, তোমরা সোজা চলে যাও। আমি এদেরকে তোমাদের হাতে তুলে দেবো না এবং এ বিষয়ে আমি তোমাদেরকে খুশী করতে পারব না ৷ বর্ণনাকারী বলেন, এরপর আমরাও ওখান থেকে বেরিয়ে এলাম ৷ ওদের দু'জনের মধ্যে আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ রাবীআা আমাদের প্রতি অনেকটা সহানুভূতিশীল ছিল। এরপর আমর ইব্ন ‘আস বলল, আল্লাহ্র কসম, পরের দিন আমি আবার যাব এবং এমন কাজ করব যে, এই সবুজের দেশ থেকে আমি ওদেরকে সমূলে উৎপাটিত করে দেব ৷ আমি রাজাকে বলব, রাজা যে ঈসা (আ)-এর উপাসনা করে থাকেন সেই ঈসাকে ওরা দাস বলে বিশ্বাস করে। আবদুল্লাহ্‌ ইবন আবূ রাবীআ তাকে বলল, “তুমি ওসব করো না । কারণ, ওরা আমাদের বিরোধিতা করলেও তারা তো আমাদের আত্মীয়, আমাদের উপর তাদেরও একটা হক রয়েছে। সে বলল, না, আল্লাহর কসম, আমি ওই কাজ করবই । পরের দিন সে রাজ-দরবারে উপস্থিত হয়ে বলে, রাজন! ওরা তো ঈসা (আ) সম্পর্কে গুরুতর কথা বলে৷ ওদেরকে ডেকে এনে ঈসা (আ) সম্বন্ধে ওদে্রে বিশ্বাসের কথা জিজ্ঞেস করুন । রাজা পুনরায় আমাদের নিকট লোক পাঠালেন । আল্লাহ্র কসম, এসময়ে আমরা যে বিপদের সম্মুখীন হই ইতোপূর্বে আর তেমনটি হইনি । আমরা একে অন্যকে বললাম, যদি ঈসা (আ) সম্পর্কে জিজ্ঞেস করেন তবে কী উত্তর দিবে ? আমাদের সকলে বলল, তার সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা যা বলেছেন এবং আমাদের নবী (সা) আমাদেরকে যা বলার নির্দেশ দিয়েছেন, আমরা তাই বলব । তখন তারা সকলে রাজার নিকট গিয়ে উপস্থিত হলেন । তার সেনাপতিগণ তখন তার পাশে উপবিষ্ট । আমাদের উদ্দেশ্যে তিনি বললেন, ঈসা (আ) সম্পর্কে তোমরা কী বলো ? সবার পক্ষ থেকে জা‘ফর (রা) বললেন, আমরা এটা বলি যে, তিনি আল্লাহ্র বান্দা, আল্লাহ্র রাসূল, আল্লাহ্র রূহ এবং আল্লাহ্র কালেমা, সতী-সাধ্বী কুমারীর প্রতি আল্লাহ্‌ সেটিকে নিক্ষেপ করেছেন। একথা শুনে নাজাশী যমীনের দিকে হাত নামালেন এবং দ' আঙ্গুলের মাঝে একটি ছোট শুকনো কাষ্ঠখণ্ড তুলে নিয়ে বললেন, আপনি ঈসা (আ) সম্পর্কে যা বলেছেন ঈসা (আ) তা থেকে এতুটুকুও বেশী নন। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।