Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৩ রাজ-দরবারে উপস্থিত হওয়ার পর জা‘ফর ইব্ন আবূ তালিব (রা) সকলের পক্ষে কথা বললেন ৷ রাজা বললেন, তোমরা যে ধর্ম অনুসরণ করছো, সেটা কী ? তোমরা তো স্বজাতির ধর্ম ত্যাগ করেছো অথচ ইয়াহুদী কিংবা খৃস্টান ধর্মও গ্রহণ করোনি ৷ জাফর (রা) বললেন, “রাজন, আমরা ছিলাম অংশীবাদী । আমরা মূর্তিপূজা করতাম ৷ মৃত প্রাণীর গোশত খেতাম । প্রতিবেশীর সাথে অসদাচরণ করতাম ৷ খুন-খারাবী ও অন্যান্য অপকর্মকেও আমাদের কেউ কেউ বৈধ মনে করত । আমরা হালাল-হারামের ধার ধরতাম না । এ অবস্থায় আল্লাহ্ তা'আলা আমাদের প্রতি আমাদেরই মধ্য থেকে একজন লোককে রাস্ুলরূপে প্রেরণ করলেন । তার সত্যবাদিতা প্রতিজ্ঞাপূরণ ও আমানতদারী সম্পর্কে আমরা সম্যক অবগত ছিলাম ৷ তিনি আমাদেরকে আহ্বান জানলেন আমরা যেন এক লা-শরীক আল্লাহ্র ইবাদত করি। আমরা যেন আত্মীয়তা বন্ধন ছিন্ন না করি । প্রতিবেশীর হক নষ্ট না করি । মহান আল্লাহ্র উদ্দেশ্যে নামায আদায় করি । তার সন্তুষ্টির জন্যে রোযা পালন করি এবং তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করি। ইব্ন ইসহাক থেকে যিয়াদ উদ্ধৃত করেছেন যে, জা‘ফর ইব্ন আবূ তালিব আরো বলেন, “ওই রাসূল আমাদেরকে আল্লাহ্র প্রতি আহবান জানান । তিনি আদেশ করেন আমরা যেন আল্লাহ্র একত্ববাদ মেনে নিই, তার ইবাদত করি আর আমাদের পূর্বপুরুষগণ এবং আমরা আল্লাহ্ ব্যতীত যে মূর্তিপূজা ও পাথরপূজা করতাম, তা যেন পরিহার করি । তিনি আমাদেরকে সত্য কথা বলার জন্যে, আমানত পরিশোধের জন্যে, আত্মীয়তা রক্ষার জন্যে, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার জন্যে এবং হারাম কাজও খুন-খারাবী থেকে বেচে থাকার জন্যে নির্দেশ দেন অশ্লীলতা, মিথ্যাচার, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করতে তিনি বারণ করেন । তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আল্লাহ্র ইবাদত করি । তার সাথে কিছুকে শরীক না করি, নামায আদায় করি, যাকাত দেই এবং রোষা পালন করি । বর্ণনাকারী বলেন, এভাবে ইসলামের বিধি-বিধানের কথা তারা এক এক করে তার নিকট পেশ করেন। অত:পর আমরা সেই রাসূলকে সত্য বলে গ্রহণ করি । তার প্রতি ঈমান আনয়ন করি । আল্লাহ্র নিকট থেকে তিনি যা নিয়ে এসেছেন আমরা তা অনুসরণ করি । এ প্রেক্ষিতে আমরা একক, অনন্য লা-শরীক আল্লাহ্র ইবাদত করতে থাকি । তার সাথে কাউকে শরীক করা থেকে বিরত থাকি । তিনি আমাদের জন্যে যা হারাম বলে ঘোষণা করেছেন আমরা সেগুলোকে হারামরূপে বর্জন করতে থাকি এবং তিনি যা হালাল ঘোষণা দিয়েছেন তা 'হালালরূপে গ্রহণ করি। এই পরিস্থিতিতে আমাদের সম্প্রদায়ের লোকজন আমাদের শত্রু হয়ে উঠে । আমাদেরকে আমাদের দীন-ধর্ম থেকে ফিরিয়ে নেয়ার জন্যে এবং আল্লাহ্র ইবাদত ছেড়ে মূর্তিপূজায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের উপর তারা নির্যাতন চালাতে থাকে । আমরা পূর্বে যেমন নাপাক ও অপবিত্র কাজগুলো হালাল মনে করতাম এখনও যেন তা করি, সে জন্যে তারা আমাদেরকে দুঃখ-কষ্ট দিতে থাকে । তারা যখন আমাদের উপর নির্যাতন চালাল, আমাদের জীবন দুর্বিষহ করে তুলল এবং আমাদের ধর্ম পালনে বাধা সৃষ্টি করল, তখন আমরা আপনার রাজ্যে পালিয়ে এলাম । অন্য সকলের পরিবর্তে আপনাকেই আমরা বেছে নিলাম ৷ অন্যদের পরিবর্তে আপনার প্রতিবেশকেই অগ্রাধিকার দিলাম ৷ রাজন! www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।