Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭ হয়। ইয়াহ্ইয়া ইব্ন সাঈদ এবং সাঈদ ইব্ন মুসাম্যাব থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে। ইমাম আহমদ (র) ভিন্ন সনদে ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) নবুওয়াতপ্রাপ্ত হলেন এবং তার প্রতি কুরআন নাযিল হল তার চল্লিশ বছর বয়সে । এরপর তিনি মন্কায় অবস্থান করেন তের বছর আর মদীনায় দশ বছর ৷ তেষষ্টি বছর বয়সে তার ইনতিকাল হয়। ইমাম আহমদ (র) ভিন্ন সূত্রে ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) মন্ধায় পনের বছর এ ভাবে অবস্থান করেছেন যে, প্রতিবছর তিনি একটি জ্যোতি দেখতেন ও অদৃশ্য শব্দ শুনতেন আর আট বছর তার প্রতি ওহী নাযিল হতো । তিনি মদীনায় অবস্থান করেছেন দশ বছর । আবু শামা (র) বলেন, রাসূলুল্লাহ্ (সা) তার নবুওয়াত লাভের পূর্বে আশ্চর্য ও বিস্ময়কর বিষয়াদি দেখতেন ৷ সহীহ্ মুসলিমে বর্ণিত অনুরূপ একটি ঘটনা নিম্নরূপ জাবির ইব্ন সামুরা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন EIR ls JUS lah SECA yal ly মক্কায় অবস্থিত একটি পাথরকে আমি চিনি । আমার নবুওয়াতপ্রাপ্তির পূর্বেও সেটি আমাকে সালাম দিত । ওই পাথরটি আমি এখনও চিনতে পারবো । তখন রাসূলুল্লাহ্ (সা) নির্জনতা পসন্দ করতেন । তিনি তার সম্পৃদায়ের লোকদের সাহচর্য থেকে দূরে থাকতে চাইতেন । এজন্যে যে, তিনি দেখতেন, তারা মূর্তিপূজা এবং প্রতিমাকে সিজদা করা ইত্যাদি স্পষ্ট গোমরাহীতে লিপ্ত রয়েছে । তার প্রতি আল্লাহর তরফ থেকে ওহী নাযিলের দিন যতই ঘনিয়ে আসছিল, ততই নির্জনতা ও একাকীত্বের আগ্রহ তার মধ্যে প্রবল থেকে প্রবলতর হচ্ছিল । মুহাম্মাদ ইব্ন ইসহাক জনৈক আলিমের বরাতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) প্রত্যেক বছরই এক মাস করে হেরা গুহায় কাটাতেন এবং সেখানে ইবাদত করতেন ৷ জাহিলী যুগে কুরায়শের যে কেউ ওই বিশেষ ইবাদত করতো, সে তার কাছে আগত সকল মিসকীনকে খাদ্য দান করত ৷ অবশেষে তার ওই বিশেষ ইবাদত সমাপ্ত হলে বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ না করে সে ঘরে ফিরত না । ওয়াহাব ইব্ন কায়সান আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন । এতে প্রমাণিত হয় যে, কুরায়শ বংশের উপাসনাকারী লোকদের এ নিয়ম ছিল যে, উপাসনার জন্যে তারা হেরা পর্বতে গিয়ে অবস্থান করত । এ জন্যে আবু তালিব তার বিখ্যাত কাসীদায় বলেছেন £ ord a or শপথ ছাওর পর্বতের আর যিনি ছাবীর পর্বতকে যথাস্থানে স্থাপন করেছিল তার । শপথ হেরা পর্বতে আরোহণকারীর এবং সেখান থেকে অবতরণকারীর । উক্ত পংক্তিটির এটিই বিশুদ্ধ পাঠ । সুহায়লী আবু শামা ও শায়খ হাফিয আবুল হাজ্জাজ মিষ্যী (র) প্রমুখও তাই বলেছেন। কোন কোন বর্ণনাকারী ভুল করে এরূপ বলেছেন _ ৩ Wwww.eelm.weeblly.com
— صفحة ١٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.