Contents ১৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া এবার রাজা বললেন, তাহলে তোমাদের ধর্ম কি ? তারা বললেন, ইসলাম । রাজা বললেন: ইসলাম কী ? তারা বললেন, আমরা আল্লাহ্র ইবাদত করি । তার সাথে কাউকে শরীক করি না । তিনি বললেন, এই ধর্ম কে নিয়ে এসেছেন ? তারা বললেন, এটি আমাদের নিকট নিয়ে এসেছেন আমাদের মধ্যকার একজন । আমরা তাকে সম্যক চিনি ৷ তার বংশ পরিচয় জানি । আমাদের পূর্ববর্তী সম্প্রদায়সমূহের প্রতি আল্লাহ্ তা'আলা যেমন রাসূল প্রেরণ করেছেন, তেমনি তাকে আমাদের প্রতি রাসূলরূপে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে সততা, সত্যবাদিতা, প্রতিজ্ঞাপূরণ ও আমানত রক্ষার নির্দেশ দিয়েছেন এবং মূর্তিপূজা করতে নিষেধ করেছেন । তিনি আমাদেরকে আদেশ করেছেন একক লা-শরীক আল্লাহ্র ইবাদত করতে । আমরা তাকে সত্য নবী বলে বরণ করে নিয়েছি । আল্লাহ্র বাণী উপলব্ধি করেছি এবং তিনি যা এনেছেন তা যে আল্লাহ্র পক্ষ থেকেই এনেছেন তা অনুধাবন করেছি । আমরা এরূপ করার কারণে আমাদের সম্পৃদায় আমাদের শত্রুতে পরিণত হয়েছে! তারা সত্যবাদী নবীর সাথে শক্রতা পোষণ করেছে। তাকে মিথ্যাবাদী ঠাওরিয়েছে এবং তাকে হত্যার প্রয়াস পেয়েছে। তারা আমাদেরকে মূর্তিপূজায় ফিরিয়ে নিতে চেয়েছে । ফলে, আমরা আমাদের প্রাণ বাচানো ও ধর্ম রক্ষার জন্যে আপনার নিকট পালিয়ে এসেছি । রাজা বললেন, আল্লাহ্র কসম, এতো সেই জ্যোতির উৎস থেকে উৎসারিত, যেখান থেকে এসেছিল হযরত মূসা (আ)-এর ধর্ম | হযরত জা‘ফর (রা) বললেন, অভিবাদন সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা) আমাদেরকে বলেছেন . যে, জান্নাতবাসীদের অভিবাদন হল “সালাম” ৷ তিনি আমাদেরকে সালামের মাধ্যমে অভিবাদন জানানোর নির্দেশ দিয়েছেন ৷ সুতরাং আমরা পরস্পরে যে ভাবে অভিবাদন জানাই, আপনাকেও সে ভাবে অভিবাদন জানিয়েছি । আর ঈসা ইব্ন মারয়াম (আ) সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি হল, তিনি আল্লাহ্ তা'আলার বান্দা ও রাসূল । তিনি মারয়ামের প্রতি নিক্ষিপ্ত আল্লাহ্র কালেমা ও রূহ এবং তিনি সতী-সাধ্বী কুমারী মাতার পুত্র । এবার রাজা একটি শুষ্ক কাষ্ঠখণ্ড হাতে তুলে নিলেন এবং বললেন, এরা যা বলেছে মারয়াম পুত্র ঈসা তার চেয়ে এতটুকুও অতিরিক্ত নন । তখন আবিসিনিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বললেন, রাজন হাবশী লোকজন আপনার একথা শুনলে তারা অবশ্যই আপনাকে সিংহাসনচ্যুত করবে । তিনি বললেন, আল্লাহর কসম, আমি ঈসা (আ) সম্পর্কে.যা বলেছি কখনো তার ব্যতিক্রম কিছু বলব না । আল্লাহ্ যখন আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দেন, তখন লোকজন তো আল্লাহ্র আনুগত্য করেনি ৷ সুতরাং আমিও আল্লাহ্র দীনের ব্যাপারে লোকজনের কথা মানবো না । এ জাতীয় অপকর্ম থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। ইব্ন ইসহাক সূত্রে ইউনুস বর্ণনা করেছেন যে, রাজা নাজাশী মহাজিরগণের নিকট লোক পাঠিয়ে তাদেরকে একত্রিত হওয়ার নির্দেশ দিলেন। তিনি মুসলমানদের কথা শুনবেন আমর ইব্ন ‘আস এবং আবদুল্লাহ ইব্ন আবূ রাবীআার নিকট এর চেয়ে ক্ষোভের বিষয় অন্য কিছু ছিল না। নাজাশীর দূত আগমন করার পর মুসলমানগণ একত্রিত হলেন এবং পরস্পর আলোচনা করলেন যে, তারা কী বলবেন ? শেষে তারা সিদ্ধান্ত নিলেন যে, পরিস্থিতি যাই হোক, আল্লাহ্র কসম,আমরা তাই বলব, যা আমরা জানি । আমরা যে দীনের উপর আছি এবং রাসূলুল্লাহ্ (সা) আমাদের নিকট যা নিয়ে এসেছেন, তাই বলবো । তাতে যা হয় হবে । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।