আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪১ উপহার দিয়ে দিবে। তারপর রাজার জন্য নির্ধারিত উপহার তাকে দেবে । পলায়নকারীদের সাথে রাজার কথোপকথন হওয়ার পূর্বে যদি তার কাছ থেকে ওদেরকে ফেরত নিতে পার, তবে তাই করবে । পরিকল্পনা মুতাবিক আমর ইব্‌ন আস এবং আবদুল্লাহ্‌ ইবন আবু রাবীআ নাজাশীর দরবারে উপস্থিত প্রত্যেক সেনাপতিকে নির্ধারিত উপহার প্রদান করে। তারা বলে যে, আমরা এ রাজ্যে এসেছি আমাদের কতক মূর্খ লোককে ফেরত নিয়ে যেতে ৷ ওরা পিতৃধর্ম ত্যাগ করেছে কিন্ত আপনাদের ধর্মও গ্রহণ করেনি । ওদের সম্পৃদায়ের লোকজন আমাদেরকে এ জন্যে জাহীপনার নিকট পাঠিয়েছে যে, তিনি যেন ওই লোকগুলোকে স্বদেশে ফেরত পাঠিয়ে দেন। আমরা এ বিষয়ে জাহাপনার সাথে যখন আলোচনা করব, তখন আপনারা সেনাপতিবর্গ ওদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে তাকে উৎসাহিত করবেন, তার" বলল, আমরা তাই করব । এরপর তারা নাজাশীর নিকট যায় এবং তার জন্যে নির্ধারিত উপঢৌকন তার হাতে তুলে দেয় । মক্কা থেকে প্রেরিত উপঢৌকন সামগ্রীর মধ্যে সবধিক প্রিয় ও মূল্যবান ছিল চামড়া । মুসা ইব্ন উকবা উল্লেখ করেছেন যে, তারা তাকে একটি ঘোড়া ও একটি রেশমী জুব্বাও উপহার দেয় । উপহার হস্তান্তর করে তারা বলল ৫ রাজন! আমাদের সম্পৃদায়ের কতক মূর্খ যুবক পিতৃধর্ম ত্যাগ করেছে কিন্তু আপনার ধর্মও গ্রহণ করেনি তারা এমন একটি নতুন ধর্ম এনেছে যা সম্পর্কে আমরা কিছুই জ্ঞাত নই ! এখন তারা আপনার রাজ্যে এসে আশ্রয় নিয়েছে। ওদের বাপ-চাচা ও সম্পুদায়ের লোকেরা আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছে যাতে করে আপনি এদেরকে ওঁদের নিকট ফেরত পাঠিয়ে দেন। এ লোকগুলো কিন্তু ভীষণ দাম্ভিক ৷ ওরা কোন দিন আপনার ধর্ম গ্রহণ করবে না যে আপনি তাদেরকে নিরাপত্তা দেবেন । একথা শুনে রাজা ক্রুদ্ধ হন ৷ তিনি বললেন, না, আল্লাহ্র কসম, ওদেরকে ডেকে এনে ওদের কথা না শোনা এবং ওদের প্রকৃত অবস্থা না জানা পর্যন্ত আমি ওদেরকে ফেরত দেব না। ওরা তো এমন কতক লোক, যারা আমার রাজ্যে আশ্রয় নিয়েছে এবং অন্যের প্রতিবেশী হওয়া অপেক্ষা আমার প্রতিবেশী হওয়ার অগ্রাধিকার দিয়েছে । হ্যা এরা যা বলেছে ওরা যদি সত্যি সত্যি সেরূপ হয়ে থাকে, তবে আমি ওদেরকে ফেরত পাঠিয়ে দেব ৷ কিন্তু ওরা যদি সেরূপ না হয়, তবে আমি ওদেরকে আশ্রয় দেবো ওদের উপর কোন প্রকার হস্তক্ষেপ করব না এবং ওদের প্রতিপক্ষকে খুশী করব না.। মুসা ইব্‌ন উকবা বলেন, তখন পারিষদ নাজাশীকে ইঙ্গিতে বলেছিলেন, যেন ওদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। রাজা বললেন, না, আল্লাহ্র কসম, ওদেরকে ফেরত দেব না। হিজরতকারী মুসলমানগণ রাজ-দরবারে এলেন । তারা রাজাকে সালাম দিলেন বরে, কিন্তু সিজদা করলেন না । রাজা বললেন, হে লোকসকল! বল দেখি, তোমাদের সম্পৃদায়ের যারা ইতোপূর্বে আমার নিকট এলো তারা আমাকে যে'ভাবে অভিবাদন জানালো তোমরা সেভাবে অভিবাদন জানালে না কেন ? আমাকে আগে বল, ঈসা (আ) সম্পর্কে তোমাদের বক্তব্য কী এবং তোমাদের ধর্ম কি ? তোমরা কি খৃষ্টান ? মুসলমানগণ উত্তরে বললেন, না, আমরা খৃষ্টান নই । তিনি বললেন, তাহলে তোমরা কি ইয়াহুদী ? তারা বললেন, না, আমরা ইয়াহুদীও নই । তিনি বললেন তাহলে তোমরা তোমাদের স্বজাতির ধর্মানুসারী ? তীরা বললেন, না, আমরা তাও নই । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।