আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৯ তখন আবিসিনিয়ায় । তারা নাজাশীকে বলল, আমাদের কতক নীচু স্তরের মূর্খ লোক দেশ ছেড়ে আপনার রাজ্যে এসে আশ্রয় নিয়েছে। আপনি ওদেরকে আমাদের হাতে তুলে দিন রাজা বললেন, ‘না, ওদের বক্তব্য না শুনে আমি ওদেরকে তোমাদের হাতে তুলে দেব না!” রাজা আমাদের নিকট লোক পাঠালেন । আমরা তার দরবারে উপস্থিত হলে তিনি বললেন, ওরা এসব কী বলছে ? আমরা বললাম, ওরা তো এমন এক সম্পৃদায়. যারা মূর্তি পূজা করে। এদিকে আল্লাহ্‌ তা'আলা আমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন। আমরা ওই রাসূলের প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্য বলে গ্রহণ করেছি কুরায়শ প্রতিনিধিদের উদ্দেশ্যে নাজাশী বললেন, এদের মধ্যে কি তোমাদের কোন দাস-দাসী আছে ? ওরা বলল, না নেই ৷ রাজা বললেন, এদের কারো কাছে কি তোমাদের কোন পাওনা আছে ? ওরা বলল, না, নেই । এবার রাজা বললেন, “তবে ওদের ব্যাপারে নাক গলিয়ো না । ওদেরকে ওদের মত থাকতে দাও !” হযরত জা‘ফর (রা) বলেন, আমরা দরবার থেকে বে'রয়ে এলাম । এরপর আমর ইব্ন ‘আস রাজাকে বলল, এরা ঈসা (আ) সম্পর্কে আপনি যা বলেন, তার বিপরীত বলে রাজা বললেন, ঈসা (আ) সম্পর্কে আমি যা বলি তারা যদি সেরূপ না বলে, তবে আমি তাদেরকে এক মুহূর্তও আমার রাজ্যে থাকতে দেব না। রাজা আমাদেরকে পুনরায় ডেকে পাঠালেন । আমাদেরকে দ্বিতীয়বার ডাকা আমাদের নিকট প্রথমবারের চেয়ে গুরুতর মনে হল । তোমাদের নবী হযরত ঈসা (আ) সম্পর্কে কী বলেন ? রাজা জিজ্ঞেস করলেন । আমরা বললাম, তিনি বলেন যে, ঈসা (আ) আল্লাহ্র রূহ এবং তার কালেমা, যা তিনি সতী-সাধ্বী কুমারীর মধ্যে নিক্ষেপ করেছেন । রাজা লোক পাঠিয়ে বললেন, অমুক পাদ্রী এবং অমুক যাজককে ডেকে নিয়ে আস । কতক যাজক ও পাদ্রী উপস্থিত হল । রাজা বললেন, আপনারা ঈসা (আ) সম্পর্কে কী বলেন ? তারা বলল, আপনি তো আমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি, আপনি কী বলে ? নাজাশী ইতোমধ্যে মাটি থেকে কিছু একটা হাতে তুলে নিলেন এবং বললেন £ “এরা ঈসা (আঁ) সম্পর্কে যা বলছে মূলত ঈসা (আ) তার চাইতে এতটুকুও বেশী নন । এরপর রাজা আমাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের কাউকে কি কেউ কোন কষ্ট দেয় ? আমরা বললাম, জী হ্যা তখন রাজাদেশে জনৈক ঘোষক ঘোষণা দিয়ে বলল: এদের কাউকে যদি কেউ কষ্ট দেয়, তবে চার দিরহাম জরিমানা দিতে হবে । তারপর আমাদেরকে বললেন, এতে তোমাদের চলবে তো? আমরা বললাম, জী না । তখন তিনি জরিমানা দ্বিগুণ নিধরিণ করে দিলেন । হযরত জা’ফর (রা) বলেন, পরবর্তীতে রাসূলুল্লাহ্‌ (সা) যখন হিজরত করে মদীনা এলেন এবং সেখানকার কর্তৃত্ব লাভ করলেন, তখন আমরা রাজাকে বললাম, রাসূলুল্লাহ্‌ (সা) মদীনায় হিজরত করে সেখানকার কর্তৃত্্‌ লাভ করেছেন, আর যে কাফির নেতাদের কথা আমরা আপনাকে বলেছিলাম ওরা নিহত হয়েছে। এখন আমরা রাসুলুল্লাহ্‌ (সা)-এর সাথে মিলিত হতে চাই । আপনি আমাদের যাওয়ার অনুমতি দিন । নাজাশী বললেন ৪ ঠিক আছে, তাই হবে । তিনি আমাদের যানবাহনের ব্যবস্থা করে দিলেন এবং আমাদেরকে প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম দিয়ে দিলেন। তারপর বললেন, “আমি আপনাদের প্রতি যে সদ্ব্যবহার করেছি তাকে বলবেন। আর এ লোক আমার প্রতিনিধি হিসাবে আপনাদের সাথে যাবে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন মা’বুদ নেই এবং www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।