আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বায়হাকী (র) বলেন, এটি একটি বিশুদ্ধ সনদ ৷ বাহ্যত মনে হয় যে, আবিসিনিয়ায় হিজরতের অব্যাহিত পূর্বে হযরত আবু মূসা (রা) মক্কাতেই অবস্থান করছিলেন এবং সেখান থেকে তিনি জা‘ফর ইব্‌ন আবু তালিবের সাথে আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন ৷ তবে বিশুদ্ধ সনদে ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ ....... আবু মূসা (রা) সূত্রে বর্ণনা করেন যে, তারা ইয়ামানে অবস্থান কালে সংবাদ পান যে, রাসূলুল্লাহ্‌ (সা) হিজরত করেছেন। ফলে তারা পঞ্চাশাধিক লোক একটি নৌকায় করে হিজরতের উদ্দেশ্যে বের হন । নৌকা তাদেরকে আবিসিনিয়ার রাজা নাজাশীর দরবারে নিয়ে পৌছায় ৷ সেখানে জা“ফর ইবন আবূ তালিব ও তার সাথীদের সাথে তাদের সাক্ষাত হয়। জাফর ইবন আবূ তালিব তাদেরকে সেখানেই অবস্থান করতে বলেন । ফলে, তারা সেখানে থেকে যান । অবশেষে খায়বারের যুদ্ধের সময় তারা সকলে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট এসে পৌছেন। এরপর বায়হাকী বলেন, জাফর ইব্‌ন আবূ তালিব এবং নাজ্াশীর মধ্যে আলাপচারিতার সময় আবু মূসা (রা) উপস্থিত ছিলেন এবং পরে তিনি তা বর্ণনা করেছেন । তবে যে বর্ণনায় আবু মুসার এ বক্তব্য এসেছে, “রাসূলুল্লাহ্‌ (সা) আমাদেরকে নির্দেশ দিলেন জা“ফরের সাথে আবিসিনিয়ায় যেতে ৷” সে বর্ণনায় সম্ভবত বর্ণনাকারীর ভুল হয়েছে । আল্লাহ্‌ই ভাল জানেন ৷ ইমাম বুখারী (র) “আবিসিনিয়ায় হিজরত” অধ্যায়ে অনুরূপ উদ্ধৃত করেছেন । তিনি বলেছেন, মুহাম্মাদ ইবৃন আলা....... আবৃ মূসা থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন আমরা এ সংবাদ অবগত হলাম । আমরা তখন ইয়ামানে। এরপর হিজরতের উদ্দেশ্যে আমরা একটি নৌকায় আরোহণ করি। নৌকা আমাদেরকে আবিসিনিয়ায় নাজাশীর নিকট নিয়ে পৌছায় ৷ সেখানে জা‘ফর ইব্‌ন আবূ তালিব (রা)-এর সাথে আমাদের সাক্ষাৎ হয়। আমরা তার সাথে সেখানেই অবস্থান করতে থাকি । অবশেষে আমরা ফিরে আসি এবং খায়বার বিজয়কালে রাসূলুল্লাহ (সা)-এর সাথে আমাদের দেখা হয়। আমাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, ‘হে নৌকার আরোহিগণ তোমরা দুটো হিজরতের মুহাজির ৷’ ইমাম মুসলিম (র) আবু কুরায়ব এবং আবূ আমির আবদুল্লাহ্‌ ইব্‌ন বুরাদ সূত্রে আবূ উসামা থেকে অনুরূপ বর্ণনা করেছেন তারা দু'জনে অন্যত্র এ বিষয়ে আরও দীর্ঘ বর্ণনা দিয়েছেন । আসাকির তার ইতিহাস গ্রন্থে “জাফর ইব্‌ন আবূ তালিবের প্রসঙ্গ” অধ্যায়ে জাফর (রা)-এর নিজের জবানীতে উদ্ধৃত করেছেন। আবার তিনি আমর ইব্‌ন আসের বর্ণনাও উদ্ধৃত করেছেন । তিনি এ প্রসঙ্গে ইতোপূর্বে উল্লিখিত ইব্‌ন মাসউদ (রা)-এর বর্ণনাটিও উদ্ধৃত করেছেন হযরত উম্মু সালামা (রা)-এর একটি বর্ণনা তিনি এনেছেন যা একটু পরেই আমরা উল্লেখ করব । বস্তুত, জা‘ফর ইব্‌ন আবূ তালিবের নিজের বর্ণনাটি বিশুদ্ধতর । ইব্‌ন আসাকির সেটি উল্লেখ করেছেন এভাবে £ আবুল কাসিম....... আবদুল্লাহ্‌ ইব্‌ন জা‘ফর তার পিতা সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আবু সুফিয়ানের পক্ষ থেকে সংগৃহীত মূল্যবান উপহারসামগ্রী নিয়ে কুরায়শের লোকেরা আমর ইব্‌ন আস ও আনম্মারা ইব্‌ন ওয়ালীদকে নাজাশীর নিকট প্রেরণ করে। আমরা www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।