Contents . আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৭ করলে না কেন ? হযরত জা‘ফর (রা) বললেন, আমরা মহান আল্লাহ্ ব্যতীত কাউকে সিজদা করি না। নাজাশী বললেন, সেটি কিরূপ? হযরত জা‘ফর (রা) বললেন, আল্লাহ্ তাআলা আমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করেছেন । তিনি সেই রাসূল, ঈসা ইব্ন মারয়াম তার পরে আহমদ নামের যে রাসূলের আগমনী সুসংবাদ দিয়েছিলেন। ওই রাসূল আমাদেরকে একমাত্র আল্লাহ্র ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক না করার নির্দেশ দিয়েছেন । তিনি সৎকাজ করার আদেশ দিয়েছেন এবং অসৎ কাজ থেকে বারণ করেছেন । নাজাশী তার কথায় চমৎকৃত হন । এ অবস্থা দেখে আমর ইব্ন ‘আস নাজাশীকে বললেন, “আল্লাহ্ সম্াটের মঙ্গল করুন, ওরা ঈসা (আ)-এর ব্যাপারে আপনার বিরুদ্ধ মত পোষণ করে। নাজাশী জাফর (রা)-কে বললেন, আপনাদের নবী হযরত মারিয়াম পুত্র ঈসা (আ) সম্পর্কে কী বলেন ? উত্তরে জা‘ফর (রা) বললেন, তিনি তো তাই বলেন, যা আল্লাহ্ তা'আলা নিজে বলেছেন আর তা হলো, তিনি আল্লাহ্র প্রেরিত রূহ, এবং আল্লাহর কালেমা ও বাণী ৷ আল্লাহ্ তা'আলা তাকে এমন একজন সতী-সাধ্নী কুমারীর গর্ভ থেকে বের করেছেন কোন পুরুষ যার নিকট যায়নি এবং যার মধ্যে কোন সন্তানের বীজ নিক্ষেপ করেনি । তারপর নাজাশী মাটি থেকে একটি শুকনো কাঠ তুলে নিয়ে বললেন, “হে পাদ্রী ও যাজক সম্প্রদায়! মারয়াম পুত্র সম্পর্কে আমরা যা বলি, ওরা তা থেকে এতটুকুও অতিরিক্ত বলে না। এমনকি এই শুকনো কাঠ পরিমাণও নয় ৷” “হে প্রতিনিধিদল, সাদর অভিনন্দন আপনাদের প্রতি এবং আপনারা যার পক্ষ থেকে এসেছেন তার প্রতি । আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহ্র রাসূল এবং তিনি সেই মহান পুরুষ হযরত ঈসা (আ) যার আগমনের সুসংবাদ দিয়েছেন । আমি যদি রাজ্য পরিচালনার দায়িত্বে না থাকতাম, তবে আমি অবশ্যই তার নিকট যেতাম এবং তার পাদুকাদ্বয়ে চুমু খেতাম । আপনারা আমার রাজ্যে যেখানে ইচ্ছা বসবাস করুন ৷ তিনি আমাদেরকে খাদ্য ও পোশাক-পরিচ্ছদ দানের নির্দেশ দিলেন এবং কুরায়শ প্রতিনিধিদের উপহার সামগ্রী ফেরত দেয়ার আদেশ করলেন । আমর ইব্ন ‘আস ছিলেন একজন বেঁটে মানুষ । আর আম্মারা ছিল সুদর্শন ব্যক্তি । তারা দু'জনে সাগর তীরে এসে পানি পান করেন। আমরের সাথে তার স্ত্রীও ছিলেন । পানি পান করার পর আম্মারা তার সাথী আমরকে বলল, তুমি তোমার স্ত্রীকে নির্দেশ দাও সে যেন আমাকে চুমু খায়। আমর বললেন, তাতে তোর লজ্জা হয় না। কথা কাটাকাটির এক পর্যায়ে আম্মারা তার সাথী আমরকে তুলে সমুদ্রে নিক্ষেপ করে। আমরের কাকুতি-মিনতি ও প্রাণে বাচানোর দোহাই দেয়ার প্রেক্ষিতে আম্মারা তাকে নৌকায় তুলে নেয়। এ ঘটনায় আসম্মারার প্রতি চরম ক্ষুক্ধ হয়ে উঠেন আমর । প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে তিনি নাজাশীকে গিয়ে বলেন যে, আপনি ঘর থেকে বেরিয়ে গেলে আম্মারা গিয়ে আপনার স্ত্রীর সাথে কুকর্ম করে নাজাশী তখন আনম্মারাকে ডেকে আনেন । তারপর তার পুরুষাঙ্গে ছিদ্র করে দেন। অবশেষে সে বন্য প্রাণীদের সাথে ঘুরে বেড়াতো ৷ হাফিয বায়হাকী (র) আদ-দালাইল গ্রন্থে আবু আলী হাসান ইবন সালাম আস সাওয়াক সূত্রে উবায়দুল্লাহ্ ইব্ন মূসা থেকে নিজস্ব সনদে এরূপ বর্ণনা করেছেন, “তিনি আমাদের জন্যে খাদ্য ও বস্তের ব্যবস্থা করার নির্দেশ দিলেন” পর্যন্ত ৷ www.eelm.weeblly.com ১৮ =
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।