আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বপন করেনি ।” একথা শুনে নাজাশী মাটি থেকে একটি শুকনো কাঠ তুলে নিলেন এবং বললেন, হে আবিসিনীয় সম্প্রদায়, পাদ্রী ও ধর্ম যাজকগণ! আমরা ঈসা (আ) সম্পর্কে যা বলি এরা তা থেকে এতটুকুও বাড়িয়ে বলেনি । হে আগস্তুক প্রতিনিধিদল! সাদর অভিনন্দন, আপনাদের প্রতি এবং যার পক্ষ থেকে আপনারা এসেছেন তার প্রতি । আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহ্র রাসূল এবং তিনি সেই ব্যক্তি যার বর্ণনা আমরা ইনজীল কিতাবে পাই এবং তিনিই সেই রাসূল ঈসা (আ) যার আগমনের সুসংবাদ দিয়েছেন। আপনারা আমার রাজ্যের যেখানে ইচ্ছা বসবাস করতে থাকুন ৷ আল্লাহ্র কসম, আমি যদি এখন রাজ্য পরিচালনার দায়িত্বে না থাকতাম, তবে আমি নিশ্চয়ই তার নিকট যেতাম এবং তার জুতা বহন করতাম ৷ এরপর তার নির্দেশে কুরায়শী প্রতিনিধি দলের দেয়া উপঢৌকন তাদেরকে ফিরিয়ে দেয়া হয় পরবর্তাঁতে অন্যতম হিজরতকারী হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর অব্যবহিত পরেই আবিসিনিয়া থেকে ফিরে আসেন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন৷ বর্ণিত আছে যে, নাজাশীর মৃত্যু সংবাদ পেয়ে রাসূলুল্লাহ্‌ (সা) তার মাগফেরাতের জন্যে দুআ করেন । এটি একটি মযবৃত ও সুদৃঢ় সনদে বর্ণিত ৷ এর বর্ণনা রীতিও চমৎকার ৷ এ বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে, আবু মূসা (রা) সে সকল লোকের অন্তর্ভুক্ত ছিলেন যারা মক্কা থেকে আবিসিনিয়া গিয়েছিলেন । অবশ্য, এটা সঠিক হবে তখন যদি তার নাম কোন বর্ণনাকারীর পক্ষ থেকে সংযোজিত না হয়ে থাকে । আবূ ইসহাক সুবায়ঈ থেকে অন্য সনদেও এরূপ বর্ণিত আছে । হাফিয আবূ নুআয়ম (র) ‘আদদালাইল' গ্রন্থে উল্লেখ করেছেন যে, সুলায়মান ইব্ন আহমদ...... আবু মূসা (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) আমাদেরকে নির্দেশ দিলেন জা’'ফর ইব্‌ন আবূ তালিব (রা)-এর সাথে নাজাশীর রাজ্যে চলে যেতে । কুরায়শগণ এ সংবাদ অবগত হয়। তারা প্রচুর পরিমাণে উপহার-উপঢৌকনসহ আমর ইব্ন ‘আস ও আম্মারা ইব্ন ওয়ালীদকে নাজাশীর নিকট পাঠায় । তারা উপহার সামগ্রী নিয়ে নাজাশীর দরবারে উপস্থিত হয়। নাজাশী ওই সব উপহার গ্রহণ করেন। তারা তাকে সিজদা করে । এরপর আমর ইব্ন ‘আস বলেন, “আমাদের দেশের কতক লোক আমাদের পিতৃধর্ম ত্যাগ করে পালিয়ে এসে আপনার রাজ্যে অবস্থান করছে।” অবাক হয়ে নাজাশী বললেন, ওরা আমার রাজ্যে অবস্থান করছে ? তারা বল্ল, হ্যা, আপনার রাজ্যেই । নাজাশী আমাদেরকে ডেকে পাঠালেন ৷ হ্যর্রবত জা‘ফর (রা) আমাদেরকে বললেন, আজ আমিই আপনাদের পক্ষে বক্তব্য রাখব, আপনাদের কেউ কোন কথা বলবেন না । এরপর আমরা নাজাশীর নিকট উপস্থিত হই । তিনি তখন আপন আসনে উপবিষ্ট । আমর ইব্‌ন ‘আস-তার ডানদিকে আর আম্মারা তার বাম দিকে বসা ছিলেন, পাদ্রীগণ দু’সারিতে বসা ছিলেন । কুরায়শ প্রতিনিধি আমর ও আম্মারাহ্‌ রাজাকে পূর্বেই বলে রেখেছিলেন যে, ওরা আপনাকে সিজদা করবে না। আমরা ওখানে পৌছানোর পর উপস্থিত পাদ্রী ও যাজকগণ আমাদেরকে বলল, “আপনারা জাহাপনাকে সিজদা করবেন ৷” হযরত জাফর (রা) বললেন, আমরা মহান আল্লাহ্‌ ব্যতীত কাউকে সিজদা করি না। আমরা যখন নাজাশীর নিকটে উপস্থিত হলাম, তখন তিনি জা‘ফরকে বললেন, তুমি সিজদা www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।