আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৫ উছমান ইব্‌ন আবৃদ গানাম ইব্‌ন যুহায়র, সাঈদ ইব্‌ন আব্দ কায়স ইব্‌ন লাকীত এবং তার ভাই হারিছ । তারা ফিহর বংশের অন্তর্ভুক্ত ৷ ইব্‌ন ইসহাক বলেন, অনুষঙ্গী হিসেবে গমনকারী নাবালক পুত্রগণ এবং সেখানে ংখ্যা হয় ৮৩ । অবশ্য, যদি আম্মার ইব্‌ন ইয়াসির (রা)-কে হিজরতকারীদের মধ্যে গণ্য করা হয়, তবে ৮৩ জন হবে। তবে তার আবিসিনিয়ায় গমন সম্পর্কে নিশ্চিত ভাবে জানা যায় না। ইব্‌ন ইসহাক যে উল্লেখ করেছেন যে, মঙ্ধা থেকে যারা আবিসিনিয়ায় হিজরত করেছেন, তাদের মধ্যে আবূ মূসা আশআরীও রয়েছেন আমার মতে তার এই মন্তব্য নির্ভরযোগ্য মনে হয় না ? এ প্রসঙ্গে ইমাম আহমদ (র) বলেন, হাসান ইব্‌ন মুসা...... ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাদেরকে নাজাশী নিকট প্রেরণ করলেন । আমরা সংখ্যায় প্রায় ৮০ জন ছিলাম ৷ তাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইব্‌ন মাসউদ, জাফর, আবদুল্লাহ্‌ ইব্‌ন আরফাতা, উছমান ইব্‌ন মাযউন এবং আবু মূসা । তারা নাজাশীর নিকট এলেন ৷ অন্যদিকে কুরায়শ গোত্রের লোকেরা আমর ইব্‌ন ‘আস এবং আম্মার ইব্‌ন ওয়ালীদকে মূল্যবান উপঢৌকন দিয়ে নাজাশীর নিকট প্রেরণ করে। নাজাশীর দরবারে উপস্থিত হয়ে তারা তাকে সিজদা করে এবং খুব দ্রুত তাদের একজন তার ডানদিকে এবং অপরজন বামদিকে বসে পড়ে । তারপর তারা তাকে বলে, আমাদের স্বগোত্রীয় কিছু লোক আমাদের প্রতি বিরূপ হয়ে এবং আমাদের ধর্ম ত্যাগ করে আপনার রাজ্যে এসে আশ্রয় নিয়েছে । নাজাশী বললেন, ওরা এখন কোথায় ? তারা বলল, আপনার রাজ্যেই আছে। ওদেরকে ডেকে পাঠান । নাজাশী তাদেরকে ডেকে আনলেন হযরত জা‘ফর (রা) তার সাথীদেরকে বললেন, “আজ আমি আপনাদের সকলের পক্ষ থেকে বক্তব্য রাখব ।” সকলে তা মেনে নিলেন । তিনি নাজাশীকে সালাম দিলেন, কিন্তু সিজদা করলেন না। রাজ-দরবারের লোকেরা বলল, আপনি জাহাপনাকে সিজদা করলেন না কেন ? হযরত জাফর উত্তরে বললেন, আমরা মহান আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে সিজদা করি না। নাজাশী বললেন, এ কেমন কথা ? জা‘ফর (রা) বললেন, “আল্লাহ্‌ তা'আলা আমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করেছেন। ওই রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন একমাত্র আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে সিজদা না করি । তিনি আমাদেরকে নামায আদায় করতে এবং যাকাত দানের নির্দেশ দিয়েছেন ।” কুরায়শ প্রতিনিধি আমর বলে উঠলেন, ওরা ঈসা ইব্ন মারয়ামের ব্যাপারে আপনার বিশ্বাসের বিপরীত বিশ্বাস পোষণ করে। নাজাশী বললেন, ঈসা (আ) এবং তার মা মারয়াম সম্পর্কে আপনার বক্তব্য কী ? তিনি বললেন, তাদের সম্পর্কে আমরা ঠিক তা-ই বলি যা আল্লাহ্‌ বলেছেন, আর তা হলো, তিনি আল্লাহ্র কালেমা ও বাণী এবং তার রূহ । এ রূহকে তিনি সতীসাধ্বী কুমারী মারয়ামের প্রতি নিক্ষেপ করেছেন। কোন পুরুষ ওই কুমারীকে স্পর্শ করেনি এবং কোন পুরুষ তার মধ্যে সন্তানের বীজ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।