আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৩ মূসা ইব্‌ন উকবা এও মনে করেন যে, জা‘ফর ইব্‌ন আবূ তালিব আবিসিনিয়ায় গিয়েছিলেন সেখানে দ্বিতীয় দলের হিজরতকালে। আর দ্বিতীয় হিজরতের ঘটনা ঘটেছিল প্রথম ংবাদ পৌছেছিল যে মঙন্ধার মুশরিকগণ ইসলাম গ্রহণ করেছে এবং তারা রীতিমত নামায আদায় করছে। এ সংবাদ শুনে তাদের কতক মক্কায় ফিরে আসেন ৷ যারা ফিরে এসেছিলেন, তাদের মধ্যে উছমান ইব্ন মাযউনও ছিলেন। এখানে এসে তারা দেখতে পেলেন যে, মুশরিকদের ইসলাম গ্রহণের সংবাদ সঠিক নয়। ফলে তারা পুনরায় আবিসিনিয়ায় চলে যান । অবশ্য তাদের কতক মক্কায় থেকে যান ৷ দ্বিতীয় পর্যায়ে নতুন করে আরো কিছু মুসলমান আবিসিনিয়ায় হিজরত করেন । এটিই আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত ৷ এর বিস্তারিত বিবরণ পরে আলোচিত হবে । মূসা ইব্‌ন উকবা বলেন, জা‘ফর ইব্‌ন আবূ তালিব আবিসিনিয়ায় গমন করেন দ্বিতীয় দলের সাথে । আর ইব্‌ন ইসহাক বলেন, তিনি আবিসিনিয়ায় গিয়েছেন তথায় প্রথম হিজরতকালে ৷ ইব্‌ন ইসহাকের বক্তব্যটিই অধিকতর সঠিক । এ বিষয়ে আলোচনা পরে আসছে । আল্লাহই ভাল জানেন । তবে কথা হল, তিনি প্রথম হিজরতকারীদের দ্বিতীয় দলে ছিলেন। হিজরতকারীদেরকে তিনিই সম্রাট নাজ্জাশীর নিকট উপস্থিত করেছিলেন এবং তাদের পক্ষ থেকে সম্রাট ও অন্যদের সাথে কথা বলেছিলেন। একটু পরেই আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব । ই জা‘ফর ইব্‌ন আবূ তালিবের সাথী হয়ে যারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন ইব্‌ন ইসহাক তাদের নাম উল্লেখ করেছেন। তারা হলেন আমর ইব্ন সাঈদ ইব্‌ন আস, তার স্ত্রী ফাতিমা বিন্ত সাফওয়ান ইব্‌ন উমাইয়া ইব্‌ন মুহরিছ ইব্‌ন শাক্‌ আল-কিনানী, আমরের ভাই খালিদ, খালিদের স্ত্রী উমাইয়া, বিনৃত খাল্‌ফ ইব্‌ন আসআদ আল খুযাঈ, সেখানে তাদের পুত্র সন্তান সাঈদের জন্য হয়, তার মাতা যাকে পরবর্তীতে যুবায়র (রা) বিয়ে করেন তার ওরসে সাথে তার স্ত্রী উম্মু হাবীবাহ্‌ বিন্ত আবী সুফিয়ান, বনু আসাদ ইব্‌ন খুয়ায় গোত্রের কায়স ইব্‌ন ইব্‌ন হিশাম বলেন, মুআয়কীব ছিলেন দাওস গোত্রের লোক । ছিলেন এ বিষয়ে আমরা পরে আলোচনা করব, উতবা ইব্ন গাযওয়ান, ইয়াধীদ ইব্‌ন যুম‘আ ইব্‌ন আসওয়াদ, আমর ইব্‌ন উমাইয়া ইব্‌ন হারিছ ইব্‌ন আসাদ, তুলায়ব ইব্‌ন উমায়র ইব্ন ওয়াহ্ব ইব্‌ন আবু কাছীর ইব্‌ন আবৃদ, সুওয়াইবিত ইব্‌ন হুরায়মালা সাআদ ইব্‌ন জুহম ইব্‌ন কায়স আল আবদাবী, তার সাথে ছিলেন তার স্ত্রী উম্মু হারমালাহ্‌ বিন্ত আবদুল আসওয়াদ ইবন ১. দুই মূলকপি এবং সীরাতে ইব্ন হিশাম গ্রন্থে মুহাজিরদের সংখ্যা এবং তাদের সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। এই গ্রন্থের সংকলক যেহেতু ইব্‌ন ইসহাকের উদ্ধৃতি দিয়েছেন, সেহেতু ইব্‌ন হিশামসহ যে কোন একটি মূল কপির সাথে যে তথ্যের মিল রয়েছে সেটিকে আমরা নির্ভরযোগ্যরূপে চিহ্নিত করেছি । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।