Contents ১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া তার পূর্বাভাস । মূসা ইব্ন উক্বা সংকলিত মাগাযী গ্রন্থে যুহরী থেকে এ কথা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) ঘুমের মধ্যে এরূপ দেখেছিলেন । তারপর সজাগ অবস্থায় ওই ফেরেশতা তার নিকট এসেছিলেন । হাফিয আবূ নুআয়ম ইস্পাহানী তার “দালাইলুন নবুওয়াত” গ্রন্থে উল্লেখ করেছেন যে. মুহাম্মাদ ইবন আহমদ আলকামা ইব্ন কায়স থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নবীগণকে যা দেয়া হত প্রথম অবস্থায় তা ঘুমের মধ্যেই দেয়া হত । যাতে তাদের অন্তঃকরণ ধৈর্যশীল ও সুস্থির হয়ে ওঠে এরপর তাদের প্রতি ওহী নাযিল করা হত । এটি আলকামা ইব্ন কায়সের নিজস্ব ব্যাখ্যা ৷ এটি একটি সুন্দর বক্তব্য ৷ পূর্বাপর বক্তব্যগুলো এটিকে সমর্থন করে। ওহী প্ৰাপ্তিকালে রাসূলুল্লাহ্ (সা)-এর বয়স এবং ওহী নাযিলের তারিখ ইমাম আহমদ আমির শা‘বীর বরাতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) নবুওয়াতপ্রাপ্ত হন চল্লিশ বছর বয়সে । তার নিকট নবুওয়াত আনয়ন তথা ওহী আনয়নে তিন বছর যাবত ফেরেশতা ইসরাফীল (আ) সম্পৃক্ত ছিলেন । তখন তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে বিভিন্ন বাণী ও বস্তু সম্পর্কে শিক্ষা দিতেন । তখন কুরআন নাযিল হয়নি । তিন বছর অতিবাহিত হওয়ার পর হযরত জিবরাঈল (আ) ওহী নাযিলের সাথে সম্পৃক্ত হন। এরপর জিবরাঈল (আ)-এর মাধ্যমে ২০ বছরে পূর্ণ কুরআন মজীদ নাযিল হয়। ১০ বছর মক্কায় এবং দশ বছর মদীনায় । ৬৩ বছর বয়সে রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকাল হয়। শা'‘বী পর্যন্ত এটি একটি বিশুদ্ধ সনদ । এত দ্বারা বুঝা যায় যে, রাসূলুল্লাহ্ (সা)-এর চল্লিশ বছর বয়সের পর পরবর্তী ৩ বছর ইসরাফীল (আ) তার সাথে ছিলেন । এরপরই জিবরাঈল (আ) তার নিকট এসেছেন। শায়খ শিহাবুদ্দান আবূ শামা বলেছেন, হযরত আইশা (রা)-এর হাদীছ এই বর্ণনার সাথে সাংঘর্ষিক নয়। কারণ, এমনও হতে পারে যে, প্রথমাবস্থায় রাসূলুল্লাহ্ (সা) স্বপ্ন দেখতেন । তারপর হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার মেয়াদে ইসরাফীল (আ) তীর নিকট আসতেন । তিনি দ্রুত বাক্য বলে দিয়ে চলে যেতেন ৷ রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট অবস্থান করতেন না। রাসূলুল্লাহ্ (সা)-এর প্রশিক্ষণ ও ক্রমান্বয়ে তাকে পরবর্তী পরিস্থিতির জন্যে উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরপর জিবরাঈল (আ) তিনি এমনটি করতেন । রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আগমন করলেন এবং তাকে তিনবার চেপে ধরার পর যা শেখানোর তা শেখালেন ৷ হাদীছ সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ্ (সা) ও জিবরাঈল (আ)-এর মাঝে যা অনুষ্ঠিত হয়েছে হযরত আইশা (রা) তা বর্ণনা করেছেন। ইসরাফীল (আ)-এর সাথে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করেননি । অথবা এমনও হতে পারে যে, হযরত ইসরাফীল (আ)-এর সম্পৃক্ততার বিষয়টি তার জানা ছিল না । ইমাম আহমদ (র) বলেন, ইয়াহইয়া ইব্ন আব্বাস (রা) সূত্র বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট ওহী নাযিল হয় তার তেতাল্তিশ বছর বয়সে । এরপর তিনি মক্কায় অবস্থান করেন দশ বছর আর মদীনায় অবস্থান করেন দশ বছর ৷ তেষট্রি বছর বয়সে তাঁর ইনতিকাল www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।