Contents ১৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া লক্ষ্যে রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীগণের একটি দল আবিসিনিয়ায় হিজরত করলেন । এটি হল ইসলাম গ্রহণের পর মুসলমানদের প্রথম হিজরত ৷ সর্বপ্রথম যারা বের হলেন, তারা হলেন উছমান ইব্ন আফ্ফান (রা), তীর স্ত্রী ও রাসূলুল্লাহ্ (সা)-এর কন্যা রুকাইয়া (রা) । বায়হাকী (র) ইয়াকুব ইব্ন সুফিয়ান.......কাতাদা (র) সূত্রে বর্ণনা করেছেন । তিনি বলেছেন, সর্বপ্রথম সপরিবারে যিনি হিজরত করলেন তিনি হলেন উছমান ইব্ন আফ্ফান (রা)। আমি নাযর ইবন আনাসকে বলতে শুনেছি, তিনি বলছিলেন যে, আমি আবু হামযা অর্থাৎ আনাস ইব্ন মালিক (রা)-কে বলতে শুনেছি, তিনি বলছিলেন, উছমান ইবন আফফান (রা) আবিসিনিয়ায় হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন । তার সাথে ছিলেন তার স্ত্রী নবী দুহিতা রুকাইয়া (রা) ৷ দীর্ঘদিন পর্যন্ত রাসূলুল্লাহ্ (সা) তাদের কোন খোৌজখবর পাচ্ছিলেন না! এরপর এক কুরায়শী মহিলা তার নিকট উপস্থিত হয়ে বলে, হে 'ুহাম্মদ! (সা) আমি তো আপনার জামাতাকে দেখে এসেছি ৷ তার সাথে তার স্ত্রীও আছেন ! গুদের কী অবস্থায় দেখে এসেছ ? রাসূলুল্লাহ্ (সা) জিজ্ঞেস করলেন সে বলল, আমি দেখেছি যে, স্ত্রীকে একটি গাধার পিঠে তুলে দিয়ে তিনি গাধাটিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ (সা) বললেন, ০$-= || - আল্লাহ্ তা‘আলা তাদের সঙ্গে থাকুন! লূতের (আ) পর উছমানই সর্বপ্রথম সপরিবারে হিজরত করেন । ইব্ন ইসহাক বলেন, হিজরতকারীদের মধ্যে ছিলেন আবু হুযায়ফা ইব্ন উতবা তার স্ত্রী সাহ্লা বিনত সুহায়ল ইব্ন আমর, সেখানে তাদের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়, তার নাম ইব্ন আওফ, আবু সালামা ইব্ন আবদুল আসাদ, তার স্ত্রী উম্মু সালামা বিনত আবু উমাইয়া ইব্ন মুগীরা । সেখানে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়, তার নাম যায়নাব, উছমান ইব্ন মাযউন, আমির ইব্ন রাবীআ, ইনি খাত্তাব পরিবারের মিত্র ছিলেন । তার গোত্র হল বনু আনায ইব্ন ওয়াইল গোত্র, তার স্ত্রী লায়লা বিন্ত আবু হাছামাহ্ ৷ আবু সাবূরা ইবন আবু করুহাম ইব্ন আবৃদ শামস ইব্ন আবদূদ ইব্ন নাসর ইব্ন মালিক ইব্ন হাসল ইব্ন আমির ৷ কথিত আছে যে, তিনি সবার আগে ওখানে পৌছেছিলেন এবং সুহায়ল ইব্ন বায়যা। আমার নিকট বর্ণনা পৌছেছে যে, উল্লিখিত ১০ জন পুরুষ সর্বপ্রথম আবিসিনিয়ায় হিজরত করেন। কেউ কেউ বলেছেন যে, উছমান ইব্ন মাযউন তাদের নেতৃত্বে ছিলেন । ইব্ন ইসহাক বলেন, এরপর যাত্রা করেন জা’ফর ইব্ন আবূ তালিব (রা) । তার সাথে ছিলেন তার স্ত্রী আসমা বিন্ত উমায়স ৷ সেখানে তাদের পুত্র সন্তান আবদুল্লাহ্ ইব্ন জাফরের জন্য হয়। এরপর একের পর এক মুসলমানগণ সেখানে হিজরত করতে থাকেন। ফলে আবিসিনিয়ায় মুসলমানদের একটি বিরাট দল একত্রিত হয় । মূসা ইব্ন উক্বা মনে করেন যে, আবূ তালিব ও তার মিত্র গোত্রগুলো যখন রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে গিরিসঙ্কটে অন্তরীণ ছিলেন, তখন মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের ঘটনা ঘটে ৷ অবশ্য এ মন্তব্য সন্দেহাতীত নয়। আল্লাহই ভাল জানেন । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।