Contents ১৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া. আবু জাহ্লের উপরোক্ত বক্তব্য উল্লেখ করে তার নিজের ও তার সঙ্গীদের অবস্থান সম্পর্কে আল্লাহ্ তা'আলা বলেন $৪ ts Ce AEN Ee sly Ci te ea RON HE ওরা যখন আপনাকে দেখে, তখন ওরা আপনাকে কেবল ঠাট্রা-বিদ্রবপের পাত্ররূপে গণ্য করে এবং বলে, এই কি সে, যাকে আল্লাহ্ রাসূলরূপে পাঠিয়েছেন? সে তো আমাদেরকে আমাদের দেবতাগণ থেকে দূরে সরিয়ে দিত, যদি না আমরা তাদের আনুগত্যে.দৃঢ় প্রতিষ্ঠিত থাকতাম! যখন ওরা শাস্তি প্রত্যক্ষ করবে, তখন ওরা জানবে কে সর্বাধিক পথভ্রষ্ট (২৫ £ ৪১-৪২) ইমাম আহমদ (র) বলেন, হুশায়ম...... হযরত ইব্ন আব্বাস (রা) সূত্রে বণনা করেন। তিনি বলেন ৪ 55 ১১ 45১০০; ১৫25১5 সালাতে স্বর উচ্চ করবেন না এবং অতিশয় ক্ষীণও করবেন না-_ এ দুয়ের মধ্যপস্থা অবলম্বন করুন (১৭ £ ১১০) আয়াতটি যখন নাযিল হয়। তখন রাসূলুল্লাহ্ (সা) মক্কায় আত্মগোপন করে থাকতেন ৷ এ প্রসংগে হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) যখন সাহাবীগণকে সাথে নিয়ে নামায পড়তেন, তখন উচ্চৈঃস্বরে কুরআন পাঠ করতেন ৷ মুশরিকগণ কুরআনের শব্দ শুনে কুরআনকে, যিনি কুরআন নাযিল করেছেন তাকে এবং যিনি কুরআন এনেছেন তাকে গালমন্দ করত ৷ এ প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা তার নবী মুহাম্মাদ (সা)-কে উদ্দেশ্য করে বললেন £ ৩১০০, ,+237, অর্থাৎ উচ্চৈঃস্বরে কুরআন পাঠ করবেন না। উচ্চৈঃস্বরে কুরআন পাঠ করলে মুশরিকগণ তা শুনে কুরআনকে গালমন্দ করবে। -॥(5২5১%, অর্থাৎ আপনার সাহাবীগণ শুনতে না পান এমন ক্ষীণ স্বরেও পাঠ করবেন না। ক্ষীণ স্বরে পাঠ করলে তারা আপনার নিকট থেকে তা গ্রহণ করতে পারবেন না। ১১ 13 ৮ 5:19 বরং এ দুয়ের মধ্যবর্তী পস্থা অবলম্বন করুন (১৭ ৫ ১১০)। ইমাম বুখারী ও মুসলিম এ হাদীছ আবূ বিশর জাফর ইব্ন আবী হাইয়া থেকে উক্ত সনদে বৰ্ণনা করেছেন । মুহাম্মাদ ইব্ন ইসহাক বলেন, দাউদ ইব্ন হুসায়ন..... ইব্ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) নামায পড়ার সময় যখন উচ্চৈঃস্বরে কুরআন তিলাওয়াত করতেন, তখন মুশরিকরা সেখান থেকে দূরে সরে যেত এবং তীর কঠে তা শুনতে অনীহা প্রকাশ করতো । কোন লোক যদি স্বেচ্ছায় রাসূলুল্লাহ্ (সা)-এর নামায আদায়কালীন কুরআন তিলাওয়াত শুনতে চাইত, তবে তাদের থেকে পৃথক হয়ে একাকী সংগোপনে সে তা শুনত । যদি সে দেখত যে, তার কুরআন শ্রবণ সম্পর্কে ওরা জেনে ফেলেছে, তবে ওদের নির্যাতনের ভয়ে সে ওখান থেকে চলে যেত, তার আর শোনা হত না। www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।