Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৯ ঘটনা এই £ আমি এবং আবূ জাহ্ল মঙ্কার এক্ গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম ৷ হঠাৎ রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে আমাদের দেখা হয়ে যায়। আবূ জাহ্লকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে আবুল হাকাম! আপনি আল্লাহ্র প্রতি এবং তার রাসূলের প্রতি এগিয়ে আসুন, আমি আপনাকে আল্লাহ্র প্রতি আহ্বান জানাচ্ছি । আবূ জাহ্ূল বলল, হে মুহাম্মাদ, আমাদের উপাস্যগুলোর সমালোচনা ও ওগুলোকে গালমন্দ করা থেকে তুমি কি বিরত থাকবে ? তুমি কি এটাই চাও যে, আমি এই সাক্ষ্য দিই যে, তুমি তোমার রিসালাতের দায়িত্ব পৌছে দিয়েছ ? আমরা কি কখনো তোমার দায়িত্ব পালনের সাক্ষ্য দিব ? আল্লাহ্র কসম, আমি যদি জানতাম যে, তুমি যা বলছ তা সত্য, তবে আমি নিশ্চয়ই তোমার অনুসরণ করতাম ৷ এ কথা শুনে রাসূলুল্লাহ্ (সা) আপন পথে চলে গেলেন। আর আবূ জাহ্ূল আমার দিকে ফিরে বলল, আল্লাহর, কসম, আমি নিশ্চিত জানি যে, সে যা বলছে তা সত্য ৷ তবে কিছু ব্যাপার আছে যেগুলো আমাকে তার অনুসরণে বাধা দিচ্ছে। গৌরব ও মর্যাদা বর্ণনার প্রতিযোগিতায় কুসাইর বংশধরগণ বলল, আমাদের আছে কা'বাগৃহ তত্বাবধানের দায়িত্ব, তখন আমরা বললাম, হ্যা, ঠিক আছে । তারা বল্ল, আমাদের আছে হাজীদেরকে পানি পান করানোর মর্যাদাপূর্ণ দায়িত্ব । আমরা বললাম, হ্যা তাও ঠিক আছে তারা বলল, আমাদের আছে পরামর্শ সভার দায়িত্ব । আমরা বললাম, হ্যা তাও ঠিক আছে । তারা বলল, আমাদের পতাকা বহনের দায়িত্ব আছে, আমরা বললাম, হ্যা, তাও আছে বৈ কি! এরপর তারা লোকজনকে আপ্যায়িত করে এবং আমরা লোকজনকে আপ্যায়িত করি । অবশেষে প্রতিযোগী দুই সওয়ারী যখন সমান সমান হয়ে গেল, তখন তারা. বলল, আমাদের মধ্যে একজন নবী আছেন” সুতরাং আল্লাহর কসম, আমি কখনো তার অনুসরণ করব না। বায়হাকী (র) বলেন, আবূ আবদুল্লাহ্ হাকিম..... আবূ ইসহাক সূত্রে বর্ণনা করেন । তিনি বলেন, আবূ জাহল ও আবু সুফিয়ান এক জায়গায় বসা ছিল । রাসূলুল্লাহ্ (সা) তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন । আবূ জাহ্ল বলল, এটি তোমাদের নবী, হে আব্দ শামস্ গোত্র! আবূ সুফিয়ান বলল, আমাদের গোত্রে নবী আব্র্ভুত হবে এতে কি তুমি অবাক হচ্ছো ? তাহলে কি যারা আমাদের চেয়ে সংখ্যায় কম এবং মর্যাদায় নীচ, তাদের মধ্য থেকে নবী হবে ? আবূ জাহ্ল বলল, আমার অবাক লাগে এ জন্যে যে, প্রবীণ লোকদেরকে বাদ দিয়ে অল্পবয়স্ক বালক কেমন করে নবী হয় ? রাসূলুল্লাহ্ (সা) তাদের কথাবার্তা শুনছিলেন। তিনি তাদের নিকট এসে বললেন, হে আবূ সুফিয়ান! আপনি তো আল্লাহ্ এবং তার সাসূলের জন্যে ক্রুদ্ধ হননি, আপনি বরং ক্রুদ্ধ হয়েছেন নিজের বংশ মর্যাদার জন্যে । আর হে আবুল হাকাম! আল্লাহ্র কসম, আপনি অবশ্যই প্রচুর কাদবেন এবং কম হাসবেন। তখন আবূ জাহল বলল, ভাতিজা! তোমার নবুওয়াতী দৃষ্টিকোণ থেকে তুমি আমাকে কত মন্দ সতর্কবাণীই না শুনালে! এ সূত্রে হাদীছটি 'মুরসাল বটে এবং এটির মধ্যে কোন এক স্থানে বর্ণনাকারীর সংখ্যা মাত্র একজনে নেমে এসেছে । Sq www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।