Contents ১২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া একে অন্যের আগমন সম্পর্কে জ্ঞাত ছিল না। সারারাত তারা কুরআন তিলাওয়াত শোনে । ভোরে তারা আপন আপন গৃহ অভিমুখে যাত্রা করে পথিমধ্যে তাদের দেখা হয়ে যায়। তখন তারা এ কাজের জন্যে একে অন্যকে ভর€সনা করে এবং একে অন্যকে বলে, খবরদার, আর কখনো এখানে আসবে না। তোমাদের কোন মূর্খজন যদি দেখে, তবে তার মনে নিশ্চয়ই সন্দেহ সৃষ্টি হবে । এরপর তারা নিজ নিজ গন্তব্যপথে চলে যায় । দ্বিতীয় রাতেও তাদের প্রত্যেকে গোপনে এসে নিজ নিজ স্থানে বসে এবং কুরআন তিলাওয়াত শুনে রাত কাটিয়ে দেয় । প্রত্যুষে প্রত্যেকে নিজ নিজ পথে ফিরে যেতে থাকে । কেউ পথিমধ্যে আবার পরস্পরে সাক্ষাত হয়ে যায় । পুনরায় না আসার জন্যে গতরাতে একে অন্যকে যে ভাবে বুঝিয়েছিল এ রাতেও একে অন্যকে সে ভাবে বুঝাল। তারপর তারা সে স্থান ত্যাগ করল । কিন্তু তৃতীয় রাতেও তাদের প্রত্যেকে গোপনে নিজ নিজ স্থানে এসে বসে পড়ে এবং তিলাওয়াত শুনে রাত কাটিয়ে দেয় । প্রত্যুষে প্রত্যেকে স্ব-স্ব গৃহ অভিমুখে যাত্রা করে। কিন্তু পথে আবার তাদের দেখা হয়ে যায়। এবার তারা বলে, “না, আর চলতে দেয়া যায় না। আসুন, আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে, আমরা আর এখানে আসব না ৷’ এরপর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং নিজ নিজ পথে চলে যায়। প্রত্যুষে আখনাস ইব্ন শুরায়ক লাঠি হাতে ঘর থেকে বের হয় এবং আবু সুফিয়ানের বাড়ি এসে তার সাথে দেখা করে। সে বলে, “হে আবু হানযালা! (আবু সুফিয়ানের উপনাম) মুহাম্মদের মুখ থেকে আপনি যা শুনেছেন সে সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন তো! আবূ সুফিয়ান বলল, হে আবু ছা’লাবা! আল্লাহর কসম, আমি এমন কিছু শুনেছি যা আমি ভালভাবে জ্ঞাত আছি এবং এর পেছনে কী উদ্দেশ্য ও লক্ষ্য তাও আমি জানি । তখন আখনাস বলল, আপনি যার কসম করেছেন আমিও তার কসম করে বলছি, আমার অভিমতও তাই । এরপর সে ওখান থেকে বের হয়ে আবূ জাহ্লের বাড়ি যায় এবং বলে, হে আবুল হাকাম! মুহাম্মাদ থেকে আপনি যা শুনেছেন সে সম্পর্কে আপনার অভিমত কী ? সে বলল, আমি যা শুনেছি, তা হল আমরা এবং আবৃদ মানাফ গোত্র মর্যাদা ও সম্মান অর্জনে প্রতিযোগিতারত ! তারা লোকজনকে আপ্যায়ন করেছে আমরাও তা করেছি । তারা লোকজনকে সওয়ার হবার জন্যে বাহন দিয়েছে আমরাও বাহন দিয়েছি । তারা দান-দক্ষিণা করেছে আমরাও দান-দক্ষিণা করেছি। অবশেষে আমরা যখন সওয়ারীতে আরোহণ করে অসাধারণ দ্রুতগতিতে অগ্রসর হচ্ছিলাম আর আমরা ছিলাম প্রতিযোগিতায় রত দুটো অশ্ব, তখন তারা বলে উঠল, আমাদের মধ্যে একজন নবী আছেন, আসমান থেকে যার নিকট ওহী আসে । হায় আমরা ওই মর্যাদা কোথায় পাব ? আল্লাহ্র কসম, আমি ওই বাণী আর কোন দিন শুনবও না আর সেটি সত্য বলেও মেনে নেব না । এরপর আখনাস ইব্ন শুরায়ক সেখান থেকে চলে যায় । এরপর বায়হাকী (র) বলেন, আবূ আবদুল্লাহ আল-হাকিম...... মুগীরা. ইব্ন শু'বা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি প্রথম যেদিন রাসূলুল্লাহ্ (সা)-কে চিনতে পাই, সেদিনের www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।