Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৭ ০4০ AEE FEES AED ° 2 1° je or a fr EsAS——HMoEE-—- “ 08-05 EET ET Te PE এরপর রাসূলুল্লাহ্ (সা) রীতিমত পড়ে যেতে লাগলেন । তিলাওয়াত শুনে উতবা চুপ হয়ে গেল এবং দু'হাত পেছনে ঠেকিয়ে মনোযোগ সহকারে শুনতে লাগল । সূরা পাঠ করতে করতে রাসূলুল্লাহ্ (সা) সিজদার আয়াত পর্যন্ত পৌছলেন এবং আয়াত পাঠান্তে সিজদা করলেন । তারপর বললেন, আপনি তো শুনলেন হে আবুল ওয়ালীদ! উতবা বল্ল হ্যা, শুনেছি । রাসূলুল্লাহ্ (সা) বললেন, এবার আপনার কাজ আপনি করুন! উতবা উঠে তার সাথীদের নিকট গিয়ে উপস্থিত হল। ওরা বলাবলি করছিল যে, আল্লাহ্র নামে কসম করে বলতে পারি আবুল ওয়ালীদ যেমন চেহারা নিয়ে মুহাম্মদ (সা)-এর নিকট গিয়েছিল তার ভিন্ন চেহারা নিয়ে সে ফিরে এসেছে তাদের নিকট এসে বসার পর তারা বলল, আবুল ওয়ালীদ! কী সংবাদ এনেছেন ? সে বলল, আল্লাহ্র কসম, আমি এমন এক বাণী শুনেছি যা ইতোপূর্বে কখনো শুনিনি । আল্লাহ্র কসম, সেটি কবিতাও নয়, গণকের মন্ত্রও নয়। হে কুরায়শী সম্প্রদায়! তোমরা তার আনুগত্য কর এবং আমাকে তার আনুগত্য করার সুযোগ দাও । ওই লোক যা করতে চায় তাকে তা করতে দাও । আল্লাহ্র কসম, আমি তার যে বক্তব্য শুনেছি তা একদিন ঘটবেই । আরবের অন্যান্য লোকেরা যদি তাকে কাবু করতে পারে, তবে অন্যের মাধ্যমে তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেল । আর সে যদি সমগ্র আরব জাতির উপর বিজয়ী হয়, তবে তার রাজত্ব মূলত তোমাদেরই রাজত্ব এবং তার সম্মান তোমাদেরই সম্মান । তার মাধ্যমে তোমরা হবে সর্বাধিক সৌভাগ্যবান সম্পৃদায় । তারা বলল, হে আবূ ওয়ালীদ আল্লাহ্র কসম, তার বাকচাতুর্য তোমাকে জাদুগ্রস্ত করেছে। সে বলল, তোমাদের সম্মুখে এটিই আমার অভিমত ৷ তারপর তোমরা যা ভাল মনে কর, করতে পার । এরপর ইসহাক সূত্রে ইউনুস আবূ তালিবের কতক কবিতা উদ্ধৃত করেছেন । সেগুলোতে তিনি উতবার প্রশংসা করেছেন । বায়হাকী (র) বলেন, আবু মুহাম্মদ আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ ইস্পাহানী........ ইব্ন উমর (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) উতবা ইব্ন রাবীআর নিকট £ = PA ১০০২১|। ১০5১১5 পাঠ করার পর সে তার সাথীদের নিকট উপস্থিত হয়। সে তাদেরকে বলে, হে আমার সম্প্রদায়! এ বিষয়ে আজকের মত তোমরা আমার কথা মেনে নাও। এরপর না হয় আমার অবাধ্য হবে৷ আল্লাহ্র কসম, ওর নিকট থেকে আমি এমন বাণী শুনেছি যা আমার কান দু’টি কোন দিন শুনেনি। আমি তার কী উত্তর দিব, তাও আমি বুঝে উঠতে পারিনি । এ সনদে এটি খুবই অপরিচিত বর্ণনা । এরপর বায়হাকী (র) হাকিম...... যুহরী সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, আমার নিকট এ মর্মে বর্ণনা করা হয়েছে যে, আবূ জাহূল, আবু সুফিয়ান এবং আখনাস ইব্ন শুরায়ক প্রমুখ এক রাতে রাসূলুল্লাহ্ (সা)-এর কুরআন পাঠ শোনার জন্যে বের হয়। তিনি তখন নিজ গৃহে নামায আদায় করছিলেন । তারা প্রত্যেকেই গোপনে এক একটি স্থানে বসে পড়ে । তাদের www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।