আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া গিয়ে কতগুলো প্রস্তাব পেশ করব ? এমনও হতে পারে যে কোন একটি প্রস্তাব সে গ্রহণ করবে এবং আমাদেরকে জ্বালাতন করা থেকে বিরত থাকবে । উপস্থিত লোকজন বলল, হে আবূ ওয়ালীদ, আপনি তাই করুন । উতবা উঠে গিয়ে রাসূলুল্লাহ (সা)-এর নিকট বসে । এরপর উতবা ধন-সম্পদ ও রাজত্ব সম্পর্কে যে সব প্রস্তাব দিয়েছে এবং রাসূলুল্লাহ্‌ (সা) যা উত্তর দিয়েছেন তার বিবরণ দেয় । যিয়াদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেছেন যে, উতবা বলেছিল , হে কুরায়শ সম্প্রদায়! আমি কি মুহাম্মদের নিকট যাব এবং তার সাথে আলাপ-আলোচনা করে তার নিকট কতক প্রস্তাব পেশ করব ? এমনও হতে পারে যে, সে কোন একটি প্রস্তাব পেশ করবে এবং আমরা প্রস্তাব অনুযায়ী তার চাহিদা পূরণ করব এবং ফলশ্রুতিতে সে আমাদেরকে জ্বালাতন করা থকে বিরত থাকবে । এ ঘটনা সংঘটিত হয় তখন, যখন হযরত হামযা (রা) ইসলাম গ্রহণ কারেন এবং তারা দেখতে পায় যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথীদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে! তখন উপস্থিত লোকজন বলল, হ্যা, হে আবু ওয়ালীদ! আপনি তার নিকট যান এবং তার সাথে কথা বলুন! উতবা উঠে দাড়ায় এবং রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়ে বসে ৷ সে বলে, ভাতিজা! আমাদের মধ্যে এবং আমাদের গোত্রের মধ্যে তোমার মর্যাদা এবং আভিজাত্যের কথা তো তোমার জানা আছে। তবে তোমার সম্পৃদায়ের নিকট তুমি এমন একটি গুরুতর বিষয় নিয়ে এসেছ যা দ্বারা তুমি তাদের এক্যে ফাটল সৃষ্টি করে দিয়েছ, তাদের গুণীজনদেরকে মুর্খরূপে আখ্যায়িত করেছ, তাদের উপাস্যগুলো ও ধর্মমতের নিন্দাবাদ করেছ এবং তাদের পরলোকগত পূর্ব পুরুষদেরকে কাফির বলে আখ্যায়িত করেছ ৷ তুমি আমার কথা শোন, আমি তোমার নিকট কয়েকটি প্রস্তাব পেশ করছি । তুমি সেগুলো ভালভাবে বিবেচনা করে দেখবে । এমনও হতে পারে যে, তার মধ্যে কোন একটি প্রস্তাব তুমি গ্রহণ করবে । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আবুল ওয়ালীদ! বলুন, আমি শুনছি । সে বলল, ‘ভাতিজা! তুমি যা নিয়ে এসেছ তার মাধ্যমে ধন-সম্পদ অর্জন করা যদি তোমার উদ্দিষ্ট হয়, তবে আমাদের প্রত্যেকের ধন-সম্পদের একটা অংশ আমরা তোমাকে দিয়ে দেব, ফলে তুমি আমাদের সবার চেয়ে বড় সম্পদশালী হয়ে যাবে । তুমি যদি মর্যাদা অর্জন করতে চাও, তবে আমরা তোমাকে চিরদিনের জন্যে নেতা রূপে বরণ করে নেবো । তোমাকে ছাড়া অন্য কাউকে নেতৃত্ব দেব না। তুমি যদি রাজত্ব চাও আমরা তোমাকে আমাদের রাজা রূপে বরণ করবো । তোমার নিকট যে অদৃশ্য আগস্তুক আসে সে যদি জিন হয়ে থাকে এবং তার হাত থেকে আত্মরক্ষায় তুমি যদি অক্ষম হয়ে থাক, তবে আমরা ডাক্তার-কবিরাজ ডেকে এনে অর্থব্যয় তোমাকে সুস্থ করে তুলব । কারণ, মাঝে মাঝে অনুষঙ্গী তার মূল ব্যক্তির উপর প্রাধান্য লাভ করে, যার জন্যে চিকিৎসার প্রয়োজন দেখা দেয় । উতবা হুবহু একথা অথবা এ জাতীয় অন্য কিছু বলেছিল । উতবার বক্তব্য শেষ হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে আবুল ওয়ালীদ, আপনার কথা শেষ হয়েছে ? সে বলল, হ্যা, শেষ হয়েছে । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, এবার আমার বক্তব্য শুনুন । সে বলল, ঠিক আছে, বলে যাও! ৷ রাসূলুল্লাহ্‌ (সা) পড়তে শুরু করলেন ৪ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।