Contents ১২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া Sle SS Ss LSE TE= 2A AI ps EE OE Sale rol Lye GI Sl “দয়াময় পরম দয়ালু আল্লাহ্র নামে” হা-মীম ৷ এটি দয়াময়, পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ । এটি এক কিতাব বিশদভাবে বর্ণিত হয়েছে এর আয়াতসমূহ আরবী ভাষায় কুরআনরূপে জ্ঞানী সম্পৃদায়ের জন্যে । সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে ৷ কিন্তু ওদের ধকাংশই বিমুখ হয়েছে। সুতরাং তারা শুনবে না । ওরা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণ-আচ্ছাদিত, কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল ৷ সুতরাং তুমি তোমার কাজ কর এবং আমরা আমাদের কাজ করি ৷ বলুন, আমি তো তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ্ একমাত্র ইলাহ্ ৷ অতএব তারই পঁথ দৃঢ়ভাবে অবলম্বন কর এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা কর । দুর্ভোগ অংশীবাদীদের জন্যে । যারা যাকাত প্রদান করে না এবং ওরা আখিরাতেও অবিশ্বাসী । যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার । বলুন, তোমরা কি তাকে অস্বীকার করবেই, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে এবং তোমরা তার সমকক্ষ দাড় করাতে চাচ্ছ ? তিনি. তো জগতসমূহের প্রতিপালক ৷ তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূ-পৃষ্ঠ এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে তার ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাঞ্চাকারীদের জন্যে । এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ । অনন্তর তিনি সেটিকে এবং পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস, ইচ্ছায় অথবা অনিচ্ছায়! ওরা বলল, আমরা এলাম অনুগত হয়ে । এরপর তিনি আকাশ জগতকে দু’দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে সেটির বিধান ব্যক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত । এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ্র ব্যবস্থাপনা ৷ তবু তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে বলুন, আমি তো তোমাদেরকে সতর্ক করছি এবং ধ্বংসকর শাস্তির আদ ও ছামূদের শাস্তির অনুরূপ (8৪১ ৪ ১-১৩) । এবার উতবা বলল, যথেষ্ট হয়েছে। এ ছাড়া অন্য কিছু কি তোমার নিকট নেই ? তিনি বললেন, না । উতবা এবার কুরায়শী নেতৃবৃন্দের নিকট ফিরে গেল ৷ তারা বলল, ওদিককার খবর কী ? সে বলল, তোমরা যা যা বলতে, আমার ধারণা তার সবই আমি তাকে বলেছি। তারা বলল, সে কি কোন উত্তর দিয়েছে ? সে বলল, হ্যা । এরপর সে বলল, যিনি কা‘বাগৃহ নির্মাণ করেছেন সেই পবিত্র সত্তার শপথ করে আমি বলছি, সে যা বলেছে আমি তার কিছুই বুঝিনি ৷ শুধু এতটুকু বুঝেছি যে, ‘আদ ও ছামুদ সম্প্রদায়ের উপর আগত একটি বিকট চিৎকারের আগমন সম্পর্কে সে তোমাদেরকে সতর্ক করেছে । তারা বলল, হায়! এটি কেমন কথা! একজন লোক আরবী ভাষায় আপনার সাথে কথা বলল, অথচ আপনি তা বুঝতে পারলেন না । সে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।