আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৩ পূৰ্ববর্তিগণ (২১ ৪ ৫) ৷ বস্তুত রাসূলুল্লাহ্‌ (সা) সম্পর্কে তারা কি বক্তব্য দিবে সে বিষয়ে তারা অস্থিরতায় ভূগছিল। তারা যা-ই বলতে চেয়েছে, তা-ই মিথ্যা ও অসত্যরূপে চিহ্তিত হয়েছে । কারণ, সত্য পথ যে ত্যাগ করে, তার সকল কথাই ভূল হয়। আল্লাহ্‌ তা'আলা বলেন $ CE Sse Wa LAG JVI yn Ek দেখুন, ওরা আপনার কী উপমা দেয়! ওরা পথভ্রষ্ট হয়েছে এবং ওরা পথ পাবে না(১৭ $$ ৪৮)। আরদ ইব্‌ন হুমায়দ তার মুসনাদ গ্রন্থে আবূ বকর ইব্‌ন আবূ শায়বা...... জাবির ইব্ন আবদুল্লাহ্‌ (রা) সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেছেন, কুরায়শ বংশের লোকেরা একদিন এক পরামর্শ সভায় মিলিত হয়। তারা বলল, জাদুবিদ্যা, জ্যে তিষশাস্ত্র এবং কবিতা সম্পর্কে আমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাধিক অভিজ্ঞতাসম্পন্ন তাকে খুঁজে বের কর। সে যেন ওই লোকের নিকট যায়, যে আমাদের এক্যে ফাটল ধরিয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্ট করে দিয়েছে এবং আমাদের ধর্মের নিন্দা করেছে। আমাদের অভিজ্ঞ লোকটি যেন তার সাথে কথা বলে এবং সে কি উত্তর দেয় তা লক্ষ্য করে তারা বলল, এ বিষয়ে উতবা ইব্‌ন রাবীআ ব্যতীত অন্য কাউকে আমরা উপযুক্ত মনে করছি না । উতবার উদ্দেশ্যে তারা বলল, হে আবু ওয়ালীদ আপনিই এই দায়িত্ব পালন করুন ৷ তখন উতবা রাসুলুল্লাহ (সা)-এর নিকট আসে । সে বলে, হে মুহাম্মদ! তুমি উত্তম, নাকি তোমার পিতা আবদুল্লাহ্‌ ? তিনি কিছু না বলে চুপ করে রইলেন । সে এবার বলল, তুমি উত্তম, নাকি আবদুল মুত্তালিব ? তিনি চুপ করে রইলেন ৷ উতবা এবার বলল, তুমি যদি মনে কর যে, তারা তোমার চেয়ে উত্তম ছিলেন, তবে তারা তো সে সব উপাস্যের উপাসনা করে গিয়েছেন তুমি যেগুলোর নিন্দা করছ । আর তুমি যদি মনে কর যে, তুমি তাদের তুলনায় উত্তম, তবে তুমি তোমার নিজের কথা বল আমরা তা শুনি । আল্লাহ্র কসম! নিজ সম্প্রদায়ের জন্যে তুমি যত ক্ষতিকর ও অলক্ষুণে ততোধিক ক্ষতিকর ও অলঙ্ষুণে কাউকে আমরা দেখি না । তুমি আমাদের এক্যে ফাটল ধরিয়েছ। আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করে দিয়েছ এবং আমাদের ধর্মের নিন্দা করেছ ৷ সমগ্র আরব দেশে এ কথা ছড়িয়ে পড়েছে যে, কুরায়শ গোত্রে একজন জাদুকরের আবির্ভাব ঘটেছে । একজন গণকের আগমন ঘটেছে আল্লাহর কসম, আমরা এখন গর্ভবতী মহিলার প্রাণফাটা চীৎকারের ন্যায় একটি চীৎকারের আশংকায় অস্থির রয়েছি যে চীৎকার শুনে আমাদের একদল অপরদলের উপর তরবারি হাতে ঝাপিয়ে পড়বে । ফলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব । ওহে, তোমার যদি কোন অভাব-অনটন থাকে, তাহলে আমরা তোমাকে প্রচুর ধন-সম্পদ সংগ্রহ করে দিব, যাতে তুমি কুরায়শ বংশের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হতে পার । তোমার যদি বিয়ে-শাদী করার ইচ্ছা থাকে তবে কুরায়শ বংশের যে মহিলাকে তোমার পসন্দ হয় তার কথা বল, সে রকম দশজন মহিলা আমরা তোমার নিকট বিয়ে দিয়ে দিব। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? সে বলল, হ্যা । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন £ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।