Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫ করতেন । সেখানে জিবরাঈল (আ) উপস্থিত হতেন এবং তাকে অনুরূপ সাস্তবনা দিতেন । সহীহ্ বুখারীর আততা'বীর অধ্যায়ে এ সম্পর্কে দীর্ঘ বর্ণনা রয়েছে । ইব্ন শিহাব বলেন, আবূ সালামা ইব্ন আবদুর রহমান আমাকে জানিয়েছেন যে, ওহী বিরতি সম্পর্কে বলতে গিয়ে জাবির ইব্ন আবদুল্লাহ্ আনসারী (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আকাশের দিক থেকে একটি শব্দ শুনতে পাই । চোখ তুলে দেখি, সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন। আকাশ আর পৃথিবীর মাঝখানে একটি কুরসীতে সমাসীন। তা’ দেখে আমি ভয় পেয়ে যাই এবং ঘরে ফিরে আসি ৷ ঘরের লোকদেরকে আমি বলি, “আমাকে চাদরে ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও” LLL MPL Lin — EME EE BEAU CHUAN BE COE UCN ঘোষণা করুন । আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন । অপবিত্রতা থেকে দূরে থাকুন (৭৪ ৪ ১-৫)। এরপর থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে ওহী আসতে থাকে । তারপর ইমাম বুখারী (র) বলেন, লায়ছের বর্ণনার সমর্থক বর্ণনা উল্লেখ করেছেন আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ ও আবূ সালিহ । হিলাল ইব্ন দাউদ ও যুহরীর বরাতে তার সমর্থক বর্ণনা উল্লেখ করেছেন ইউসুফ ও মামার ১১1% (তার হৃৎপিণ্ড কাপছিল)-এর পরিবর্তে তার ঘাড়ের রগ কাপছিল বলে উল্লেখ করেছেন। ইমাম বুখারী (র) এই হাদীসটি তার সহীহ্ গ্রন্থের একাধিক স্থানে উল্লেখ করেছেন । আমরা সহীহ্ বুখারীর ভাষ্য গ্রন্থের প্রথমদিকে ওহীর সূচনা অধ্যায়ে এই হাদীছের সনদ ও মূল পাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । সকল প্রশংসা আল্লাহ্র । ইমাম মুসলিম (র) তীর সহীহ্ গ্রন্থে লায়ছ সূত্রে অনুরূপ উল্লেখ করেছেন। ইউনুস ও মা’মারের বর্ণনা যুহরী থেকে সনদ বাদ দিয়ে উল্লেখ করেছেন যেমন করেছেন ইমাম বুখারী (র)। আমরা মুসলিম-এর অতিরিক্ত বর্ণনা পার্শ্ব টীকায় এ দিকে ইঙ্গিত করেছি যে, ওয়ারাকার বক্তব্য “আমি আপনাকে দৃঢ়ভাবে সাহায্য করতাম” পর্যন্ত বলেই তিনি ক্ষান্ত হয়েছেন । বস্তুত হযরত আইশা (রা)-এর উক্তি, সত্য স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ্ (সা)-এর ওহীর সূচনা হয়, তীর দেখা স্বপ্ন পরবর্তীতে প্রভাত আলোর ন্যায় ফুটে উঠতো । হযরত আইশার এই বক্তব্য উবায়দ ইব্ন উমার লায়ছী থেকে বর্ণনাকৃত মুহাম্মাদ ইব্ন ইসহাক ইব্ন ইয়াসারের বর্ণনাকে সমর্থন করে। এ বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, আমি ঘুমিয়ে ছিলাম । তখন রেশমের তৈরী একটি চাদরে করে একটি কিতাব নিয়ে হযরত জিবরাঈল (আ) আমার নিকট আসেন এবং বলেন, “পড়ুন” । আমি বললাম, আমি কি পড়ব ? তিনি আমাকে সজোরে চেপে ধরলেন আমি আশঙ্কা করছিলাম তাতে আমার না মৃত্যু হয়ে যায় । এরপর তিনি আমাকে ছেড়ে দেন। এরপর থেকে তিনি হযরত আইশা (রা)-এর উল্লিখিত বর্ণনার অনুরূপ বর্ণনা করেন। বস্তুত পরবর্তীতে সজাগ অবস্থায় যে পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথা এই স্বপ্ন ছিল www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।