আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২ আল-বিদায়া ওয়ান নিহায়া তাকে গণক বলব । সে বলল না, সেতো গণক নয় । আমি গণকদেরকে দেখেছি । তার পেশ করা বাণী গণকদের মন্ত্রের ধ্বনির মত নয়। তারা বলল, আমরা তাকে জিনগ্রস্ত বলব । সে বলল, আমি জিনগ্রস্ত ব্যক্তিদেরকে দেখেছি এবং সে সম্পর্কে আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে । তার কথা কিন্তু জিনগ্রস্ত লোকের প্রলাপও নয়, ভালমন্দের মিশ্রণও নয় । তারা বলল, তাহলে আমরা তাকে কবি বলব । সে বলল, সেতো কবি নয় । প্রশংসাগীতি, নিন্দাগীতি, ছোট কবিতা ও বড় কবিতাসহ সকল প্রকারের কবিতা সম্পর্কে আমার অভিজ্ঞতা রায়েছে। তার বক্তব্য তো ‘কবিতা নয়। তারা বলল, তাহলে আমরা তাকে জাদুকর বলব ৷ সে বলল, সে তো জাদুকর নয়। আমি জাদুকরদেরকেও দেখেছি, তাদের জাদুও দেখেছি । তার বাণী জাদুমন্ত্র নয় । জাদুকরের গিঁট দেয়াও নয় । তারা বলল, হে আবূ আব্দ শামস্‌! তাহলে আমরা তাকে কী বলব ? সে বলল, আল্লাহ্র কসম, তার কথায় একটি বিশেষ মাধুর্য রয়েছে। সেটির গোড়ার দিক হল রসসিক্ত। আর শাখা প্রশাখা হল ফল সমুদ্ধ । তার সম্পর্কে তোমরা উপরোক্ত মন্তব্যগুলোর যেটিই বল তাতে সবাই বুঝে নিবে যে, তোমাদের কথা মিথ্যা । তবে তাকে জাদুকর বলাটাই অধিকতর যুক্তিসংগত । সুতরাং তোমরা সকলে তাকে এমন জাদুকর বলবে যে মানুষকে ধর্ম, তার পিতুপুরুষ, তার স্ত্রী ও তার ভাই ও তার জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। এ সিদ্ধান্ত গ্রহণের পর তারা ওয়ালীদের কাছ থেকে বিদায় নেয় । পরবর্তাঁতে তারা লোকজনের অপেক্ষায় থাকে । অবশেষে হজ্জ মওসুম উপস্থিত হয়। তাদের পাশ দিয়ে যারাই যেত তারা ওদেরকে মুহাম্মদ (সা) সম্পর্কে সতর্ক করে দিত এবং তার সম্পর্কে অসত্য কথা শুনাত ৷ এ প্রেক্ষিতে ওয়ালীদ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা এ আয়াত নাযিল করেন ৪ ১29 ১১০ 3 ১ ০১ ১ ০১১১, 14,৬০০ ২.০ আমাকে ছেড়ে দাও এবং তাকে, যাকে আমি সষ্টি করেছি অসাধারণ করে। আমি তাকে দিয়েছি বিপুল ধন-সম্পদ এবং নিত্যসংগী পুত্ৰগণ (৭৪ ৫৪ ১১-১৩) । ওয়ালীদের আসরে উপস্থিত ওই সকল লোক যারা কুরআন সম্পর্কে জাদু, কবিতা ইত্যাদি ০/5১ সুতরাং শপথ আপনার প্রতিপালকের, আমি ওদের সকলকে প্রশ্ন করবই সে বিষয়ে যা ওরা করে (১৫ ? ৯২)! আমি বলি, ওদের অজ্ঞতা ও নিরবুদ্ধিতামূলক মন্তব্য সম্পর্কে অবহিত করে আল্লাহ্‌ তা‘আলা বলেন $ nl SLL Ea eli AL sll ro SLs iA EE তারা এও বলে, এটি অলীক কল্পনা হয়ত সে উদ্ভাবন করেছে, না হয় সে একজন কবি । অতএব, সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শনসহ প্রেরিত হয়েছিল www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।