Contents ১২০ আল-বিদায়া ওয়ান নিহায়া করতেন । এরকম আরো অনেক প্রকারে তারা মুসলমানদের উপর নির্যাতন চালাত । এ সম্পর্কে ইব্ন ইসহাক ও অন্যান্যদের দ্বারা বর্ণিত হাদীছগুলো আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি । এ সকল অত্যাচার-নির্যাতনের প্রেক্ষাপটে মুসলমানগণ রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট অনুরোধ জানিয়েছিলেন তিনি যেন মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ্র নিকট বদ দুআ করেন । অথবা এ দুআ করেন যে, আল্লাহ্ যেন মুসলমানদের বিজয় দান করেন। তিনি এ দু'আ করবেন বলে মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু নির্ধারিত সময়ে তিনি দুআ করেননি বরং পূর্ববর্তী ঈমানদারদের ইতিহাস ও ঘটনা উল্লেখ করেছেন যে, তারা আরো কঠোর ও কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু তবু তারা দীন থেকে কিচ্যুত হননি ৷ প্রসঙ্গক্রমে তিনি মুসলমানদেরকে এ সুসংবাদ দেন যে, দীন-ই-ইসলামকে আল্লাহ্ তা'আলা অতিসত্বর পূর্ণতা দান করবেন । এটিকে বিশ্বময় প্রচারিত ও প্রসারিত করবেন এবং দেশে দেশে এ ধর্মকে এবং এঁ ধর্মের অনুসারীদেরকে সাহায্য করবেন। অবশেষে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যে, সওয়ারী ও মুসাফির ব্যক্তি সানাআ থেকে হাদরামাউত পর্যন্ত দীর্ঘপথ পাড়ি দিবে, একমাত্র আল্লাহ্ ব্যতীত অন্য কারো ভয় তার অন্তরে থাকবে না । এমনকি তার বকরীপালের উপর বাঘের আক্রমণেরও আশংকা থাকবে না। তবে তিনি তাদেরকে বলেছেন যে, তোমরা তাড়াহুড়া করছ। এ প্রেক্ষাপটে বর্ণনাকারী বলেছেন যে, আমাদের মুখে ও হাতে প্রচণ্ড তাপ লাগার কথা অভিযোগ আকারে আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট পেশ করি। তিনি আমাদের অভিযোগ নিরসনে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেননি । অর্থাৎ ওই কঠিন সময়ে আমাদের জন্যে দু'আ করেননি ' এ হাদীছের আলোকে যারা একথা বলেন যে, যুহরের নামায আদায়কালে সূর্যতাপে শীতলতা আসার মত বিলম্ব করা সমীচীন নয় এবং যারা একথা বলেন যে, নামাযের মধ্যে সিজদার সময় মাটিতে হাত রাখা ওয়াজিব, তাদের বক্তব্য সংশয়মুক্ত নয় । এটি ইমাম শাফিঈ (র)-এর দুটো অভিমতের একটি ৷ আল্লাহ্ই ভাল জানেন । রাসূলুল্লাহ্ (সা)-এর বিরুদ্ধে মুশরিকদের তর্ক-বিতর্ক তাদের প্রত্যুত্তরে রাসূলুল্লাহ (সা)-এর যথোপযুক্ত প্রমাণ পেশ এবং গোড়ামি, হিংসা, সত্যদ্রোহিতা ও প্রত্যাখ্যানমূলক মানসিকতার তাড়নায় প্রকাশ্যে তারা সত্য অস্বীকার করলেও মনে মনে তাদের সত্য উপলব্ধি ও সত্যের স্বীকৃতি প্রদান সংক্রান্ত বিবরণ নিম্নে দেয়া হলো। ইসহাক ইব্ন রাহ্ওয়ায়হ বলেন, আবদুর রাষয্যাক (রা).....হযরত ইব্ন আব্বাস (রা) সূত্রে ২" ক্রেন ৷ তিনি বলেন, একদা ওয়ালীদ ইব্ন মুগীরা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট উপস্থিত হঙ ‘এনি তাকে কুরআন পাঠ করে শোনান তাতে সে কুরআনের প্রতি কিছুটা আকৃষ্ট ও বিনম্র হর পড়ে এ সংবাদ আবূ জাহ্লের নিকট পৌছে যায়। সে ওয়ালীদের নিকট এসে বলে, চাচা! আপনার গোত্রের লোকেরা আপনার জন্যে কিছু মালামাল সংগ্রহ করতে চাচ্ছে । ওয়ালীদ বল্ল, কেন কী হয়েছে ? সে বলল, আপনাকে দেখার জন্যে । কারণ, আপনি মুহাম্মদের নিকট গিয়েছেন আপনার পূর্ব ধর্মমত পরিত্যাগ করার জন্যে । ওয়ালীদ বলল, কুরায়শের লোকজন তো জানে যে, আমি তাদের অন্যতম ধনাঢ্য ব্যক্তি । তাহলে ধন-সম্পদের আমার প্রয়োজন কী ? www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।