Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৯ বুখারী (র) বলেন, হুমায়দী....... খাব্বাব (রা) সূত্রে বলেন তিনি বলেছেন, এক সময় আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হই । তখন তিনি কা'বাগৃহের ছায়ায় চাদরকে বালিশর্ূপে ব্যবহার করে শুয়ে ছিলেন। আমরা তখন মুশরিকদের প্রচণ্ড নির্যাতনের শিকার হচ্ছিলাম। আমি তাকে বললাম, “আপনি কি আল্লাহ্র নিকট দু'আ করবেন না ?” আমার কথা শুনে তিনি উঠে বসলেন ৷ রাগে তার মুখমণ্ডল তখন রক্তিম হয়ে উঠেছে। এরপর তিনি বললেন, তোমাদের পূর্বে যারা ছিল লৌহ নির্মিত চিরুনী দিয়ে তাদের দেহ চিরে দেয়া হয়েছে ৷ দেহের মাংসও শিরা ভেদ করে তা’ হাড় পর্যন্ত পৌঁছেছে। এত অত্যাচার নির্যাতনও তাদেরকে দীন " থেকে বিচ্যুত করতে পারেনি । তাদের মাথার উপর করাত রেখে তাদেরকে চিরে দু'টুকরা করে ফেলা হয়েছে । তবু তাদেরকে দীন থেকে বিচ্যুত করতে পারেনি । মহান আল্লাহ্ আমাদের এই দীনকে নিশ্চয়ই পূর্ণতা দান করবেন। শেষে এমন এক পরিবেশ তৈরী হবে যে, পথিক সানাআ থেকে হাদরামাউত পর্যন্ত দীর্ঘ পথ নিরাপদে অতিক্রম করবে। একমাত্র আল্লাহ্ ব্যতীত অন্য কাউকে সে ভয় করবে না৷ রাবী বুনান এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছে, “তখন পথিক তার বকরীপালে বাঘের আক্রমণের আশংকাও করবে না ।” অন্য এক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, “তোমরা কিন্তু তূরা করে অস্থির হয়ে পড়ছ” এ অংশটি শুধু ইমাম বুখারী (র) উদ্ধৃত করেছেন । ইমাম মুসলিম এটুকু উদ্ধৃত করেননি ৷ খাব্বাব (রা) থেকে অন্য সূত্রে একটি হাদীছ বৰ্ণিত হয়েছে। সেটি এটি অপেক্ষা সংক্ষিপ্ত । আল্লাহ্ই ভাল জানেন । ইমাম আহমদ (র) বলেন, আবদুর রহমান .......... খাব্বাব (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি বলেন, যুহরের নামাযের সময়ে প্রচণ্ড গরম লাগার কথা অভিযোগ আকারে আমরা রাসূলুল্লাহ্ (সা)-কে জানাই । আমাদের অভিযোগ নিরসনে তিনি তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেননি । ইব্ন জাফরের বর্ণনায় আছে যে, “তিনি অভিযোগ রূপে এটি গ্রহণ করেননি । ইমাম আহমদ (র) আরো বলেন সুলায়মান ইব্ন দাউদ ........ খাব্বাব (রা) সূত্রে বলেছেন। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট দাবদাহের অভিযোগ পেশ করলাম । তিনি আমাদের অভিযোগ নিরসনে কোন ব্যবস্থা নিলেন না । শু“বা বলেন, অর্থাৎ মধ্যাহ্নের দাবদাহ । ইমাম মুসলিম, নাসাঈ, বায়হাকী প্রমুখ (র) আবূ ইসহাক সুবাঈ ........ খাব্বাব (রা) সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন । আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট প্রচণ্ড খরতাপের অভিযোগ পেশ করি । বায়হাকীর বর্ণনায় অতিরিক্ত আছে, “আমাদের হাতে ও মুখে প্রচণ্ড গরম লাগার অনুযোগ করি । আমাদের অনুযোগ নিরসনে তিনি তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেননি । অন্য এক বর্ণনায় আছে যে, “আমরা প্রচণ্ড গরমের মধ্যে নামায আদায় সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা):এর নিকট অনুযোগ করি । তিনি তা নিরসনে কোন তাৎক্ষণিক ব্যবস্থা নেননি । ইবন মাজাও সংক্ষিপ্ত আকারে অনুরূপ বর্ণনা করেছেন । প্রথম হাদীছের মর্ম এই ছিল যে, মুশরিকগণ কর্তৃক প্রচণ্ড উত্তপ্ত মরুভূমিতে নির্যাতন করার কথা তারা অভিযোগ আকারে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট পেশ করেন। ওরা মুসলমানদেরকে উপুড় করে মাটিতে ফেলে টেনে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।