Contents ১১৮: আল-বিদায়া ওয়ান নিহায়া নির্যাতনের মুখে আত্মরক্ষার জন্যে ওদের কথামত এরূপ বলতেই হত ৷ আমি বলি, এ ধরনের পরিস্থিতি ও প্রেক্ষাপটে আল্লাহ্ তা'আলা নাযিল করলেন ৪ eS SEE SEL CEG SS WN LBC SE UK IEE LEE Ee “কেউ ঈমান আনয়নের পর আল্লাহ্কে অস্বীকার করলে এবং কুফরীর জন্যে হৃদয় উন্যুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গযব এবং তার জন্যে আছে মহাশাস্তি। তবে তার জন্যে নয় যাকে কুফরী করার জন্যে বাধ্য করা হয়। কিন্তু তার অন্তর ঈমানে অবিচলিত (১৬-১০৬). বস্তুত তাদের প্রতি আপতিত নৃশংস জুলুম ও অত্যাচারের প্রেক্ষিতে তারা নিরূপায় হয়ে গিয়েছিল । আল্লাহ্ তা'আলা নিজ কুদরত ও শক্তিতে আমাদেরকে ওই প্রকারের জুলুম-নিৰ্ধাতন থেকে রক্ষা করুন । ইমাম আহমদ (র) বলেন, আবূ মুআবিয়া........ হা বন এ ৰা বাত বা করেন, তিনি বলেছেন, আমি এক সময় কর্মকার ছিলাম । ‘আস ইব্ন ওয়াইলের নিকট আমার কিছু পাওমা ছিল । পাওনা উসুল করার জন্যে আমি তার নিকট উপস্থিত হই ৷ সে বলে, তুমি যতক্ষণ ‘মুহাম্মদ (সা)-কে প্রত্যাখ্যান না করবে ততক্ষণ তোমার পাওনা পরিশোধ করব না। তখন আমি বললাম, “আমি মুহাম্মদ (সা)-কে কখনো প্রত্যাখ্যান করব না। এমনকি তোমার মৃত্যু হলে এবং মুত্যুর পর তুমি পুনরুথিত হলেও না তখন সে বলল, “তাহলে আমার মৃত্যুর পর আমি পুনরুণ্িত হলে তখন সেখানে আমার ধন-সম্পদ ও ছেলে মেয়ে নিশ্চয়ই থাকবে । তুমি তখন আমার নিকট এসো, আমি সেখানে তোমার পাওনা পরিশোধ করে দেবো । এ প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা নাযিল করলেন ৪ Lie LAS sl Salt Lb] alps YG 593 JE LSE AS sl oslo UE LE te SE pe SG Uk Le CE SS Ve A HOPE EIEE আপনি কি লক্ষ্য করেছেন ওই ব্যক্তির প্রতি যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, “আমাকে ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি দেয়া হবেই ৷” সে কি অদৃশ্য সম্বন্ধে অবগত হয়েছে অথবা দয়াময়ের পক্ষ থেকে প্রতিশ্রুতি লাভ করেছে ? কখনই নয়, সে যা বলে তা আমি লিখে রাখবই এবং তার শাস্তি বৃদ্ধি করতে থাকব । সে যে বিষয়ে কথা বলে, তা থাকবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসবে একা (১৯ ৪ ৭৭)। ইমাম বুখারী, মুসলিম ও অন্যান্যরা আ“মাশ সূত্রে হাদীছটি বর্ণনা করেছেন । সহীহ্ বুখারীর ভাষ্য এই $£ “আমি মক্কায় কর্মকার ছিলাম । আস ইব্ন ওয়াইলকে আমি একটি তরবারি বানিয়ে দিই ৷ পরে পারিশ্রমিক নিতে তার নিকট উপস্থিত হই । এরপর তিনি পূর্ণ হাদীছটি বর্ণনা করেন। ১. অন্য বর্ণনায় আবূ জাহ্ল তার লজ্জাস্থানে আঘাত করে বলে উল্লিখিত হয়েছে । -সম্পাদকচ্বয় www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।