Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৭ ভরদুপুরে প্রচণ্ড তাপদকপ্ধ মরুভূমিতে ফেলে রেখে তাদেরকে নির্যাতন করত । রাসূলুল্লাহ্ (সা) তাদের নিকট যেতেন এবং বলতেন “হে ইয়াসির পরিবার! ধৈর্য ধারণ কর । তোমাদের জন্যে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে৷” বায়হাকী (র) ...... হযরত জাবির (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (সা) আম্মার ও তার পরিবারের লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদের প্রতি অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছিল । রাসূলুল্লাহ্ (সা) বললেন ‘হে আন্মার ও ইয়াসিরের পরিবার । তোমরা সুসংবাদ গ্রহণ কর, তোমাদের প্রতিশ্রুত স্থান হল জান্নাত । আম্মারের মাকে তারা প্রাণে মেরে ফেলেছিল । শেষ মুহুর্ত পর্যন্ত তিনি ইসলাম ব্যতীত অন্য সব কিছু প্রত্যাখ্যান করেছিলেন । তিনিই ছিলেন "ইসলামের প্রথম শহীদ’ । ইমাম আহমদ....... মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, ইসলামে প্রথম LUT এবং তাতে তার মৃত্যু হয় । এটি মুরসাল বর্ণনা । মুহাম্মদ ইব্ন ইসহাক বলেন, পাপিষ্ঠ আবূ জাহ্ল ছিল অন্যতম প্রধান ব্যক্তি, যে কুরায়শ ংশীয় লোকজন নিয়ে মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন চালাত । কোন মর্যাদাবান ও আত্মরক্ষায় সক্ষম সন্ত্রান্ত ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এই সংবাদ পাওয়ার পর সে দ্রুত তার নিকট গিয়ে উপস্থিত হত এবং তাকে অপমান ও লাঞ্চিত করত এবং বলত তুমি তোমার পিতুধর্ম ত্যাগ করেছ । অথচ তোমার পিতা তোমার চেয়ে অনেক ভাল লোক ছিলেন । তোমার জ্ঞানকে আমরা অবশ্যই অজ্ঞতা ও মূর্খতারূপে চিহ্নিত করব । তোমার মতামতকে আমরা অবশ্যই ভ্রান্ত আখ্যায়িত করব । ইসলাম গ্রহণকারী ব্যক্তি ব্যবসায়ী হলে সে বলত, আল্লাহর কসম,তোমার ব্যবসাকে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত করে দিব এবং তোমার ধন-সম্পদ ধ্বংস করে দেব । ইসলাম গ্রহণকারী ব্যক্তি দুর্বল হলে সে তাকে প্রহার করত এবং তার উপর জুলুম-অত্যাচার চালাত ৷ আল্লাহ্ তা'আলা আবু জাহ্লের উপর লা‘নত বর্ষণ করুন । ইব্ন ইসহাক বলেন, হাকীম ইব্ন জুবায়র বর্ণনা করেছেন, সাঈদ ইব্ন জুবায়র সূত্রে তিনি বলেন, আমি আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা)-কে জিজ্ঞেস করেছিলাম যে, মুশরিকরা কি সাহাবীগণের উপর এমন জঘন্য নির্যাতন চালাত যাতে তারা ধর্মত্যাগে বাধ্য হওয়ার পর্যায়ে চলে যেতেন এবং যে অবস্থায় ইসলাম-ত্যাগ গ্রহণযোগ্য ওযররূপে বিবেচিত হত ? উত্তরে তিনি বললেন, হ্যা তাই হত । আল্লাহ্র কসম, মুশরিকরা এক-একজন সাহাবীকে প্রহার করত, উপোস রাখত এবং তৃষ্ণার্ত করে রাখত-যাতে করে সংশ্লিষ্ট সাহাবী দুর্বল হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যেতেন যে, সোজা হয়ে বসতেও পারতেন না । ফলে, ধর্মান্তরের যে প্রস্তাব ওরা দিত বাধ্য হয়ে তাকে তা বাহ্যিকভাবে গ্রহণ করতে হত । শেষ পর্যন্ত ওরা তাকে বলত, আল্লাহ্ ব্যতীত লাত এবং মানাত দু’জন উপাস্য নয় কি ? তিনি মুখে বলতেন, হ্যা । ওদের প্রচণ্ড ১. নারীদের মধ্যে তিনিই প্রথম শহীদ ছিলেন বটে, তবে নারী-পুরুষ নির্বিশেষে ইসলামের প্রথম শহীদ ছিলেন হযরত খাদীজার পূর্বের স্বামীর গুরসজাত সন্তান হযরত হারিছ (রা) ---সম্পাদকচ্বয় ৷ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।