Contents ১১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বলেন, আবু কুহাফা তদীয় পুত্র আবূ বকরকে বলেছিলেন, হে বৎস । আমি তো তোমাকে দেখছি যে, তুমি শুধু দুর্বল দাসদাসীগুলো মুক্ত করছ । ক্রীতদাস মুক্ত করতে গিয়ে তুমি যদি স্বাস্থ্যবান ও শক্তিশালী লোক মুক্ত করতে, তবে তারা তোমাকে রক্ষা করতে পারত এবং তোমার পাশে দাড়াত। তখন আবূ বকর (রা) বলেছিলেন, পিতা! আমার এ কাজের পেছনে একটি মহৎ উদ্দেশ্য রয়েছে বর্ণনাকারী বলেন, এরপর একথা সর্বত্র আলোচিত হয়েছে যে, হযরত আবূ বকর (রা) ও তার পিতার কথোপকথন উপলক্ষে.নিম্নোক্ত আয়াতগুলো নাযিল হয় ৪ EOF CUE srl ENCE AU Ge il al all A সুতরাং কেউ দান করলে, মুত্তাকী হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্যে সুগম করে দিব সহজ. পথ । এবং কেউ কাপর্ণ্য করলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে আর যা উত্তম তা বর্জন করলে তার জন্যে আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ । এবং তার সম্পদ তার কোন কাজে আসবে না যখন সে ধ্বংস হবে৷ আমার কাজ তো কেবল পথ-নির্দেশ করা। আমি তো মালিক পরলোকের ও ইহলোকের । আমি তোমাদেরকে লেলিহান অগগু সম্পর্কে সতর্ক করে দিয়েছি । তাতে প্রবেশ করবে সে যে নিতান্ত হতভাগ্য ৷ যে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়। আর সেটি থেকে বনুদূরে রাখা হবে পরম মুত্তাকীকে যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্যে এবং তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদানে নয়। কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় । সে তো অচিরেই সন্তোষ লাভ করবে (৯২ ৪ ৫-২১) । ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে, ইমাম আহমদ (র) ও ইব্ন মাজা (র) আসিম ইব্ন বাহদালা........ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছেন সাতজন । রাসূলুল্লাহ্ (সা)-আবূ বকর (রা), আম্মার (রা), আম্মারের মা সুমাইয়া (রা), সুহায়ব (রা), বিলাল (রা) এবং মিকদাদ (রা) ৷ তাদের মধ্যে TOO SU ETT ELI মাধ্যমে তিনি আবূ বকর (রা)-কে রক্ষা করেছেন । অবশিষ্ট সকলকে মুশরিকরা ধরে নিয়ে যায় এবং লোহার বর্ম পরিয়ে প্রখর রৌদ্রে ফেলে রাখে । ফলে, হযরত বিলাল (রা) ব্যতীত অন্যান্যরা বাহ্যত মুশরিকদের নির্দেশ মেনে নেন । হযরত বিলাল (রা) এমন ছিলেন যে, আল্লাহ্র সন্তুষ্টি কামনায় নিজের জীবনকে তিনি তুচ্ছ জ্ঞান করতেন এবং নিজের সম্পৃদায়ের নিকটও তিনি তেমন গুরুত্বপূর্ণ বিবেচিত হতেন না । তাই তারা তাকে ধরে নিয়ে যায় এবং ছোট ছোট ছেলেমেয়েদের হাতে তুলে দেয়৷ গলায় রশি বেঁধে তারা তাকে মক্কার পথে পথে ঘুরাতে থাকে । হযরত বিলাল শুধু বলছিলেন, ‘আহাদ’ ‘আহাদ’ । সুফিয়ান ছাওরী (র) উক্ত হাদীছ মানসূর সূত্রে তিনি মুজাহিদ থেকে মুরসাল রূপে বর্ণনা করেছেন। ইব্ন ইসহাক বলেন, বনু মাখযুম গোত্রের লোকেরা আম্মার ইব্ন ইয়াসির, তার পিতা এবং মাতাকে খোলা প্রান্তরে নিয়ে যেত । তাদের গোটা পরিবার ইসলামে দীক্ষিত হয়েছিল। ওরা www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।