Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৫ এ নৃশংস অত্যাচারে জড়িত ছিল তাদের নিকট গেলেন এবং বললেন আমি আল্লাহ্র কসম করে বলছি, তোমরা যদি তাকে এভাবে হত্যা কর, তবে আমি তাকে একজন দরবেশরূপে গণ্য করবো। আমি বলি, কেউ কেউ এ বর্ণনাটিকে মর্মগত দিক থেকে বাস্তবতাবর্জিত বলে গণ্য করেন। কারণ, রাসূলুল্লাহ্ (সা)-এর ওহীপ্রাপ্তির পরপর ওহী বিরতির মেয়াদকালে ওয়ারাকা ইব্ন নাওফিলের মৃত্যু হয়। আর প্রথম যুগে যারা ইসলামগ্রহণ করেছেন তাদের ইসলামগ্রহণ ছিল ওহী বিরতির মেয়াদশেষে ',১১২]। (43. নাযিল হওয়ার পর ৷ তাহলে হযরত বিলালের অত্যাচারিত হওয়ার প্রান্ধালে ওয়ারাকা তীর পাশ দিয়ে যেতে পারেন কী করে ? সুতরাং এ বর্ণনার গ্রহণযোগ্যতা সন্দেহাতীত নয় । ইব্ন ইসহাক উল্লেখ করেছেন যে, হযরত বিলালের নির্যাতিত হাওয়ার সময় হযরত আবূ বকর (রা) ওদিক দিয়ে যাচ্ছিলেন । এরপর একটি কৃষ্ণাঙ্গ ক্রীতদাসের বিনিময়ে তিনি উমাইয়া ইব্ন খাল্ফ থেকে তাকে কিনে নিয়ে মুক্ত করে এই কঠোর নির্যাতন থেকে রেহাই দেন । হযরত আবূ বকর (রা) ইসলাম গ্রহণকারী যাদেরকে ক্রয় করে নিয়েছিলেন সে সকল ক্রতদাস ও. ক্রীতদাসীর সংখ্যা অনেক ৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত বিলাল (রা), আমির ইব্ন ফুহায়রা (রা) উদ্মু উমায়স> (রা), তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল । পরে আল্লাহ্ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন । নাহদিয়্যা (রা) ও তার কন্যা ৷ তাদেরকে বনু আবদুদ্দার গোত্র থেকে তিনি ক্রয় করেছিলেন তাদের মহিলা মালিক তাদেরকে পাঠিয়েছিল গম ভাঙ্গার জন্যে । হযরত আবূ বকর (রা) শুনছিলেন যে, তাদের মালিক বলছিল আল্লাহ্র কসম, আমি কখনো তোমাদের দু'জনকে মুক্তি দেবো না৷ তখন হযরত আবূ বকর (রা) বললেন, হে অমুকের মা! তুমি তোমার শপথ ভেঙে ফেল । সে বলল, আপনি বরং তার ব্যবস্থা করুন । আপনি তো ওদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন । আপনি গিয়ে ওদেরকে মুক্ত করুন ৷ তিনি বললেন, কত মূল্যে তুমি ওদেরকে আমার নিকট হস্তান্তর করবে ? সে বলল, এত এত মূল্যে । হযরত আবূ বকর (রা) বললেন, আমি ওদেরকে গ্রহণ করলাম । এখন ওরা দু'জন মুক্ত । তোমরা যাও, ওর গম ওকে ফিরিয়ে দাও ৷ তারা বললেন, হে আবু বকর (রা) । পেষার কাজ শেষ করে আমরা তা ফিরিয়ে দেবো ? তিনি বললেন, এটা তোমাদের ইচ্ছা । হযরত আবূ বকর (রা) বনু মুআন্মাল গোত্রের একটি ক্রীতদাসী ক্রয় করেছিলেন। বনু মুআম্মাল গোত্র হল বনু আদী গোত্রের একটি শাখা গোত্র । ইসলামগ্রহণের কারণে উমর যাকে প্রহার করতেন । ইব্ন ইসহাক বলেন, মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্ ইবৃন আবূ আতিক বর্ণনা করেছেন আমির ১. আসলায়ন গ্রন্থে রয়েছে উম্মু উমায়স ৷ বিশুদ্ধ অভিমত এই যে, যার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল তিনি হলেন যিমনিরাহ । হতে পারে যে, অনুলেখকের লেখার সময় ওই নামটি ছুটে যায় । কারণ, ইব্ন হিশাম ওই নামটি উম্মু উমায়সের পর উল্লেখ করেছেন । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।