Contents ১১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া JSR SUL LE Ey ~ ELD ES Ld EL আমি নিজেকে দিয়ে তার চারিদিকে রক্ষাব্যুহ তৈরী করেছি এবং তাকে নিরাপদ রেখেছি । আমার চোখের পানি এবং বক্ষ পেতে দিয়ে তার প্রতি আগত আক্রমণ আমি প্রতিহত করেছি । ইব্ন হিশাম বলেন, কাসীদার এই অংশটি বিশুদ্ধ সূত্রে আমার নিকট পৌঁছেছে। কতক কবিতা বিশেষজ্ঞ এ কাসীদার অধিকাংশ বিশুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন । আমি বলি এটি একটি সুদীর্ঘ, উচ্চাদের ও প্রাঞ্জল কবিতা ৷ য'কে এর রচয়িতা বলে প্রকাশ করা হয়েছে তিনি ব্যতীত অন্য কারো পক্ষে এমন কবিতা রচনা করা সম্ভবও নয় । এটি সাবআ মু‘আল্লাকাত অপেক্ষা অধিকতর উন্নত এবং ভাব ও বিষয়ের উৎকর্ষতার দিক থেকে ওই' সবগুলো থেকে উত্তম। উমাবী আরো কিছু অতিরিক্ত চরণ সংযোজন করে কাসীদাটি তার মাগাযী গ্রন্থে উল্লেখ করেছেন। আল্লাহই ভাল জানেন । পরিচ্ছেদ ইব্ন ইসহাক বলেন, এরপর তারা ইসলাম গ্রহণকারী রাসূলুল্লাহ্ (সা)-এর অনুসারী সাহাবীগণের উপর নির্যাতন শুরু করে। প্রত্যেক গোত্রের লোকজন তাদের নিজ নিজ গোত্রের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে । ইসলাম ত্যাগে বাধ্য করার জন্যে তারা দুর্বল মুসলমানদেরকে বন্দী করে রাখা, ক্ষুধা-তৃষ্ণায় কষ্ট দেয়া, প্রহার করা এবং প্রখর রৌদ্রে উত্তপ্ত মরুভূমিতে পাথর চাপা দেয়াসহ নানা প্রকারের নির্যাতন চালাতে থাকে । সীমাহীন নির্যাতনের মুখে কেউ কেউ বাহ্যিক ভাবে ইসলাম ত্যাগের কথা উচ্চারণ করেন। আবার শত নির্যাতনের মুখেও কেউ কেউ ইসলাম ধর্মে অবিচল থাকেন এবং আল্লাহ্ তা‘আলা তাদেরকে মুশরিকদের হাত থেকে রক্ষা করেন। হযরত আবূ বকর (রা)-এর ক্রৌতদাস হযরত বিলাল (রা) ছিলেন তখন বনু জুমাহ্ গোত্রের ক্রীতদাস । জন্মগতভাবে তিনি ওদের ক্রীতদাস ছিলেন। তার পুরো নাম বিলাল ইব্ন রাবাহ। মায়ের নাম হামামা । তিনি ছিলেন একজন পুণ্যাত্মা খাঁটি মুসলমান । তার মালিক কাফির উমাইয়া ইব্ন খাল্ফ প্রচণ্ড রৌদ্রতাপদপ্ধ দুপুরে তাকে মাঠে নিয়ে যেত । তারপর তাকে চিৎ করে শুইয়ে বুকের উপর বড় বড় পাথর চাপিয়ে দেয়ার নির্দেশ দিত । তার নির্দেশানুসারে হযরত বিলাল (রা)-এর বুকের উপর বড় বড় পাথর চাপিয়ে দেয়া হত । এরপর পাষণ্ড উমাইয়া বলত, আল্লাহ্র কসম, যতক্ষণ তুই মুহাম্মাদকে ছেড়ে দিয়ে লাত ও উষ্যার উপাসনা না করবি কিংবা যতক্ষণ তোর মৃত্যু না হবে ততক্ষণ তুই এভাবেই থাকবি। কিন্তু এ অবস্থায়ও হযরত বিলাল (রা) অবিরত বলতে থাকতেন, আহাদ, আহাদ আল্লাহ্ এক! আল্লাহ এক!! ইব্ন ইসহাক বলেন, হিশাম ইব্ন উরওয়া তার পিতার বরাতে আমাকে বলেছেন যে, হযরত বিলাল (রা) এভাবে নির্যাতিত হচ্ছিলেন আর ‘আহাদ আহাদ’ বলে ঘোষণা দিচ্ছিলেন। এ অবস্থায় ওয়ারাকা ইব্ন নাওফিল তার পাশ দিয়ে যাচ্ছিলেন । তিনি বললেন, হায় আল্লাহ্ এ যে বিলাল । এরপর তিনি উমাইয়া ইব্ন খাল্ফ এবং জুমাহ গোত্রের যারা www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।