Contents ১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া এ আয়াতগুলো নিয়ে রাসূলুল্লাহ্ (সা) ফিরে এলেন । তখন তার হৃৎপিণ্ড থরথর করে কাপছিল। তিনি ফিরে এলেন হযরত খাদীজা (রা)-এর নিকট এবং বললেন, আমাকে চাদরে ঢেকে দাও,’ আমাকে চাদরে ঢেকে দাও! তিনি তাকে চাদরে ঢেকে দিলেন । এক সময় তীর ভয় কেটে গেল । তিনি হযরত খাদীজা (রা)-এর নিকট ওই ঘটনা বর্ণনা করে বললেন, আমি তো আমার জীবন সম্পর্কে শংকিত হয়ে পড়েছি । খাদীজা (রা) বললেন, না কখনো নয়, আল্লাহ্র কসম, তিনি কখনও আপনাকে লাঞ্চিত করবেন না। আপনি তো আত্মীয়তা রক্ষা করেন, মেহমানদের সমাদর করেন, অন্যের বোঝা বহন করেন । নিঃস্ব ও কপর্দক হীনদের উপার্জনের ব্যবস্থা করেন । বিপদাপদে অন্যকে সাহায্য করেন । এরপর হযরত খাদীজা (রা) তাকে নিয়ে তার চাচাত ভাই ওয়ারাকা ইব্ন নাওফিল ইব্ন আসাদ ইব্ন আবদুল উষ্যা-এর নিকটে গেলেন জাহিলী যুগে এ ব্যক্তি খৃষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষায় পুস্তকাদি লিপিবদ্ধ করতেন । আল্লাহ্র দেওয়া সামর্থ অনুযায়ী তিনি ইনজীল থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন । তিনি তখন বৃদ্ধ, দৃষ্টিশক্তি হীন । হযরত খাদীজা (রা) বললেন, “চাচাত ভাই! আপনার ভাতিজা কী বলেন তা শুনুন! রাসূলুল্লাহ্ (সা)-কে সম্বোধন করে ওয়ারাকা বললেন, ভাতিজা! আপনি কি দেখেছেন ? রাসূলুল্লাহ্ (সা) যা’ যা’ দেখেছেন তা তাকে অবহিত করলেন । ওয়ারাকা বললেন, ইনিতো গোপন বাৰ্তাবাহক, যিনি মূসা (আ)-এর নিকট আসতেন, হায়! ওই সময়ে আমি যদি শক্ত-সমর্থ যুবক থাকতাম, আমি যদি জীবিত থাকতাম, যে সময়ে আপনার সম্পৃদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে! রাসূলুল্লাহ (সা) বললেন, ওরা কি আমাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে ? ওয়ারাকা বললেন, জী হ্যা, আপনি যা নিয়ে এসেছেন এরূপ বাণী নিয়ে ইতোপূর্বে যিনিই এসেছেন তার প্রতিই শত্রুতা পোষণ করা হয়েছে। আপনার যুগে আমি যদি বেঁচে থাকতাম তবে আপনাকে দৃঢ়ভাবে সাহায্য করতাম । এ ঘটনার পর অল্প দিনের মধ্যেই ওয়ারাকা ইব্ন নাওফিল ইনতিকাল করেন । এদিকে সাময়িকভাবে ওহী আগমন বন্ধ হয়ে যায়।* এতে রাসূলুল্লাহ্ (সা) দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। আমাদের নিকট যে বর্ণনা এসেছে, তা থেকে বুঝা যায়, তিনি এতই চিন্তিত হয়ে পড়েছিলেন যে, তিনি কয়েক বার ঘর থেকে বেরিয়েছিলেন পাহাড়ের চূড়া থেকে নিজেকে নীচে ফেলে দেয়ার জন্যে ৷ বস্তুত যখনই তিনি নিজেকে নীচের দিকে ফেলে দেয়ার জন্যে পাহাড়ের চূড়ায় উঠার পূর্ণ প্রস্তুতি নিয়েছেন, তখনই হযরত জিবরাঈল তার নিকট উপস্থিত হয়ে বলেছেন ঃ ‘হে মুহাম্মদ (সা)! আপনিতো আল্লাহ্র রাসূল, এটি ধ্ব সত্য । এতে তীর অস্থিরতা কেটে শাস্তি আসত এবং তার মন শান্ত হত । তিনি ঘরে ফিরে আসতেন । ওহী বিরতির এই মেয়াদ দীর্ঘ হলে তিনি এরূপ অস্থির হয়ে উঠতেন এবং অনুরূপভাবে পাহাড়ের চূড়ায় আরোহণ চু. AEE -আমাকে উটের পিঠে তুলে দাও । ২. এ পর্যন্ত সহীহ্ বুখারীর'বর্ণনা সমাপ্ত ৷ বর্ণনায় শব্দগত তারতম্য আছে বটে কিন্তু অর্থগত কোন পার্থক্য নেই । www.eelm.weeblly.com
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.