Contents রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি ওহী নাযিলের সূচনা এবং প্রথম ওহী রাসুলুল্লাহ (সা)-এর প্রতি ওহী নাযিলের সূচনা এবং প্রথম ওহী রাসূলুল্লাহ্ (সা)-এর বয়স যখন ৪০ বছর, তখন ওহীর সূচনা হয় । ইব্ন জারীর (র) ইব্ন আব্বাস ও সাঈদ ইব্ন মুসায়্যাব (রা)-এর বরাতে উদ্ধৃত করেছেন যে, তখন রাসূলুল্লাহ্ (সা)-এর বয়স ছিল ৪৩ বছর । ইমাম বুখারী (র) বলেন, ইয়াহ্ইয়া ইব্ন বুকায়র হযরত আইশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি ওহী নাযিলের সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে । তিনি যে স্বপ্নই দেখতেন তা প্রভাত' আলোর ন্যায় ফুটে উঠতো ৷ এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠলেন তখন তিনি হেরাগুহায় একাকী অবস্থান করতে লাগলেন সেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন । তিনি তার পরিবারের নিকট প্রত্যাবর্তনের পূর্বে একাধারে কয়েক রাত সেখানে ইবাদতরত থাকতেন । এ সময়ের জন্যে প্রয়োজনীয় আহার্যাদি সঙ্গে নিয়ে যেতেন ৷ তারপর হযরত খাদীজার কাছে ফিরে পুনরায় আহার্যাদি নিয়ে যেতেন । অবশেষে হেরা গুহায় তার নিকট সত্য এল ৷ তার নিকট ফেরেশতা আসলেন এবং বললেন, আপনি পাঠ করুন ৷ রাসূলুল্লাহ্ (সা) বললেন, আমি তো পাঠ করতে পারি না। রাসূলুল্লাহ্ (সা) বলেন, এরপর তিনি আমাকে সজোরে চেপে ধরলেন । তাতে আমি আমার সহ্যের শেষ সীমায় গিয়ে পৌছি। তারপর তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেন £ পড়ুন, আমি বললাম, আমি তো পাঠ করতে পারি না । তখন তিনি দ্বিতীয় বার আমাকে সজোরে চেপে ধরেন । তাতে আমি আমার সহ্যের শেষ সীমায় পৌছে যাই । তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেনঃ পড়ুন, আমি বললাম, আমি পাঠ করতে পারি না । রাসূলুল্লাহ্ (সা) বললেন, তিনি তৃতীয় বার আমাকে সজোরে চেপে ধরেন। আমি আমার সহ্যের শেষ সীমায় পৌছে যাই। এবারও তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেন £ dao tL re sll PIES iol Sle re JY SE SE SHLD, al il le ME SL ole lL ole UE RAE EEE যিনি সৃষ্টি করেছেন । যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে । পড়ুন, আপনার প্রতিপালক তো মহান মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন । শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।