৯৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা এই নীতির ভিত্তিতেই সাহাবীগণের বর্ণনা গ্রহণ করেছেন । সাহাবীগণ পরস্পরে যুদ্ধ করেছেন, বিভিন্ন বিরোধিতা ও জাগতিক সমস্যায় পড়েছেন, কিন্তু কখনো কোনোভাবে প্রমাণিত হয়নি যে, তাদের মধ্য, থেকে কেউ কোনো অবস্থাতে রাসূলুল্লাহ (3%)-এর নামে মিথ্যা বলেছেন। সাহাবীদের বিরুদ্ধে যারা বিষোদগার করেন, তারা একটিও প্রমাণ পেশ করতে পারেন নি যে, অমুক ঘটনায় অমুক সাহাবী হাদীসের নামে মিথ্যা বলেছেন বলে প্রমাণিত হয়েছিল। রাসূলুল্লাহ (ু)-এর নামে মিথ্যা বলেছেন বলে'কোনো তথ্য প্রমাণিত হয় নি। কাজেই তাদের দেওয়া তথ্য গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই । কোনো সাধারণ সন্দেহের ভিত্তিতে, হয়ত তিনি মিথ্যা বলেছেন এই ধারণার উপরে কারে সাক্ষ্য প্রত্যাখ্যান করা যায় না। (২) আমরা দেখেছি যে, সাহাবীগণ হাদীস গ্রহণ ও বিচারের সময় তা নিরীক্ষা করতেন। অন্যান্য সাহাবীর বর্ণনা তারা অনেক সময় যাচাই করেছেন। একটি ঘটনাতেও কারো ক্ষেত্রে কোনো মিথ্যা বা জালিয়াতি ধরা পড়ে নি। বরং সাহাবীগণের সত্যবাদিতা, সততা, ও এক্ষেত্রে তাদের আপোসহীনতা ইতিহাস- খ্যাত ৷ হাদীস বর্ণনা ও গ্রহণের ক্ষেত্রে তাদের সতর্কতা ছিল অতুলনীয় । (৩) যে কোনো ধর্ম প্রচারক বা মতাদর্শের প্রতিষ্ঠাতার মত ও পরিচয় তার সহচরদের মাধ্যমেই লাভ করা সম্ভব । এজন্য সকল ধর্মেই নবী, রাসূল বা ধর্ম-প্রবর্তকের সহচরদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এদের উপর নির্ভর করা ছাড়া কোনোভাবেই নবী বা রাসুলের বাণী, বাক্য ও আদর্শ জানা সম্ভব নয় । সাহাবীগণের প্রতি সন্দেহ বা অনাস্থার অর্থই হলো রাসুলুল্লাহ ($ু)-কে অস্বীকার করা এবং ইসলামকে ব্যবহারিক জীবন থেকে মুছে দেওয়া । কারণ কুরআন, হাদীস বা ইসলাম সবই এ সকল সাহাবীর মাধ্যমে আমরা লাভ করেছি। (8) সাহাবীগণের সততায় অবিশ্বাস করার অর্থ রাসূলুল্লাহ (সু্ল)-এর নবুওয়ত অবিশ্বাস করা। যারা মনে করেন যে, অধিকাংশ সাহাবী স্বার্থপর, অবিশ্বাসী বা ধর্মত্যাগী ছিলেন, তারা নিঃসন্দেহে মনে করেন যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ (3%) একজন ব্যর্থ নবী ছিলেন (নাউযু বিল্লাহ!) । লক্ষ মানুষের সমাজে অজ্ঞাত অখ্যাত দুই চার জন্য মুনাফিক থাকা কোনো অসম্ভব বিষয় নয়। কিন্তু যারা দীর্ঘদিন রাসূলুল্লাহ (3)-এর সাহচর্যে থেকেছেন এবং - সাহাবী হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন, তাদেরকেও যদি কেউ ‘প্রবঞ্চক’ বলে দাবি করেন, তবে তিনি মূলত রাসুলুল্লাহ (3ু্ত)-এর ব্যর্থতার দাবি করছেন। একজন ধর্ম প্রচারক যদি নিজের সহচরদের হৃদয়গুলিকে ধার্মিক বানাতে না পারেন, তবে তিনি কিভাবে অন্যদেরকে ধার্মিক বানাবেন! তার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।