যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ৯৭ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলতেন । প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারাক (১৮১হি) বলেন, আব্দুল্লাহ ইবনুল মুহার্রিরের নেক আমল, বুজুরগী ও aE SENT Ce UE Le IRE যদি এখতিয়ার দেওয়া হতো যে, তুমি জান্নাতে যাবে অথবা আব্দুল্লাহ ইবনুল মুহাররিরের সাথে সাক্ষাত করবে. তাহলে আমি তার সাথে সাক্ষাতের পরে জান্নাতে যেতে চেতাম ৷ কিন্তু যখন আমি তার সাথে সাক্ষাত করলাম তখন তার বর্ণিত হাদীসের মধ্যে মিথ্যার ছড়াছড়ি দেখে আমার মনের সব ভক্তি উবে গেল৷ ছাগলের শুকনো লাদিও আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় ৷*** ১. ৪. ৫. সাহাবীগণের সততা এভাবে প্রতিটি হাদীস বর্ণনাকারীর ক্ষেত্রে মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণ ব্যক্তিগত সততা ও বর্ণনার যথার্থতা অত্যন্ত সুক্মভাবে নিরীক্ষা ও যাচাই করেছেন। 'রাবী'র ব্যক্তিগত প্ৰসিদ্ধি, যশ, খ্যাতি ইত্যাদি কোনো কিছুই তাদেরকে এই যাচাই ও নিরীক্ষা থেকে বিরত রাখতে পারে নি। পরবর্তী আলোচনায় আমরা দেখতে পাব যে, যাচাই ও নিরীক্ষার ভিত্তিতে অনেক দেশ বরেণ্য সুপ্রসিদ্ধ ব্যক্তিকেও তারা হাদীস বর্ণনার ক্ষেত্রে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলেন সাহাবীগণ । একমাত্র সাহাবীগণের ক্ষেত্রে মুহাদ্দিসগণ ব্যক্তিগত সততা ও বিশ্বস্ততা নিরীক্ষা করেন নি। তারা সকল সাহাবীকে ব্যক্তিগতভাবে সৎ ও সত্যপরায়ণ বলে মেনে নিয়েছেন। ইহুদী-খৃস্টান পণ্ডিতগণ এবং শিয়াগণ মুহাদ্দিসগণের এই মূলনীতির সমালোচনা করেন । ভারা সাহাবীগণের সততায় বিশ্বাস করেন না। বরং তারা সাহাবীগণকেই জালিয়াত বলে অভিযুক্ত করেন। সাহাবীগণের সততা ও বিশ্বস্ততার বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়। তাদের সততার বিষয়ে ‘হাদীসের’ নির্দেশনাও আমি এখানে আলোচনা করব না। আমি এখানে যুক্তি, বিবেক ও কুরআনের আলোকে সাহাবীগণের সততার বিষয়টি আলোচনা করর ! (১) মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণ সাহাবীগণের বিষয়ে মূলত ‘বিশ্বজনীন’ মানবীয় মূলনীতির ভিত্তিতে কাজ করেছেন। বিশ্বের সর্বত্র স্বীকৃত মূলনীতি হলো, যতক্ষণ না কোনো মানুষের বিষয়ে মিথ্যাচার প্রমাণিত হবে, "* ততক্ষণ তাকে ‘সত্যবাদী’ বলে গণ্য করতে হবে এবং তার সাক্ষ্য গ্রহণ করতে হবে৷. ‘তার সাথে তার ভাইয়ের মামলা বা শত্রুতা আছে’ এই অভিযোগে অন্যান্য ক্ষেত্রে তার বর্ণিত সংবাদ বা তথ্য বাতিল করা যায় না । মুসলিম উম্মাহ ৯১ বনু আদী, আল-কামিল ৪/১৩২: যাহাবী, মীযানুল ই'তিদাল ৪/১৯৩ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।